Koel Mallick: মাঝ আকাশে নজরকাড়া সাজে তৃণমূলত্যাগী কোয়েল! বিমান সেবিকার মুঠোয় এক চিলতে ছেলেবেলা

তৃণমূলের সাংসদ হিসাবে ইস্তফা দিয়েছেন কোয়েল। চর্চা শীঘ্রই নাকি বিজেপি-তে যোগদান করবেন টলি কুইন। এর মাঝেই মাঝ আকাশে ফ্রেমবন্দি অভিনেত্রী।

Published on: Jul 17, 2026, 19:03:54 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সম্প্রতি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ পদ থেকে পদত্যাগ এবং বিজেপির হেভিওয়েট নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎ নিয়ে খবরের শিরোনামে রয়েছেন টলিউড কুইন কোয়েল মল্লিক (Koel Mallick)। রাজনৈতিক এই দলবদল এবং জল্পনার আবহের মাঝেই সামাজিক মাধ্যমে ভাইরাল হলো অভিনেত্রীর একটি অত্যন্ত মিষ্টি ছবি।

মাঝ আকাশে নজরকাড়া সাজে তৃণমূলত্যাগী কোয়েল! বিমান সেবিকার মুঠোয় এক চিলতে ছেলেবেলা
মাঝ আকাশে নজরকাড়া সাজে তৃণমূলত্যাগী কোয়েল! বিমান সেবিকার মুঠোয় এক চিলতে ছেলেবেলা

মাঝ আকাশে বিমানে ভ্রমণকালীন সময়ে কোয়েলের সঙ্গে দেখা পেয়ে নিজের আবেগ ধরে রাখতে পারেননি সুদীপ্তা দে নামের এক বিমানসেবিকা (Air Hostess)। অভিনেত্রীর ব্যবহারের উষ্ণতা ও নম্রতায় মুগ্ধ হয়ে তিনি একটি বিশেষ পোস্ট শেয়ার করেছেন।

‘তুমি আমাদের ছোটবেলার স্মৃতি’— আবেগপূর্ণ বার্তা বিমানসেবিকার

বিমানে কোয়েল মল্লিককে যাত্রী হিসেবে পেয়ে সুদীপ্তা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যাচ্ছে, নীল ইউনিফর্ম পরিহিত বিমানসেবিকা সুদীপ্তা অত্যন্ত যত্ন ও শ্রদ্ধার সাথে হাত জোড় করে কোয়েলের সঙ্গে কথা বলছেন, আর কোয়েলের মুখেও লেগে রয়েছে চেনা সেই মিষ্টি হাসি।

ছবির ক্যাপশনে সুদীপ্তা লিখেছেন, ‘কিছু মানুষ স্রেফ তারকা বা সেলিব্রিটি হন, আর কিছু মানুষ এমন হন যারা সরাসরি আপনার ছোটবেলার স্মৃতির একটা অংশ হয়ে যান। আজ কোয়েল মল্লিকের সাথে দেখা হওয়াটা আমার জীবনের এমন একটা বিশেষ মুহূর্ত, যা আমি কোনোদিন ভুলব না। আপনার এই আন্তরিকতা ও ব্যবহারের মিষ্টিতার জন্য অনেক ধন্যবাদ।’

নজর কাড়ল কোয়েলের ট্র্যাডিশনাল সাজ

সুদীপ্তার শেয়ার করা এই ছবিতে কোয়েল মল্লিকের লুকে মুগ্ধ নেটিজেনরা। রাজনৈতিক ব্যস্ততা কিংবা ভ্রমণের ক্লান্তি— কোনো কিছুই ওঁর সৌন্দর্যে এতটুকু চির ধরাতে পারেনি। ছবিতে কোয়েলকে একটি সাবেকি ঘরানার সাদা-গোলাপী কম্বিনেশনের জমকালো সিল্ক শাড়িতে দেখা গেছে, সাথে গলায় রয়েছে একটি হালকা সোনার চেইন ও লকেট। ওঁর এই আটপৌরে ও মার্জিত সাজের প্রশংসা করছেন সকলেই।

রাজনৈতিক উত্তাপের মাঝেই এই সফর?

উল্লেখ্য, গত বুধবার আচমকাই তৃণমূলের রাজ্যসভা সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন কোয়েল। বুধবার বিকেল পর্যন্ত রাজ্যসভার তালিকায় ওঁর নাম থাকলেও বৃহস্পতিবার সকালেই ছবিটা বদলে যায়। এর পরপরই দিল্লির লোধি রোডে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদবের বাসভবনে কোয়েলের দেখা মেলে, যা নায়িকার পদ্মশিবিরে যোগদানের জল্পনাকে ১০০ শতাংশ বাড়িয়ে দিয়েছে। মনে করা হচ্ছে, দিল্লি থেকে কলকাতায় ফেরার পথেই বিমানে এই ছবিটি তোলা হয়েছে।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More