‘বন্ধু এবার বিয়ে হবে’, বাগদান সারলেন দেবাংশু, ফেব্রুয়ারিতেই সাত পাক? চিনুন হবু বউকে

ভোটে হেরে রাজনীতি থেকে অকাল সন্ন্য়াস, এবার জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন দেবাংশু ভট্টাচার্য। শীঘ্রই বসবেন বিয়ের পিঁড়িতে। পাত্রী মেঘনাকে চিনুন। 

Published on: Nov 16, 2026, 16:21:46 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

‘খেলা হবে’ স্লোগান তুলে রাজ্য রাজনীতিতে ঝড় তোলা তৃণমূলের একদা সোশ্যাল মিডিয়া সেলের প্রধান তথা যুব নেতা দেবাংশু ভট্টাচার্য ব্যক্তিগত জীবনে এক নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। গত রবিবার নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলের স্ট্যাটাসে ‘Engaged’ লিখে আনুষ্ঠানিকভাবে বাগদানের খবর প্রকাশ্যে আনেন তিনি। আর এর পরেই তাঁকে ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা ও কৌতূহল।

‘বন্ধু এবার বিয়ে হবে’, বাগদান সারলেন দেবাংশু, ফেব্রুয়ারিতেই সাত পাক? চিনুন হবু বউকে
‘বন্ধু এবার বিয়ে হবে’, বাগদান সারলেন দেবাংশু, ফেব্রুয়ারিতেই সাত পাক? চিনুন হবু বউকে

জানা গিয়েছে, দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক এবার পরিণতির দিকে এগোচ্ছে। আগামী বছরের ফেব্রুয়ারি মাসেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দেবাংশু। তাঁর হবু জীবনসঙ্গীর নাম মেঘনা। প্রায় ছয় বছর ধরে পরিচয়, গত এক বছরেরও বেশি সময় ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন দুজনে। অবশেষে পরিনয়ের দিকে এগোচ্ছে প্রেম।

বাগদানের খবর প্রকাশ্যে আনলেও হবু স্ত্রীর পরিচয় গোপন রেখেছেন দেবাংশু। কিন্তু সুখবর কী চাপা থাকে। সূত্রের খবর অনুযায়ী, দেবাংশুর হবু স্ত্রী মেঘনা হুগলির উত্তরপাড়ার বাসিন্দা। একসময় বিমানসেবিকা হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে দুবাইয়ের একটি বহুজাতিক সংস্থায় কাজ করার পর বর্তমানে কলকাতায় অন্য একটি সংস্থায় কর্মরত রয়েছেন।

উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় ‘খেলা হবে’ স্লোগানের মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছিলেন দেবাংশু। পরবর্তীতে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তমলুক কেন্দ্র থেকে এবং ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে চুঁচুড়া কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়ে লড়লেও জয় পাননি তিনি। রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে রাজনীতি থেকে কিছুটা দূরে সরে বর্তমানে নিজের ব্যক্তিগত জীবন ও পরিবারকেই সময় দিচ্ছেন এই তরুণ নেতা। আর এবার তাঁর পরিবার আরও বড় হতে চলেছে।

বাগদানের দিন মেরুন রঙের পাঞ্জাবি পরেছিলেন দেবাংশু। মেঘনার পরনে ছিল মারুন রঙের বেনারসি শাড়ি। সোনালি রঙের ভারী বর্ডার এবং ঐতিহ্যবাহী নকশায় সজ্জিত শাড়িতে দুর্দান্ত দেখাচ্ছিল তাঁকে। খোলা চুল আর মানানসই গয়নায় ‘মিষ্টি বউ’ মেঘনা। l তাঁর হাতে একগুচ্ছ লাল গোলাপ।

দেবাংশু ও মেঘনা
দেবাংশু ও মেঘনা

রাজনৈতিক ময়দানের নানা ব্যস্ততা ও বিতর্ককে পেছনে ফেলে এবার জীবনের অন্যতম সুন্দর এক অধ্যায়ে পা রাখতে চলেছেন দেবাংশু ও মেঘনা। চার হাত এক হওয়ার সেই বিশেষ দিনের অপেক্ষায় এখন মুখিয়ে রয়েছেন তাঁর অনুগামীরাও।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More