‘আমাকে নাকি হৃতিক রোশনের মতো দেখতে…’, কঙ্গনার কটাক্ষের জবাবে ‘প্রাক্তন’ খোঁচা সৌরভের!

কঙ্গনা রানাওয়াত জেন জি-কে ‘গটার’ (নর্দমা) বলে বিতর্কে জড়ান ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাসের সঙ্গে। এরপর সৌরভকে ব্যক্তিগত আক্রমণও শানান বিজেপি নেত্রী।

Published on: Jul 30, 2026, 08:00:43 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত এবং 'কাকরোচ জনতা পার্টি' (সিজেপি)-র মুখপাত্র সৌরভ দাসের মধ্যকার বাকযুদ্ধ থামার কোনো লক্ষণই নেই! কঙ্গনা সোশালে সৌরভকে ‘অকর্মণ্য ও বেকার’ কটাক্ষ হানার পর, এবার পাল্টা জবাব দিলেন সৌরভ দাস। এক সাক্ষাৎকারে সৌরভ রসিকতা করে দাবি করলেন, কঙ্গনা হয়তো তাঁর ওপর বেশি ক্ষুব্ধ কারণ বন্ধুরা তাঁকে অভিনেতা হৃতিক রোশনের সাথে তুলনা করে। আর হৃতিক-কঙ্গনার অতীতের ‘কিসসা’ কারুর অজানা নয়।

‘আমাকে নাকি হৃতিক রোশনের মতো দেখতে…’, কঙ্গনার কটাক্ষের জবাবে ‘প্রাক্তন’ খোঁচা সৌরভের!
‘আমাকে নাকি হৃতিক রোশনের মতো দেখতে…’, কঙ্গনার কটাক্ষের জবাবে ‘প্রাক্তন’ খোঁচা সৌরভের!

'আমার পেছনে কেন লাগছেন কঙ্গনা?' হৃতিক রোশনের তুলনা টেনে রসিকতা

সৌরভ জানান, কঙ্গনা একের পর এক ব্যক্তিগত আক্রমণ শুরু করার পর তাঁর বন্ধুরাই ওনাকে টেক্সট করে জানতে চান, অভিনেত্রী কেন ওঁর পেছনে হাত ধুয়ে পড়েছেন। সৌরভের কথায়, তাঁর এক বন্ধু নাকি ওনাকে বলেছেন ওনাকে দেখতে কিছুটা তরুণ বয়সের হৃতিক রোশনের মতো লাগে!

মুচকি হেসে সৌরভ জানান, বন্ধুটা যখন এই কথাটা বলল, তিনি বেশ অবাকই হয়েছিলেন। কঙ্গনার কি সেই কারণে ওঁর ওপর রাগ? সৌরভ বলেন, ‘সত্যি কি আমায় হৃতিকের মতো দেখতে? তবে রসিকতার পাশাপাশি তিনি স্পষ্ট জানান, কঙ্গনার প্রতি ওঁর কোনো ব্যক্তিগত বিদ্বেষ বা রাগ নেই।’

'টেক আ চিল পিল, মাথা ঠান্ডা করুন!' কঙ্গনাকে কড়া বার্তা

কঙ্গনার মন্তব্যকে মাত্রাতিরিক্ত হতাশাগ্রস্ত বলে চিহ্নিত করেছেন সৌরভ। ককরোচদের মুখপাত্রের মতে, কঙ্গনা যেভাবে কথাবার্তা বলছেন, তা কোনও দায়িত্বশীল সংসদ সদস্যের মতো শোনায় না। সৌরভের সোজা বার্তা. কঙ্গনা যে ব্যক্তিগত আক্রমণ চালাচ্ছেন, তা বন্ধ করে আলোচনায় বসা উচিত। সৌরভ সোশালে লিখেছেন, ‘টেক আ চিল পিল কঙ্গনা, আসুন আমরা শান্ত হয়ে বিষয়টা নিয়ে কথা বলি।’

গুজব বনাম বাস্তব: কঙ্গনা দাবি করেছিলেন সৌরভ বেকার ও অকর্মণ্য। জবাবে সৌরভ জানান, গুগল কঙ্গনাকে ভুল তথ্য দিচ্ছে; তিনি কাজ করেন এবং নিজের উপার্জনেই চলেন। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে ‘নর্দমা’ অসম্মান করার অধিকার কোনো নেত্রীর নেই।

কঙ্গনার পোস্টের জবাব
কঙ্গনার পোস্টের জবাব

কফি টেবিলে আলোচনার প্রস্তাব

কঙ্গনার সাথে সমস্ত বিবাদ ভুলে মুখোমুখি আলোচনায় বসতে তিনি রাজি। সৌরভ জানান, কঙ্গনা যদি ওঁর সাথে কথা বলতে চান বা একসাথে বসে কফি খেতে চান, তবে ওঁর কোনো আপত্তি নেই।

উল্লেখ্য, জেন-জি বিক্ষোভকারীদের কঙ্গনা নর্দমা ও তেলাপোকা বলায় সম্পর্কের এই তিক্ততার সূচনা হয়েছিল। রাজনীতিতে কঙ্গনা বনাম হৃতিকের পুরোনো ইতিহাসের আবহে সৌরভের এই হৃতিক-রসিকতা নেটপাড়ায় ফের নতুন জল্পনা উসকে দিয়েছে!

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More