Mimi Wedding Menu: মাছ-মাংস ছোঁন না, ‘এগাটেরিয়ান’ মিমির আইনি বিয়ের এলাহি মেনুতে কী কী থাকল? ফাঁস করল রান্নার মাসিরা!

অবশেষে আইনি বিয়ের পর্ব সারলেন মিমি চক্রবর্তী। পাত্র মেরিন ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ দত্ত। টেলি অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্যর দেওরের সঙ্গে সইসাবুদ করে বিয়ে ও বাগদান সারলেন নায়িকা। বিয়ের রাজকীয় মেনুতে কী কী থাকল?

Published on: Nov 27, 2026, 09:00:58 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর আইনি বিয়ে ঘিরে এখন সরগরম গোটা বাংলা। আইভরি ও সোনালি জরির কারুকাজ করা রাজকীয় পোশাকে বরের সঙ্গে আংটিবদলের ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন মিমি। ৩৭ বছর বয়সে আইবুড়ো নাম ঘোচালেন নায়িকা। মিস থেকে মিসেস দত্ত হলেন মিমি চক্রবর্তী। সিদ্ধার্থ-মিমির বিয়ে ঘিরে বৃহস্পতিবার হইচই কাণ্ড টলিউডে। ঘনিষ্ঠ বন্ধু ও দুই পরিবারের উপস্থিতিতেই চারহাত এক হল দুজনের। সইসাবুদ করে বিয়ের পর্ব মিটেছে, সমাজিক বিয়ে আগামী মাসে।

মাছ-মাংস ছোঁন না, ‘এগাটেরিয়ান’ মিমির আইনি বিয়ের এলাহি মেনুতে কী কী থাকল? ফাঁস করল রান্নার মাসিরা!
মাছ-মাংস ছোঁন না, ‘এগাটেরিয়ান’ মিমির আইনি বিয়ের এলাহি মেনুতে কী কী থাকল? ফাঁস করল রান্নার মাসিরা!

আইনি বিয়ে ও এনগেজমেন্ট নিয়ে নিয়ে অনুরাগীদের কৌতূহল তুঙ্গে, তেমনই প্রশ্ন— ব্যক্তিগত জীবনে যিনি নিজে মাছ-মাংস একেবারেই ছোঁন না, সেই ‘এগাটেরিয়ান’ (মাছ-মাংস খান না, নিরামিশাষী অথচ ডিম থাকে খাদ্য তালিকায়) মিমির বিয়ের ভোজের মেনুতে কী কী আয়োজন থাকল? অবশেষে বিয়েবাড়ির অন্দরমহল থেকে সেই এলাহি মেনুর তালিকা ফাঁস করলেন খোদ রান্নার মাসিরা!

স্ন্যাক্স থেকে মেইন কোর্স— অতিথিদের পাতে কী কী পদ থাকল?

মিমি নিজে নিরামিষ ও ডিম-নির্ভর খাবার পছন্দ করলেও, বিয়েবাড়িতে আসা অতিথিদের আপ্যায়নে কোনো খামতি রাখেননি। রান্নার মাসিদের কথায় উঠে এসেছে এক্কেবারে জিভে জল আনা বাঙালি ও মোগলাই খাবারের তালিকা:

অতিথিদের জন্য শুরুতেই ছিল গরম গরম ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার এবং ফিশ বল। যাঁরা নিরামিষ খান, তাঁদের জন্য মেনুতে রাখা হয়েছিল কচুরি, রাধাবল্লভী, ছোলার ডাল, পনির এবং ছানার কোফতা। ভোজের মূল পর্বে ছিল ফ্রায়েড রাইস এবং তার সঙ্গে জম্পেশ চিকেন ও মাটনের পদ।

ভুরিভোজের শেষে অতিথিদের জন্য ছিল রসগোল্লা, সন্দেশ, আইসক্রিম এবং সবশেষে মুখশুদ্ধির জন্য পান।

মিমিকে দেখলেন কি রান্নার মাসিরা? কী বললেন তাঁরা?

বিয়েবাড়িতে রান্নার ব্যস্ততার ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রান্নার মাসিরা জানান, কাজের চাপে তখনও পর্যন্ত নতুন কনে মিমি চক্রবর্তীকে সামনাসামনি দেখার সুযোগ হয়ে ওঠেনি তাঁদের। তবে মিমির জীবনের এই বিশেষ দিনে নিখুঁত রান্নার মাধ্যমে অতিথিদের মন জয় করতে কোনো ত্রুটি রাখেননি তাঁরা।

আইভরি ও সোনালি সাজে স্বপ্নের মতো আংটিবদল মিমির:

উল্লেখ্য, আইনি বিয়ের বিশেষ দিনে আইভরি (অফ-হোয়াইট) ও সোনালি জরির ভারী কাজ করা পোশাকে সেজেছিলেন মিমি এবং তাঁর জীবনসঙ্গী। কপালে কপাল ঠেকিয়ে আংটিবদলের রোম্যান্টিক মুহূর্ত থেকে শুরু করে ফুলের সাজের সামনে বরের বাহুডোরে মিমির আবেগঘন ছবি ইতিমধ্যেই নেটপাড়ায় ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।

ABOUT THE AUTHOR

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।