‘বিয়ের আগে হানিমুন, এরাই পারে’, মলদ্বীপে শুভস্মিতায় বুঁদ সৌরভ, ধেয়ে এল কটাক্ষ
লক্ষ্মী ঝাঁপির সেটে শুরু এই প্রেমের গল্প। শীঘ্রই কাঙ্খিত পরিণতি পেতে চলেছে সৌরভ-শুভস্মিতার প্রেম। বাগদান আগেই সেরেছেন জুটি। তবে সামাজিক বিয়ের আগে একসঙ্গে বিদেশ ট্রিপ, ভ্রু কুঁচকাচ্ছে নেটপাড়ার একাংশ।
দুর্গাপূজার সপ্তমীর দিনই শহর ছেড়ে বিদেশের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন টলিপাড়ার পরিচিত জুটি সৌরভ চক্রবর্তী ও শুভস্মিতা মুখোপাধ্যায়। গন্তব্য দ্বীপরাষ্ট্র মলদ্বীপ। মলদ্বীপের নীল সমুদ্র সৈকত থেকে রোম্যান্টিক মুহূর্তের একাধিক ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সৌরভ। তবে সেই ছবি ও প্রেমের কবিতা পোস্ট করতেই অনুরাগী ও নেটিজেনদের একাংশের কটাক্ষের মুখে পড়েছেন এই জুটি।

সৌরভ-শুভস্মিতার সাথে রোম্যান্টিক মুহূর্ত:
অভিনয়-পরিচালনার পাশাপাশি সৌরভের কবি-সত্ত্বা কারুর অজানা নয়। মলদ্বীপের ইনফিনিটি পুলে শুভস্মিতার সাথে সময় কাটানোর ছবি শেয়ার করে ক্যাপশনে সৌরভ লিখেছেন—'ডুব সাঁতারে ছুঁচ্ছি তোমার মন, বাকি দুনিয়া হিসেব-নিকেশ করুক। যে সমুদ্র, তীরে যেতে পায় ভয়….ভিতরে না হয় এক বন্দর গড়ুক…বিজয়ার শুভেচ্ছা সবাইকে।”
ছবিতে সমুদ্রের ব্যাকগ্রাউন্ডে দুজনকে অত্যন্ত ঘনিষ্ঠ ও আনন্দময় মুহূর্তে দেখা গেছে।
ট্রোলিং ও নেটিজেনদের প্রতিক্রিয়া:
‘বিয়ের আগে হানিমুন’ কটাক্ষ: চলতি বছর মে মাসে শুভস্মিতা ও সৌরভের আশীর্বাদ এবং বাগদান পর্ব সম্পন্ন হয়েছিল। তবে সামাজিক বিয়ে না হতেই এই মলদ্বীপ সফরকে উদ্দেশ্য করে ট্রোলারের দল মন্তব্য বিভাগে কটাক্ষ করে লিখেছেন— ‘বিয়ের আগেই হানিমুন, এরাই পারে!’ এই নিয়ে সৌরভ-শুভস্মিতা কোনও পালটা জবাব না দিলেও তাঁদের ভক্তরা সরব হয়েছেন। প্রিয় জুটির পাশে দাঁড়িয়ে ট্রোলারদের কড়া জবাব দেন তাঁরা।
আসন্ন শীতকালেই তাঁদের চার হাত এক হওয়ার কথা রয়েছে।
প্রেমের শুরু ও অতীত গল্প:
জনপ্রিয় ধারাবাহিক ‘লক্ষ্মী ঝাঁপি’-র সেটে কাজ করতে গিয়েই একে অপরের প্রেমে পড়েন সৌরভ ও শুভস্মিতা। স্টার জলসার অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক ‘হরগৌরী পাইস হোটেল’ দিয়ে অভিনয়ে ডেবিউ শুভস্মিতার। বয়সে সৌরভের চেয়ে অনেকটাই ছোট তিনি।
বহুদিন ধরে টলিপাড়ায় কাজ করছেন সৌরভ। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘বোধু কোন আলো লাগলো চোখে’-তে ‘সৌরভ মিত্র’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকমহলে বিপুল পরিচিতি লাভ করেন। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া 'শ্বেত কালী' ওয়েব সিরিজে তাঁর খলনায়কের চরিত্রটি দর্শকমহলে দারুণ প্রশংসিত হয়। অভিনয়ের পাশাপাশি সৌরভ পরিচালনা ও চিত্রনাট্য লেখায় দারুণ সফল। তাঁর নিজস্ব একটি প্রোডাকশন হাউস রয়েছে, যার নাম ‘ট্রিকস্টার’।
এর আগে ‘সবিনয়ে নিবেদন’-এর সেটে অভিনেত্রী মধুমিতা সরকারের সঙ্গে সম্পর্কে জড়ান সৌরভ এবং বিবাহবন্ধনে আবদ্ধ হন। পরবর্তীতে সেই দাম্পত্য টিকে থাকেনি এবং তাঁদের বিচ্ছেদ ঘটে। মধুমিতা সম্প্রতি নিজের জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করার পর এবার শীতে সৌরভ ও শুভস্মিতার বিয়ের প্রস্তুতি ঘিরে টলিপাড়ায় জল্পনা তুঙ্গে।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


