Ranbir-Mahira: রণবীরের সঙ্গে ফাঁস হয় গোপন ছবি, ডিপ্রেশনের শিকার হন শাহরুখের রইস নায়িকা

পাকিস্তানি সেনসেশন মাহিরা খান এবং রণবীর কাপুর— ২০১৭ সালে নিউ ইয়র্কের রাস্তায় তাঁদের ধূমপান করার একটি ছবি দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল ইন্টারনেটে। সেই সময় যে পরিমাণ ট্রোলিং আর কটাক্ষের শিকার মাহিরা হয়েছিলেন, তা যে তাঁকে মানসিকভাবে পঙ্গু করে দিয়েছিল, সে কথা এবার অকপটে স্বীকার করলেন অভিনেত্রী।

Published on: Apr 22, 2026, 12:00:45 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বাইরে থেকে গ্ল্যামার দুনিয়াকে যতটা ঝলমলে দেখায়, ভিতরটা ততটাই অন্ধকার হতে পারে। পাকিস্তানের প্রথম সারির অভিনেত্রী মাহিরা খান সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের সবচেয়ে কঠিন সময়ের কথা জানালেন। রণবীর কাপুরের সঙ্গে সেই ভাইরাল ছবি এবং বলিউড ছবি ‘রইস’-এর সময় তৈরি হওয়া রাজনৈতিক বিতর্কের জেরে ক্লিনিক্যাল ডিপ্রেশনের শিকার হয়েছিলেন পাক সুন্দরী।

রণবীরের সঙ্গে ফাঁস হয় গোপন ছবি, ডিপ্রেশনের শিকার হন শাহরুখের রইস নায়িকা
রণবীরের সঙ্গে ফাঁস হয় গোপন ছবি, ডিপ্রেশনের শিকার হন শাহরুখের রইস নায়িকা

রণবীর-কাণ্ড ও সামাজিক লাঞ্ছনা

২০১৭ সালে রণবীর কাপুরের সঙ্গে মাহিরাকে নিউ ইয়র্কের রাস্তায় ধূমপান করতে দেখা যায়। মাহিরার পরনে ছিল একটি ব্যাকলেস ড্রেস। সেই ছবি সামনে আসতেই নেটপাড়ার একাংশ মাহিরার ‘চরিত্র’ নিয়ে কদর্য আক্রমণ শুরু করে। রণবীর কাপুরের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও কম কাটাছেঁড়া হয়নি। প্রসঙ্গত, ক্যাটরিনার সঙ্গে ব্রেকআপ এবং আলিয়ার সঙ্গে সম্পর্কে জড়ানোর মাঝামাঝি সময়ে মাহিরা-রণবীরের বন্ধুত্ব চর্চায় এসেছিল।

মাহিরা জানান, ‘আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। যে পরিমাণ ঘৃণা আমার দিকে ধেয়ে আসছিল, তা সহ্য করার ক্ষমতা আমার ছিল না। আমি নিজেকে ঘরে বন্দি করে ফেলেছিলাম।’

‘রইস’ ও ভারত-পাক উত্তেজনা

ঠিক সেই সময়েই উরি হামলার জেরে ভারতে পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করার দাবি ওঠে। শাহরুখ খানের বিপরীতে ডেবিউ ছবি ‘রইস’-এর কোনও প্রচারে অংশ নিতে পারেননি মাহিরা। তাঁর কেরিয়ারের সবচেয়ে বড় সুযোগটি চোখের সামনে হাতছাড়া হওয়া তাঁকে চরম হতাশার দিকে ঠেলে দেয়। মাহিরা বলেন, ‘আমি সব হারিয়ে ফেলছিলাম। মনে হচ্ছিল আমি উন্মাদ হয়ে যাব। আমি রাতে ঘুমাতে পারতাম না, আমার হাত কাঁপত।’

অবসাদের সঙ্গে ৬ বছরের লড়াই

মাহিরা স্বীকার করেছেন যে, এই ঘটনার পর দীর্ঘ ৬ বছর তিনি অ্যান্টি-ডিপ্রেশন ওষুধ খেয়েছেন। তিনি বলেন, ‘আমি সাহায্য চেয়েছি এবং চিকিৎসা করিয়েছি। সেই সময়টা আমার জীবনের এক অন্ধকার অধ্যায় ছিল। আমি জানতাম না এই ট্রমা থেকে বের হতে পারব কি না।’

নতুন জীবন

অবসাদ কাটিয়ে আজ মাহিরা অনেক বেশি শক্তিশালী। গত বছরই তিনি সেলিম করিমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। এটা ছিল মাহিরার দ্বিতীয় বিয়ে। ছেলের হাত ধরে বিয়ের আসরে হাজির হন রইস নায়িকা। নিজের অতীত যন্ত্রণার কথা প্রকাশ্যে এনে মাহিরা আসলে বোঝাতে চেয়েছেন যে, ট্রোলিং কেবল শব্দের লড়াই নয়, এটি একজন মানুষের মানসিক স্বাস্থ্যকে তছনছ করে দিতে পারে।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More