Bijoya Dashami Tollywood: রঞ্জিত মল্লিককে নাচতে বাধা কোয়েলের! যশের হাতে সিঁদুর পরল নুসরত, দশমীতে সিঁদুর-রাঙা টলিপাড়া
Bijoya Dashami Tollywood: মন খারাপের বিজয়া দশমী: রাঙা সাজে দেবী বরণ ও সিঁদুর খেলায় মাতলেন টলিউডের তারকা নায়িকারা!
উমার মর্ত্যবাসের পাঁচদিনের আনন্দ উদযাপন শেষে মণ্ডপে মণ্ডপে বেজে উঠেছে বিষাদের সুর। ‘আসছে বছর আবার হবে’ প্রার্থনায় বিষাদময় বিজয়া দশমীতে ঢাকের বোলে মা দুর্গাকে বিদায় জানালেন টলিউডের তারকারা। প্রথা ও নিয়ম মেনে লাল-সাদা শাড়ি, লাল সিঁদুর আর গা ভরতি ঐতিহ্যবাহী অলংকারে সেজে দেবী বরণে শামিল হন টলিপাড়ার প্রথম সারির সব অভিনেত্রীরা।

মল্লিক বাড়ির পুজোয় ঘরের মেয়ে কোয়েল
ভবানীপুরের প্রায় ১৫০ বছরের পুরোনো বিখ্যাত মল্লিক বাড়ির পুজোয় বরাবরের মতোই একদম সাধারণ ঘরের মেয়ের অবতারেই দেখা গেল সুপারস্টার কোয়েল মল্লিককে। সকাল থেকেই নিয়ম মেনে মা দুর্গার বিসর্জনের আগে পুষ্পাঞ্জলি ও দেবীবরণে অংশ নেন তিনি।
পরনে লাল পেড়ে শাড়ি এবং কপালে-সিঁথিতে সিঁদুর মেখে মল্লিক বাড়ির অন্যান্য বধূ ও পরিজনদের সাথে সিঁদুর খেলায় আনন্দে মেতে ওঠেন কোয়েল। বাবা, স্বামী ও ছেলে কবীরের হাত ধরে বিসর্জনেও সামিল হন কোয়েল। ঢাকের তালে নাতি কবীরের সঙ্গে বয়স ভুলে নাচতে শুরু করেন রঞ্জিত মল্লিক। বাবা-কে নাচতে বাধা দেন কোয়েল। হাত ধরে টেনে নিয়ে যান নায়িকা।
ঢাকের তালে নাচ ও উন্মাদনায় ঋতুপর্ণা, অপরাজিতা ও দর্শনা
কলকাতার সানাতনী সংঘের প্রাঙ্গণসহ বিভিন্ন পুজোর মঞ্চে একঝাঁক অভিনেত্রীর সিঁদুর খেলার বর্ণিল দৃশ্য নজর কেড়েছে। অ্যালান পার্কে শঙ্কুদেব পণ্ডার পুজোয় এদিন তারকা সমাবেশ।
বিজয়া দশমীতে দেবীর বিদায়লগ্নে সিঁদুর খেলায় মেতে ওঠার পাশাপাশি ঢাকের তালেই জমিয়ে নাচতে দেখা যায় টলি-কুইন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং অভিনেত্রী অপরাজিতা আঢ্যকে। উলুধ্বনি, মিষ্টিমুখ ও পানপাতা স্পর্শ করিয়ে মায়ের কাছে পরিবারের সুখ-শান্তির প্রার্থনা জানান অপরাজিতা।
দর্শনা বণিক ও মিমি চক্রবর্তী: অ্যালেন পার্ক ও সানাতনী সংঘের পুজোর প্রাঙ্গণে সিঁদুর খেলায় আনন্দে শামিল হন অভিনেত্রী দর্শনা বণিক ও মিমি চক্রবর্তী।
শ্রাবন্তী, কৌশানী ও শুভশ্রীর আনন্দঘন মুহূর্ত
শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও কৌশানী মুখোপাধ্যায়: সানাতনী সংঘের দশমীর আয়োজনে দেবী প্রতিমার সামনে উপস্থিত থেকে সিঁদুর খেলায় লাল রঙে রেঙে ওঠেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায় এবং রূপশা মুখোপাধ্যায়ের মতো অভিনেত্রীরা।
ডায়মন্ড সিটিতে নিজের ফ্ল্যাটের পুজোতে সিঁদুর খেলায় মাতলেন নুসরত জাহান ও যশ দাশগুপ্ত। লাল-সাদা ঢাকাই জামদানিতে অপরূপা নুসরত। সাদা পাঞ্জাবিতে তাঁর বর যশ। দুজনের সম্পর্ক কম চড়াই-উতরাই দেখেনি। নিখিলের সঙ্গে বিয়ে-বিচ্ছেদ শেষে যশের সঙ্গে সংসার পাতেন নুসরত। দুই সন্তান নিয়ে এখন ভরা সংসার দুজনের।
উৎসব শেষে উমাকে বিদায় জানানোর এই রঙিন মুহূর্ত ও সিঁদুর খেলার ছবি ও ভিডিওগুলো এখন সোশ্যাল মিডিয়ায় অনুরাগী ও ভক্তদের ভালোবাসায় ভেসে যাচ্ছে।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


