সাধক বামাক্ষ্যাপার ভূমিকায় ফিরছেন সব্যসাচী! মা কালীর চরিত্রে পায়েল দে, তবে…

ছোটপর্দার গণ্ডি পেরিয়ে এবার বড়পর্দায় সাধক বামাক্ষ্য়াপা সব্যসাচী চৌধুরী। মা কালীর চরিত্রে ফিরছেন পায়েল দে। 

Published on: Sep 10, 2026, 20:43:01 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বাঙালি দর্শকের অত্যন্ত প্রিয় ‘বামাক্ষ্যাপা’ রূপী সব্যসাচী চৌধুরী ফের ফিরছেন সেই চেনা অবতারে। তবে এবার আর ড্রয়িংরুমের ছোটপর্দায় নয়, সোজা বিগ স্ক্রিনে! প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (SVF)-এর নতুন সিনেমা ‘সাধক বামাক্ষ্যাপা’-র হাত ধরে এবার বড় পর্দায় আসছে তারাপীঠের সাধকের জীবনগাথা। আর ছবিটিতে মা কালীর চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী পায়েল দে-কে। কৌশিকি অমবস্য়ায় প্রকাশ্য়ে এল ছবির ফার্স্ট লুক পোস্টার।

সাধক বামাক্ষ্যাপার ভূমিকায় ফিরছেন সব্যসাচী! মা কালীর চরিত্রে পায়েল দে, তবে…
সাধক বামাক্ষ্যাপার ভূমিকায় ফিরছেন সব্যসাচী! মা কালীর চরিত্রে পায়েল দে, তবে…

এর আগে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘মহাপীঠ তারাপীঠ’-এ সাধক বামাক্ষ্যাপার চরিত্রে সব্যসাচীর নিখুঁত ও জীবন্ত অভিনয় মন জয় করে নিয়েছিল আপামর বাঙালির। তৎকালীন সময়ে টিআরপি তালিকার শীর্ষে থাকা সেই ধারাবাহিক আজও দর্শকের মনে অমলিন। অন্যদিকে, একই চ্যানেলের 'সাধক রামপ্রসাদ' ধারাবাহিকে নাম ভূমিকায় সব্যসাচী এবং মা কালীর চরিত্রে অভিনয় করেছিলেন পায়েল দে। ছোটপর্দার সেই হিট জুটিকে এবার ভিন্ন রূপে কিন্তু চেনা ভক্তিভরে পর্দায় ফিরিয়ে আনছে এসভিএফ।

ছবির পরিচালনা করছেন সায়ন্তন ঘোষাল। পাশাপাশি, ছবির রচনা ও সৃজনশীল পরিচালনার দায়িত্বেও রয়েছেন সব্যসাচী চৌধুরী নিজেই। ছবির সুর বাঁধছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। প্রকাশ্যে আসা অফিশিয়াল পোস্টারে সব্যসাচীর সাধক অবতার এবং রুদ্র রূপী মা কালীর চরিত্রে পায়েলের লুক ইতিমধ্যেই ভক্তদের নজর কেড়েছে। আগামী কালীপুজোয় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ছবিটি। শুক্রবার সকালেই প্রকাশ্যে আসবে এই ছবির টিজার। সব্যসাচী ও পায়েল দে ছাড়াও এই ছবিতে দেখা মিলবে সাহেব চট্টোপাধ্যায়ের।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More