Sourav-Suvosmita:‘নেশার মতো ভালোবাসাতেও স্ব-ইচ্ছায় বন্দি হয়ে থাকা যায়…’, খুঁজে পেয়েছেন মনের মানুষ! এক বছরের সফর সৌরভের

Lokkhi Jhnapi: 'টি-টোয়েন্টির যুগেও ভালোবাসা দীর্ঘস্থায়ী!', 'লক্ষ্মী ঝাঁপি'-র ১ বছর পূর্তিতে সৌরভের আবেগঘন পোস্ট। এই সিরিয়ালই খুঁজে দিয়েছে তাঁর হারানো প্রেম।

Published on: Jul 30, 2026, 17:00:51 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

এই সিরিয়ালের সেটেই সৌরভ খুঁজে পেয়েছেন নিজের মনের মানুষ। ‘লক্ষ্মী ঝাঁপি’ সিরিয়ালের নায়িকা শুভস্মিতা মুখোপাধ্যায়ের সঙ্গে বাস্তবেও সাত পাকে বাঁধা পড়তে চলেছেন শীঘ্রই। আর্শীবাদ পর্ব মিটেছে। শুধু চার হাত এক হওয়ার পালা। তাই আক্ষরিক অর্থেই এই সিরিয়াল সৌরভের কাছে স্পেশ্যাল। এর আগে সবিনয়ে নিবেদনের সেটে নায়িকা মধুমিতাকে ভালোবেসে বিয়ে করেছিলেন সৌরভ। টেকেনি সেই বিয়ে। মধুমিতা দ্বিতীয়বার থিতু হয়েছেন। এবার পালা সৌরভের, লক্ষ্মী-ঝাঁপির এক বছর পূর্তিতে বিশেষ পোস্ট পর্দার দীপের।

‘নেশার মতো ভালোবাসাতেও স্ব-ইচ্ছায় বন্দি হয়ে থাকা যায়…’, খুঁজে পেয়েছেন মনের মানুষ! এক বছরের সফর সৌরভের
‘নেশার মতো ভালোবাসাতেও স্ব-ইচ্ছায় বন্দি হয়ে থাকা যায়…’, খুঁজে পেয়েছেন মনের মানুষ! এক বছরের সফর সৌরভের

রিলস আর শর্টসের ঝোড়ো গতিতে যেখানে মানুষের মনোযোগ ধরে রাখাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সেখানে ছোট পর্দার কোনো গল্পের এক বছর পেরিয়ে যাওয়া নিঃসন্দেহে এক বিরাট সাফল্য! ঠিক এমনই এক বিশেষ মাইলস্টোন ছুঁয়ে ফেলল জনপ্রিয় ধারাবাহিক 'লক্ষ্মী ঝাঁপি'।

টি-টোয়েন্টির দিনে নস্টালজিয়া ও ভালোবাসার জাদু

সোশ্যাল মিডিয়ায় নিজের হৃদয়ের কথা উজাড় করে দিয়ে সৌরভ লিখেছেন, দেখতে দেখতে এক বছর পার হয়ে গেল ‘লক্ষ্মী ঝাঁপি’-র। এই দ্রুতগতির পৃথিবীতে যেখানে টেস্ট ক্রিকেট থমকে যায় টি-টোয়েন্টির কাছে, কিংবা দীর্ঘ ভিডিওর রিচ অনায়াসেই ছাপিয়ে যায় ১৫ সেকেন্ডের শর্টস বা রিলস, আর ধৈর্য ধরে রাখার অনলাইন ক্লাস নেন মোটিভেশনাল গুরুরা— সেখানে এই সফর সত্যিই অবিশ্বাস্য!

সৌরভের কথায়, কখন যে এই গল্প দর্শকের ঘরের কোণ থেকে মনের কোণে সুরসুর করে ঢুকে পড়েছে, তা কেউ টেরও পায়নি। নেশার মতো ভালোবাসাতেও যে স্ব-ইচ্ছায় বন্দি হয়ে থাকা যায়, ‘লক্ষ্মী ঝাঁপি’ ওনাকে সেই নতুন পাঠ শিখিয়েছে।

দর্শক ও টিমের প্রতি বিনম্র শ্রদ্ধা

এক বছরের এই মসৃণ ও দীর্ঘ সফরের পুরো কৃতিত্বটাই দর্শকদের উজাড় করে দেওয়া ভালোবাসাকে দিয়েছেন অভিনেতা। তিনি স্পষ্ট জানান, দর্শকদের এই বিপুল সমর্থন না থাকলে পথচলা হয়তো এত দীর্ঘ এবং সুন্দর হতো না।

পাশাপাশি ধারাবাহিকের নেপথ্যে থাকা দুর্দান্ত টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সৌরভ উল্লেখ করেন: পর্দার সামনের শিল্পী থেকে শুরু করে টেকনিশিয়ান— প্রত্যেকের নিরলস পরিশ্রম ছাড়া এই সাফল্য অসম্ভব ছিল।

প্রযোজক ও চ্যানেলের অবদান: পরিচালক, প্রযোজক এবং চ্যানেলের নিষ্ঠা ও ভালোবাসাই ‘লক্ষ্মী ঝাঁপি’-কে আজ এই সম্মানের জায়গায় এনে দাঁড় করিয়েছে।

শুভকামনার জোয়ারে ভাসছেন 'দীপ'

ধারাবাহিকটির এক বছর পূর্তিতে আগামী দিনেও দর্শকদের এই একই বিশ্বাস ও ভালোবাসা সঙ্গে পাওয়ার আর্জি জানিয়েছেন অভিনেতা। দীপ আর ওঁর টিমের এই বিশেষ সাফল্য উদযাপনে সোশাল মিডিয়ায় শুভেচ্ছার জোয়ারে ভাসিয়ে দিচ্ছেন টেলিপাড়ার সহকর্মী ও অনুরাগীরা!

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More