Jhilam Gupta: শারীরিক অসুস্থার জেরে বিগ বস থেকে বাদ ঝিলম, ঠিক কী হয়েছে DJ মাউজের স্রষ্টার? জানালেন তাঁর বাবা
মেডিক্যাল রিপোর্টে মেলেনি আশার আলো, তাই তড়িঘড়ি বিগ বসের ঘর থেকে বিদায় জানানো হল ঝিলম গুপ্তকে। কী হয়েছে তাঁর? চিন্তায় ঘুম উড়েছে দর্শকের!
সপ্তাহের শুরুতেই ‘আদর বাড়ি’ বিগ বস হাউজকে বিদায় জানালেন ঝিলম গুপ্ত। মন খারাপ তাঁর ভক্তদের। কেউই এই বিদায় মেনে নিতে পারছেন না। একইসঙ্গে কুড়ে কুড়ে খাচ্ছে প্রিয় প্রতিযোগির স্বাস্থ্য নিয়ে উদ্বেগ। কী হয়েছে ঝিলমের, কোন মেডিক্যাল রিপোর্টের কথা বলে ঝিলমকে ঘর থেকে বেরানোর নির্দেশ দিলেন বিগ বস, প্রশ্ন সবার মনে।

হাসিখুশি ও বিনোদনে ভরপুর ‘DJ মাউজ’ খ্যাত জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ঝিলম গুপ্তকে শারীরিক অসুস্থতার জেরে মাঝপথেই বিদায় জানাতে হলো বিগ বসের ঘর থেকে। জানা যাচ্ছে পিত্তথলির পাথর বড় হয়ে যাওয়ায় এবং চিকিৎসকদের কঠোর পরামর্শের পর নির্মাতারা তড়িঘড়ি ঝিলমকে শো থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন।
পিত্তথলিতে পাথর! অস্ত্রোপচার করতে হবে ঝিলমের:
মেয়ের শরীর খারাপ ও বিগ বস ছাড়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টের উত্তর দিতে গিয়ে সত্য তুলে ধরেছেন ঝিলম গুপ্তর বাবা। এক চিকিৎসকের প্রশ্নের জবাবে কমেন্ট বক্সে তিনি লেখেন— ‘Gallbladder stone (পিত্তথলিতে পাথর) বড় হয়ে গেছে, প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, অপারেশন করতে হবে। আপনি ডাক্তার হয়ে জানতে চাইলেন বলে জানালাম, আমি ওর বাবা।’
হেটার্সদের কড়া জবাব ঝিলমের বাবার:
মেয়ের বিগ বস থেকে বাদ পড়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় এক শ্রেণীর নেটিজেন যখন ট্রোল ও কটাক্ষে মেতে উঠেছেন, তখন অত্যন্ত মার্জিত কিন্তু কড়া ভাষায় ক্ষোভ প্রকাশ করেছেন কৃতি কনটেন্ট ক্রিয়েটরের বাবা। তিনি আক্ষেপের সুরে কমেন্টে যোগ করেন—'আপনি দুঃখ পেয়েছেন দেখে ভালো লাগল, অনেকে আনন্দ করছে। তাদের শুভেচ্ছা জানাই।'
বিগ বসের আবেগঘন বিদায়বাণী:
হঠাৎ করেই বিগ বসের নির্দেশে ভেঙে পড়ে পুরো হাউস। তবে বিদায়লগ্নে বিগ বসের গম্ভীর কণ্ঠস্বরে ঝরে পড়েছিল অগাধ স্নেহের সুর। ঝিলমের উদ্দেশে বিগ বস অত্যন্ত ভারাক্রান্ত কণ্ঠে বলেন—'আশা করি, বিগ বসের ঘর থেকে আপনি নিয়ে যাবেন নিজের প্রতি নতুন বিশ্বাস এবং অসংখ্য মানুষের ভালবাসা। আপনার আগামীদিনগুলো সাফল্য, আনন্দে এবং নয়া সম্ভাবনায় ভরে উঠুক। সুস্থ হয়ে উঠুন।' এমন কিছু ঘটতে পার, তার জন্য হয়ত মানসিকভাবে খানিক প্রস্তুত ছিলেন ঝিলম।
কান্নায় ভাসল হাউস, শেষ স্পর্শে আগমনী গান:
বিগ বসের নির্দেশ পাওয়ার পর ঘর ছাড়ার আগে সহ-প্রতিযোগীদের কাছ থেকে একটু বাড়তি সময় চেয়ে নেন ঝিলম। শেষবারের মতো সবাইকে পরম মমতায় বুকে জড়িয়ে ধরেন তিনি। ততক্ষণে জীতু কমল, নিরঞ্জন, মনামী, ভরত কল থেকে করে বাকি প্রতিযোগীদের চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে, অনেকেই ফুঁপিয়ে কেঁদে ওঠেন।
তবে এই থমথমে ও বিষাদময় পরিবেশেই তৈরি হয় এক অভাবনীয় স্বর্গীয় মুহূর্ত! সহ-প্রতিযোগীদের সঙ্গে মেঝতে বসে চোখের জল সামলে ঝিলম গেয়ে ওঠেন মা দুর্গার আগমনী গান! চোখে জল এবং গলার সুর ভিজিয়ে বাকি প্রতিযোগীরাও একসঙ্গে গান গেয়ে বিদায় জানান ঝিলমকে।
শারীরিক কারণে ঝিলমের এই আকস্মিক বিদায় শুধু বিগ বস হাউসের সমীকরণকেই পুরোপুরি বদলে দিল না, বরং লাখ লাখ অনুরাগীর মন ভেঙে চুরমার করে দিল।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


