Garima Garg: জুবিনের মৃত্যুশোক সামলে কাজে ফিরছেন গরিমা, কোন নতুন অবতারে ধরা দেবেন তিনি?

Garima Garg: গত বছরের ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে আচমকায়ে স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন সংগীতশিল্পী জুবিন গর্গ। জুবিনের এই মৃত্যুকে রীতিমতো মানতে পারেননি গোটা অসমবাসী। প্রিয় জুবিনের স্মৃতি রক্ষার্থে একাধিক পদক্ষেপ করা হয় অসম সরকারের তরফ থেকে।

Published on: May 2, 2026, 15:42:21 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Garima Garg: গত বছরের ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে আচমকায়ে স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন সংগীতশিল্পী জুবিন গর্গ। জুবিনের এই মৃত্যুকে রীতিমতো মানতে পারেননি গোটা অসমবাসী। প্রিয় জুবিনের স্মৃতি রক্ষার্থে একাধিক পদক্ষেপ করা হয় অসম সরকারের তরফ থেকে।

জুবিনের মৃত্যু শোক সামলে কাজে ফিরছেন গরিমা
জুবিনের মৃত্যু শোক সামলে কাজে ফিরছেন গরিমা

জুবিনের মৃত্যুকে অস্বাভাবিক বলে দাবি করেছিলেন সংগীতশিল্পী স্ত্রী গরিমা গর্গ। এই নিয়ে হয় অনেক জলঘোলা। কিন্তু দিনের শেষে যে মানুষটা চলে যায় তাকে আর ফিরিয়ে আনা যায় না, যারা পড়ে থাকে, তাদেরকে নতুন করে নিজের জীবন তৈরি করে নিতে হয়।

আরও পড়ুন: '২৫ বছর পর অবশেষে আমার কথা ভাবল...', উইন্ডোজ প্রোডাকশনে সুযোগ পেয়ে আপ্লুত রাইমা

জুবিনের মৃত্যুর পর একাধিকবার গরিমার শারীরিক অবনতির কথা শুনতে পাওয়া গিয়েছিল। মাঝে একবার হাসপাতালেও ভর্তি ছিলেন তিনি। তবে এবার সমস্ত শোক সামলে নতুন করে নিজেকে মেলে ধরার প্রচেষ্টা গরিমার। সূত্রের খবর, খুব শীঘ্রই অভিনয় জগতে পদার্পণ করতে চলেছেন গরিমা।

যদিও বিনোদন জগতের সঙ্গে আগেও যুক্ত ছিলেন তিনি। একাধিক ছবি প্রযোজনা করেছেন গরিমা। কাজ করেছেন পোশাক শিল্পী হিসেবেও। তবে এবার একদম অন্যরকম ভাবে সকলে সামনে ধরা দিতে চলেছেন জুবিন পত্নী।

আরও পড়ুন: হিন্দি সিরিজের দুনিয়ায় পদার্পণ রিজওয়ানের, বিপরীতে রয়েছেন কোন অভিনেত্রী?

সিনেমার নাম ‘বারুদ ২’। এই ছবিতেই নাকি নায়িকার চরিত্রে অভিনয় করবেন তিনি। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শুটিং। মানস বড়ুয়া পরিচালিত এই ছবির শুটিং শুরু হয়েছে জোড়হাটে। তবে গরিমার বিপরীতে কে অভিনয় করবেন সেটা এখনও জানা যায়নি।

তবে এই সিদ্ধান্ত হঠাৎ নেওয়া সিদ্ধান্ত নয়। অনেক আগে থেকেই নায়িকা হওয়ার এই সিদ্ধান্ত নিয়েছিলেন গরিমা। খবর, ইতিমধ্যেই জুবিন গর্গের আশীর্বাদ নিতে ‘জুবিন ক্ষেত্র’তে পৌঁছে গিয়েছিলেন গরিমা। সোনারপুরে অবস্থিত জুবিনের এই সমাধিস্থলে দাঁড়িয়ে প্রয়াত স্বামীর থেকে আশীর্বাদ নিয়ে নিজের নতুন জীবন শুরু করলেন তিনি।