প্রাক্তন প্রেমিকার বরকে চুমু কুশলের! ঘরে বসে মজা লুটলেন গওহর, স্বামীকে নিয়ে গর্বিত নায়িকা

‘অ্যালায়েন্স’ রিয়ালিটি শো-এ একসঙ্গে দেখা মিলছে গওহর খানের স্বামী জায়েদ দরবার ও প্রাক্তন প্রেমিক কুশন ট্যান্ডনের। 

Published on: Jul 31, 2026, 22:00:35 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

প্রাক্তনের সঙ্গে বর্তমানের দেখা হলে সাধারণত সম্পর্কের পারদ চড়ে বা শীতল যুদ্ধ শুরু হয়! কিন্তু রিয়্যালিটি শোর মঞ্চে গওহর খানের প্রাক্তন প্রেমিক কুশল ট্যান্ডন ও বর্তমান স্বামী জায়েদ দরবার যা করে দেখালেন, তাতে তাজ্জব হয়ে গিয়েছে গোটা নেটপাড়া। পর্দার লড়াই ভুলে গিয়ে একপর্যায়ে জায়েদের গালে স্নেহের চুমু একে দিলেন কুশল! প্রাক্তন ও বর্তমানের এই দারুণ কেমিস্ট্রি দেখে নিজের হাসিমুখ আর ধরে রাখতে পারলেন না খোদ গওহর খান। সোশাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে অভিনেত্রী সোজা বললেন, দৃশ্যটা দেখে দারুণ মজা লেগেছে!

প্রাক্তন প্রেমিকার বরকে চুমু কুশলের! ঘরে বসে মজা লুটলেন গওহর, স্বামীকে নিয়ে গর্বিত নায়িকা
প্রাক্তন প্রেমিকার বরকে চুমু কুশলের! ঘরে বসে মজা লুটলেন গওহর, স্বামীকে নিয়ে গর্বিত নায়িকা

'অতীত বনাম বর্তমান'! রিয়্যালিটি শো-তে জমে ক্ষীর কুশল-জায়েদ রসায়ন

ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিও-র নতুন চর্চিত শো 'অ্যালায়েন্স'-এ প্রতিযোগী হিসেবে যোগ দিয়েছেন গওহর খানের স্বামী জায়েদ দরবার। কাকতালীয়ভাবে সেই একই শো-তে অংশ নিয়েছেন গওহরের প্রাক্তন প্রেমিক অভিনেতা কুশল ট্যান্ডনও। শো শুরু হওয়ার আগে থেকেই অনুরাগী ও সংবাদমাধ্যমের জল্পনা ছিল, এই দুজন এক ছাদের নিচে আসা মানেই তুমুল অশান্তি ও প্রতিদ্বন্দ্বিতা শুরু হওয়া।

তবে সব জল্পনা উড়িয়ে দিয়ে দুজনের মধ্যে গড়ে উঠেছে দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সম্প্রতি এক পর্বে কুশাল হাসিমুখে জায়েদের গালে কপা করে চুমু খেয়ে বসেন, আর সেই মিষ্টি মুহূর্তই এখন ভাইরাল সোশাল মিডিয়ায়!

'মজা এসে গেল!' সোশাল মিডিয়ায় মুখ খুললেন গওহর

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এক ভিডিও বার্তা দিয়ে গোটা বিষয়টিতে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন গওহর খান। তিনি বলেন, শো শুরু হওয়ার সময় সোশাল মিডিয়া আর মিডিয়া ভাবছিল যে একজনের অতীত আর একজনের বর্তমান এক ছাদের নিচে থাকলে মারাত্মক কাণ্ড ঘটবে! কিন্তু ম্যাচিউরিটি বা পরিপক্কতা থাকলে যে বন্ধুত্ব হতে পারে, তা প্রমাণ হয়ে গেল।

আজকের এই চুমুর দৃশ্য দেখে তাঁর ভীষণ মজা লেগেছে বলে হাসতে হাসতে জানান অভিনেত্রী।

স্বামীর প্রশংসায় পঞ্চমুখ: জায়েদের খেলায় অত্যন্ত গর্বিত গওহর। নিজের পার্টনার ডেইজি শাহের সমর্থনে যেভাবে জায়েদ সবসময় গর্জে উঠেছেন, তার প্রশংসা করেন তিনি। পাশাপাশি মিনি মাথুরকে এই শো-এর সবচেয়ে বুদ্ধিমান ও চতুর প্রতিযোগী হিসেবে আখ্যা দেন গওহর।

বিশ্বাসের ওপর দাঁড়িয়ে সম্পর্ক

শো শুরুর প্রথম দিন কুশালের সাথে দেখা করার আগে জায়েদ খানিকটা নার্ভাস থাকলেও তিনি জানিয়েছিলেন, শো-তে আসার আগে গওহর নিজেই ওনাকে বলেছিলেন কুশল অত্যন্ত ভালো একজন মানুষ। নিজের স্ত্রীর ওপর ওঁর পূর্ণ আস্থা রয়েছে বলেও জানিয়েছিলেন জায়েদ।

অভিনেতা কুণাল খেমু পরিচালিত এই শো আপাতত পঞ্চম সপ্তাহে পা দিয়েছে এবং আগামী সপ্তাহেই এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হতে চলেছে। কুশাল ও জায়েদ ছাড়াও এই শো-তে লড়াই চালাচ্ছেন আলি গোনি, নীতি টেলর, সোহেল খান এবং মিনি মাথুরের মতো তারকারা।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More