বিয়ের পর ছেলেদের ‘আলাদা থাকার’ নির্দেশ ছিল মিঠুর! মা-বাবা-শ্বশুর নিয়ে পাহাড়ে ছুটির মেজাজে গৌরব, সঙ্গে ঋদ্ধিমা ও ধীর

গৌরব সোশ্যাল মিডিয়ায় পাহাড়ে ছুটি কাটানোর ছবি শেয়ার করতেই জিতে নিল নেটপাড়ার মন। কারণ একই ফ্রেমে ধরা দিলেন গৌরবের বাবা-মা অর্থাৎ সব্যসাচী ও মিঠু চক্রবর্তী, এবং ঋদ্ধিমার বাবা।

Published on: Nov 24, 2026, 15:00:48 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

বারবরই পরিবারকে আগলে রাখতে দেখা যায় গৌরব চট্টোপাধ্যায় ও ঋদ্ধিমা ঘোষকে। এমনকী, যে কোনো উৎসব-উদযাপনেও বাড়ির লোককে সামিল করতে ভোলেন না তাঁরা। আর এবার গৌরব সোশ্যাল মিডিয়ায় পাহাড়ে ছুটি কাটানোর ছবি শেয়ার করতেই জিতে নিল নেটপাড়ার মন। কারণ একই ফ্রেমে ধরা দিলেন গৌরবের বাবা-মা অর্থাৎ সব্যসাচী ও মিঠু চক্রবর্তী, এবং ঋদ্ধিমার বাবা।

পরিবারের সঙ্গে ভ্যাকেশন মুডে গৌরব-ঋদ্ধিমা।
পরিবারের সঙ্গে ভ্যাকেশন মুডে গৌরব-ঋদ্ধিমা।

গৌরবের পোস্টে কখনো মা ঋদ্ধিমার সঙ্গে ধীর, কখনো একান্তে সব্যসাচী আর মিঠু, আবার সব্যসাচীর সঙ্গে তাঁর বেয়ান। শাশুড়িমার সঙ্গেও দেখা গেল ঋদ্ধিমাকে। আর গৌরব-ঋদ্ধিমা ও ধীরের ট্রায়ো তো আছেই। পোস্টের ক্যাপশনে গৌরব লিখলেন, ‘দৈনন্দিন ব্যস্ততা থেকে একটু বিরতি। চারপাশে পাহাড়, নির্মল পাহাড়ি হাওয়া আর সঙ্গে আমাদের প্রিয় মানুষগুলো—এর চেয়ে সুন্দর সময় আর কী-ই বা হতে পারে!’

বিয়ের আগে প্রায় সাত বছর প্রেম করার পর তাঁরা একসঙ্গে পথচলার সিদ্ধান্ত নেন গৌরব ও ঋদ্ধিমা। ‘রংমিলান্তি’ ছবির সময় থেকে ওঁদের প্রেম। দার্জিলিংয়ে পড়ন্ত সূর্যকে সাক্ষ্মী রেখে ঋদ্ধিমাকে আংটি পরিয়েছিলেন গৌরব। এরপর ২০১৭ সালের ২৪ নভেম্বর বসেছিল বিয়ের আসর। আর ২০২৩ সালে জন্ম হয় ধীরের।

এক সাক্ষাৎকারে মিঠু জানিয়েছিলেন যে, দুই ছেলে একটু বড় হওয়ার পরই তিনি তাঁদেরকে জানিয়ে দিয়েছিলেন যে, বিয়ের পর বউ নিয়ে তাঁদের আলাদা থাকতে হবে। এমনকী, দুই ছেলেকে এমন নির্দেশও দিয়েছিলেন যে নতুন সংসার সামলানোর মতো সামর্থ এলেই বিয়ে করতে। তবে দুই ছেলে আলাদা সংসার পাতলেও, বাবা-মার সঙ্গে আসেনি দূরত্ব।

এই নিয়ে গৌরব বলেন, ‘আমাদের অল্প বয়সেই মা বলে দিয়েছিলেন বিয়ে তখনই করবে যখন আলাদা থাকার সামর্থ হবে। মা মনে করেছেন এতে সম্পর্ক ভালো থাকে। কিন্তু তারপরেও আমরা যেটা চেষ্টা করেছি, সপ্তাহে অন্তত একবার সকলে অন্তত একসঙ্গে হওয়া। দেখা করার চেষ্টা করা। হয় আমরা এলাম, নয় মা-বাবা এলেন। আমার শ্বশুরমশাই তো পারলে রোজ একবার করে আসেন, নাতিকে দেখবেন বলে। আমার মনে হয় এই জিনিসগুলো দরকার। কারণ আলাদা থেকেও যদি ধীর (গৌরব-ঋদ্ধিমার ছেলে) যদি গ্র্যান্ড প্যারেন্টসদের সঙ্গে বড় হতে পারে, যেটা আমরা পেরেছি, আমার মনে হয় সেটা মানুষ হিসেবে ওর গড়ে ওঠাকে ভীষণভাবে ইনফ্লুয়েন্স করবে। আর এটা আমার ও ঋদ্ধিমার কাছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ।’

ABOUT THE AUTHOR

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।