২৫ দিন আমিষ না খেয়ে, হৃষীকেশে গিয়ে যোগাসন শিখলেন গীতশ্রী! কত টাকা খরচ হল নায়িকার?

টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী গীতশ্রী রায়। সর্বশেষ তাঁকে ‘শুভ বিবাহ’ ধারাবাহিকে দেখা গিয়েছিল। সেই মেগা শেষ হতেই হৃষীকেশ পাড়ি দেন অভিনেত্রী। নিজের শহর, পরিবার সকলের থেকে দূরে ২৫টা দিন যোগাসনের প্রশিক্ষণ নিয়ে কাটান নায়িকা।

Published on: May 30, 2026, 15:14:08 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী গীতশ্রী রায়। বহু হিট মেগা তিনি ইতিমধ্যেই দর্শকদের উপহার দিয়েছে। তবে এবার এক নতুন শুরু করলেন নায়িকা। সর্বশেষ তাঁকে ‘শুভ বিবাহ’ ধারাবাহিকে দেখা গিয়েছিল। সেই মেগা শেষ হতেই হৃষীকেশ পাড়ি দেন অভিনেত্রী। নিজের শহর, পরিবার সকলের থেকে দূরে ২৫টা দিন যোগাসনের প্রশিক্ষণ নিয়ে কাটান নায়িকা।

২৫ দিন আমিষ না খেয়ে, হৃষীকেশে গিয়ে যোগাসন শিখলেন গীতশ্রী! কত টাকা খরচ হল নায়িকার?
২৫ দিন আমিষ না খেয়ে, হৃষীকেশে গিয়ে যোগাসন শিখলেন গীতশ্রী! কত টাকা খরচ হল নায়িকার?

গীতশ্রী জানান করোনার সময় থেকেই তাঁর এই যোগ প্রশিক্ষণের ইচ্ছে তৈরি হয়েছিল। কিন্তু সময় বের করতে পারছিলেন না। শেষে 'শুভ বিবাহ' মেগা শেষ হতেই তিনি ইচ্ছেপূরণ করলেন।

কিন্তু কীভাবে হত এই প্রশিক্ষণ?

আনন্দবাজার ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে নায়িকা এই প্রসঙ্গে বলেন, 'পুরো নিরামিষ খাবার। পেঁয়াজ, রসুনও থাকত না সেখানে। ভোর ৬টা থেকে শুরু হত ক্লাস। সেখানে নানা ধরনের যোগ শেখানো হত। বেদ পড়তে হত। আরও অনেক কিছু ছিল। সন্ধ্যা সাড়ে ৭টায় ধ্যানের মাধ্যমে শেষ হত সারা দিনের প্রশিক্ষণ।'

এই প্রশিক্ষণ নিয়ে নায়িকা জানান তিনি মন থেকে খুব শান্তি পেয়েছেন। তিনি তাঁর পরিবারকে ছেড়ে থাকতে পারেন না। ফলে তাঁর বাবাও তিনি কবে ফিরবেন তা নিয়ে বারবার তাঁর কাছে জানতে চান। তবে তিনি এই প্রশিক্ষণে অংশ নিয়ে পরিবারকে ছেড়ে থাকার নিয়ে খুব একটা ভাবেননি। তাঁর কথায়, ‘আমার বাবা তো বার বার জানতে চাইছিলেন, কবে ফিরব। কিন্তু ওখানে গিয়ে যা শান্তি পেয়েছি। অনেক বন্ধু হয়েছে। ২৫ দিন পরে নিজেকে একটা অন্য মানুষ মনে হচ্ছে। আগে খুবই উত্তেজিত ছিলাম। আরও শান্ত হয়ে গিয়েছি।

কিন্তু জানেন কি এই প্রশিক্ষণ নিতে কত খরচ?

নায়িকা বলেন, ‘২০০ ঘণ্টার প্রশিক্ষণের জন্য ২৫ দিনের খরচ প্রায় ৮৫,০০০ টাকা। থাকা, খাওয়া-দাওয়া নিয়ে। আর যদি ৩০০ ঘণ্টার প্রশিক্ষণ নিতে চান কেউ, তা হলে খরচ পড়বে প্রায় ১ লক্ষ টাকার কাছাকাছি। তবে তিন থেকে চার মাস আগে কেন্দ্রে ফোন করে সিট বুক করতে হয়।’ এরপর যোগা প্রশিক্ষকের ভূমিকায় গীতশ্রীকে দেখা যাবে কিনা সেই বিষয়ে নায়িকা এখনও কিছু জানাননি।