জার্মান সুন্দরীর ছবিতে লাইক দিয়ে বিতর্কে বিরাট, এবার বউয়ের ব্যাগ বইছেন কোহলি!

রবিবার বেঙ্গালুরুর বিমানবন্দরে দেখা গিয়েছিল বিরাট কোহলি ও অনুষ্কা শর্মাকে। জার্মান ভ্লগার লিজ ল্য়াজের ছবিতে লাইক দিয়ে হালে বিতর্কে জড়ান কোহলি। 

Apr 20, 2026, 16:11:22 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

নেটিজেনদের কাছে তিনি ‘রান মেশিন’, আবার অনেকের কাছেই তিনি ‘বিতর্কিত’। গত কয়েকদিন ধরে নেটদুনিয়ার আলোচনার কেন্দ্রে ছিল বিরাট কোহলির একটি ‘লাইক’। জার্মান ভ্লগার লিজ ল্যাজের একটি ‘গোল্ডেন আওয়ার’ ছবিতে বিরাটের লাইক এবং তারপর চটজলদি তা সরিয়ে নেওয়া (আনলাইক) নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা বয়ে গিয়েছিল। অনেকেই পুরনো কাসুন্দি ঘেঁটে মনে করিয়ে দিয়েছিলেন অবনীত কউরের ছবি লাইক করার সেই পুরনো বিতর্কের কথা। কিন্তু রবিবার বেঙ্গালুরু বিমানবন্দরে অনুষ্কার সঙ্গে বিরাটের রসায়ন বুঝিয়ে দিল, এসব জল্পনা তাঁদের সম্পর্কের গায়ে আঁচড়ও কাটতে পারেনি।

জার্মান সুন্দরীর ছবিতে লাইক দিয়ে বিতর্কে বিরাট, এবার বউয়ের ব্যাগ বইছেন কোহলি!
জার্মান সুন্দরীর ছবিতে লাইক দিয়ে বিতর্কে বিরাট, এবার বউয়ের ব্যাগ বইছেন কোহলি!

বিমানবন্দরে ‘কাপল গোলস’

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, বিরাট আর অনুষ্কা একে অপরের সঙ্গে হাসি-ঠাট্টায় মজেছেন। এসকেলেটর দিয়ে নামার সময় তাঁদের সহজ আড্ডা আর হাসিমুখ দেখে স্পষ্ট যে, বাড়ির বাইরে কী রটছে তা নিয়ে এই তারকা দম্পতি বিন্দুমাত্র বিচলিত নন। বিরাট এদিন পরেছিলেন কালো টি-শার্ট আর ব্লু জিন্স। আর অনুষ্কা সাদা ফ্লোরাল কুর্তা আর পালাজোর সঙ্গে সবুজ ওড়নায় ছিলেন এক্কেবারে সপ্রতিভ।

ব্যাগ হাতে ‘জেন্টলম্যান’ কোহলি

বিমানবন্দরের সেই ভিডিওতে ভক্তদের নজর কেড়েছে আরও একটি দৃশ্য। অনুষ্কার ব্যাগ নিজের কাঁধে বইতে দেখা গেল বিরাটকে। এই ছোট ছোট মুহূর্তগুলোই প্রমাণ করে দেয় কেন তাঁদের বলিউডের অন্যতম সফল দম্পতি বলা হয়। লিজ ল্যাজ নিজেই হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, বিরাট কেন লাইক সরিয়ে নিলেন তা নিয়ে তাঁর খারাপ লাগলেও তিনি বিরাটের এই অনিচ্ছাকৃত সাপোর্টকে সম্মান করেন।

লন্ডনে ঠিকানা বদলের গুঞ্জন

দ্বিতীয় সন্তান অকায়ের জন্মের পর থেকেই শোনা যাচ্ছে বিরুষ্কা পাকাপাকিভাবে লন্ডনে চলে গিয়েছেন। যদিও এই নিয়ে কোনো আনুষ্ঠানিক শিলমোহর পড়েনি। আপতত আইপিএলের জন্য় দেশের এক প্রাপ্ত থেকে অন্য় প্রান্তে ছুটছেন বিরাট। সঙ্গী অনুষ্কা।

বিরাটকে বিয়ের পর থেকে বলিউড আর শোবিজ থেকে অনেকটাই দূরে অনুষ্কা। তাঁর শেষ রিলিজ ছিল ২০১৮ সালের জিরো। এরপর একমাত্র চাকদা এক্সপ্রেসের শ্যুটিং সেরেছেন নায়িকা। তাও সেই ২০২২ সালে। চার বছর ধরে বাক্সবন্দি হয়ে পড়ে আছে ঝুলন গোস্বামীর বায়োপিক। অনুষ্কাও নতুন কাজ নিয়ে উৎসাহী নন। আপতত ভামিকা এবং আকায়ের মায়ের দায়িত্ব পালনেই ব্যস্ত অনুষ্কা শর্মা।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More