Saina-Somraj: ‘কিউট লিটল বেবি’, সাইনাকে আলিয়া ভাটের সাথে তুলনা সোমরাজের প্রেমিকার, কী লিখলেন আয়ুশী?

কনে দেখা আলোর সেটে শুরু এই অসমবয়সী বন্ধুত্বের। সিরিয়াল শেষ হলেও সোমরাজ-সাইনার রসায়ন ফের নজর কাড়ল। নায়িকার ছবি দেখে কী বললেন সোমরাজের গার্লফ্রেন্ড?

Published on: Oct 12, 2026, 11:59:44 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

ছোটপর্দায় ‘কনে দেখা আলো’ ধারাবাহিকটির সফর সম্প্রতি শেষ হলেও, দর্শক মনে পর্দার ‘অনুবন্তী’ জুটির ক্রেজ কমেনি বিন্দুমাত্র। পর্দায় সাইনা চট্টোপাধ্যায় ও সোমরাজ মাইতির মিষ্টি কেমিস্ট্রি মন জয় করেছিল ছোটপর্দার দর্শকদের। তবে মেগা শেষ হলেও অনস্ক্রিনের এই হিট জুটি আবার ফ্রেমবন্দি হলেন নতুন এক স্টাইলিশ ফটোশ্যুটে। আর তাঁদের সেই নতুন লুক সোশ্যাল মিডিয়ায় আসতেই লাইক ও কমেন্টের বন্যা বয়ে গেছে।

‘কিউট লিটল বেবি’, সাইনাকে আলিয়া ভাটের সাথে তুলনা সোমরাজের প্রেমিকার, কী লিখলেন আয়ুশী?
‘কিউট লিটল বেবি’, সাইনাকে আলিয়া ভাটের সাথে তুলনা সোমরাজের প্রেমিকার, কী লিখলেন আয়ুশী?

নতুন ফটোশ্যুটে রেট্রো গ্ল্যামার:

শেয়ার করা ছবিতে সাইনাকে দেখা যাচ্ছে বোল্ড ও ট্রেন্ডি এক পোশাকে— সাদা-কালো প্রিন্টেড ড্রেস এবং সঙ্গে মাথায় ম্যাচিং রেট্রো ব্যান্ডানা হেয়ারব্যান্ড। অন্যদিকে সোমরাজ সেজেছিলেন বেশ ক্যাজুয়াল অথচ হ্যান্ডসাম লুকে— কালো ও সাদা প্রিন্টেড শার্টের কম্বিনেশনে। দুই তারকার টিউনিং করা এই রেট্রো ওয়েস্টার্ন অবতার দেখে বেজায় উচ্ছ্বসিত ভক্তরা।

সোমরাজের প্রেমিকা আয়ুশীর মন জয় করলেন সাইনা:

সাইনার পোস্টের কমেন্ট বক্সে সবচেয়ে বেশি নজর কেড়েছে সোমরাজের বাস্তব জীবনের ভালোবাসার মানুষ অর্থাৎ অভিনেত্রী আয়ুশী তালুকদারের প্রতিক্রিয়া! সাইনার এই নতুন ছবি দেখে নিজেকে সামলাতে পারেননি আয়ুশী। ইনস্টাগ্রামের কমেন্ট বক্সে সাইনাকে ট্যাগ করে আয়ুশী লেখেন— ‘তোমাকে দেখে আমার স্টুডেন্ট অফ দ্য ইয়ারের শানায়া (আলিয়া অভিনীত চরিত্র)-র কথা মনে পড়ছে! কিউট লিটল বেবি’ অর্থাৎ, ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবিতে আলিয়া ভাটের কালজয়ী চরিত্র ‘শানায়া’র স্টাইল ও গ্ল্যামারের সঙ্গে সাইনার এই লুকের মিল খুঁজে পেয়েছেন তিনি! সোমরাজের পর্দার প্রেমিকার জন্য বাস্তবের প্রেমিকার এই আদুরে প্রশংসা প্রমাণ করে তাঁদের পরস্পরের মধ্যকার চমৎকার বন্ডিং। এখন বলিউডের পরিচিত মুখ হয়ে উঠেছেন আয়ুশী। হিন্দি সিরিয়াল ও ওটিটি দুনিয়ায় দাপিয়ে বেড়াচ্ছেন এই বাঙালি নায়িকা।

পুজো স্পেশ্যাল ম্যাগাজিনের ফ্রন্ট পেজে প্রেমিকের পাশে তাঁর অনস্ক্রিন বউকে দেখে আয়ুশী আরও লেখেন, ‘আমার প্রিয় দুই মানুষ’।

ধারাবাহিক শেষ হয়ে গেলেও সাইনা ও সোমরাজের কেমিস্ট্রি আর রিয়েল লাইফ ফ্রেন্ডশিপ এখনও একইভাবে অটুট, যা দেখে দারুণ খুশি এই জুটির অনুরাগীরা। সোমরাজের সঙ্গে সাইনার বয়সের ফারাক বিস্তর। মাত্র ১৫ বছর বয়সেই অভিষেক চট্টোপাধ্যায় কন্যা কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে সবার নজর কেড়েছেন। সিরিয়ালের সেটে হামেশাই ‘সোমরাজদা’ আগলে রাখত সাইনাকে। সিরিয়াল শেষ হওয়ার পরও একটুও বদল আসেনি দুজনের সম্পর্কে। ভবিষ্যতে এই জুটিকে ফের একসঙ্গে দেখতে চায় দর্শক। যদিও আপতত পড়াশোনার চাপে ছোটপর্দা থেকে বিরতি নিয়েছেন সাইনা। তবে সিনেমা এবং ওটিটি প্ল্যাটফর্মে কাজ করবেন তিনি।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More