Star Jalsha: দেশের গর্ব থেকে সকলের চক্ষুশূল! জলসার ‘ঘূর্ণি’র প্রথম প্রমো, কুণালের নায়িকা কে?

Star Jalsha: ঘূর্ণি চরিত্রে অভিনয় করবেন নবাগতা অভিনেত্রী অম্বিকা মালাকার। ধারাবাহিকের প্রথম ঝলক দেখে মোটামুটি বোঝা যাচ্ছিল যে এই ধারাবাহিক একজন মহিলা ক্রিকেটারের জীবনকে নিয়ে তৈরি করা একটি গল্প। এবার প্রকাশ্যে এল ধারাবাহিকের প্রথম প্রমো।

Published on: Apr 15, 2026, 19:07:43 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

গত মাসেই স্টার জলসার তরফ থেকে ঘোষণা করা হয়েছিল একটি নতুন ধারাবাহিকের। ধারাবাহিকের নাম প্রকাশ্যে এনেছিল চ্যানেল। স্টার জলসার পর্দায় যে নতুন ধারাবাহিকটি আর কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে তার নাম ‘ঘূর্ণি’। প্রথমে শোনা যাচ্ছিল, ধারাবাহিককে মুখ্য চরিত্রে অভিনয় করবেন নীল ভট্টাচার্য। পরে জানা যায় এই ধারাবাহিকে দেখা যাবে ‘গীতা এলএলবি’ খ্যাত কুনাল শীলকে।

প্রকাশ্যে ‘ঘূর্ণি’র প্রথম প্রমো
প্রকাশ্যে ‘ঘূর্ণি’র প্রথম প্রমো

ঘূর্ণি চরিত্রে অভিনয় করবেন কাঁথির মেয়ে সপ্তশ্রী নন্দ। ধারাবাহিকের প্রথম ঝলক দেখে মোটামুটি বোঝা যাচ্ছিল যে এই ধারাবাহিক একজন মহিলা ক্রিকেটারের জীবনকে নিয়ে তৈরি করা একটি গল্প। এবার প্রকাশ্যে এল ধারাবাহিকের প্রথম প্রমো।

আরও পড়ুন: ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’-য় এন্ট্রি নতুন নায়কের, দেবের সঙ্গে পাল্লা দেবেন কে?

প্রমো প্রসঙ্গে

ধারাবাহিকের যে প্রোমোটি মুক্তি পেয়েছে সেখানে দেখা যাচ্ছে ঘূর্ণি ভারতের জাতীয় ক্রিকেট দলের একজন খ্যাতনামা প্লেয়ার। তাকে নিয়ে গোটা দেশের গর্ব। কিন্তু আচমকায়ে একদিন সেই গর্ব পরিণত হয়ে যায় বাংলার কলঙ্ক- এ। সংবাদমাধ্যমে ঝড়ের গতিতে ছড়িয়ে যায় ঘূর্ণি ক্রিকেট দলে বিশৃঙ্খলা ছড়িয়েছে।

শুধু পেশাগত দিক থেকে নয় এই খবরে তোলপাড় হয়ে যায় ঘূর্ণির ব্যক্তিগত জীবন। শশুরবাড়ির সকলে বিপক্ষে চলে যায় ঘূর্ণির। যদিও ঘূর্ণির ভালোবাসার মানুষ অর্থাৎ তার স্বামী শেষ পর্যন্ত বিশ্বাস করে তাকে। কিন্তু এত কিছুর পরে ঘূর্ণি কী ফিরে দাঁড়াতে পারবে? নিজের নামে যে দাগ লেগেছে তা কি সে ঘোচাতে পারবে?

ধারাবাহিকে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মল্লিকা মজুমদার, শোভন বন্দ্যোপাধ্যায়, বিশ্বজিৎ চক্রবর্তী সহ আরও অনেককে। একটি মেয়ের জীবনের পতন থেকে প্রত্যাবর্তনের গল্প নিয়েই আসছে ধারাবাহিক ঘূর্ণি। যদিও এটি কবে থেকে সম্প্রচার করা হবে সেটা এখনও জানা যায়নি।

আরও পড়ুন: দাদু হলেন প্রভাত রায়, নববর্ষের সকালে একতার ঘর আলো করে এল ‘রায়বাঘিনী’

কিছুদিন আগেই স্টার জলসায় বন্ধ হয়ে গিয়েছে ‘চিরসখা’ এবং ‘ভোলে বাবা পার করেগা’। আচমকা দুটি ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ার কারণে খুব স্বাভাবিকভাবেই বিভ্রান্ত সকলে। তার মাঝে এবার প্রকাশ্যে এল নতুন ধারাবাহিকের প্রথম প্রমো। আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি ধারাবাহিকের স্লট ঘোষণা করা হবে।