Ghurni: ‘ঘূর্ণি’ সিরিয়ালে নতুন এন্ট্রি, ‘দীপায়ন’ চরিত্রে অভিনয় করবেন কোন অভিনেতা?

Ghurni: খুব সম্প্রতি স্টার জলসার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘ঘূর্ণি’। এই সিরিয়ালে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন সপ্তর্ষি নন্দ এবং কুনাল শীল। ইতিমধ্যেই সিরিয়ালটি নিয়ে দর্শকদের প্রত্যাশা অনেকটাই বেড়েছে। এবার সিরিয়ালে এন্ট্রি নিলেন নতুন নায়ক।

Published on: May 2, 2026, 14:33:42 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Ghurni: খুব সম্প্রতি স্টার জলসার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘ঘূর্ণি’। একজন মহিলা ক্রিকেটারের জীবনের যুদ্ধের গল্প নিয়ে তৈরি হওয়া এই সিরিয়ালে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন সপ্তর্ষি নন্দ এবং কুনাল শীল। আর পাঁচটা ধারাবাহিকের থেকে একদম অন্যরকম এই গল্প দেখে ইতিমধ্যেই সিরিয়ালটি নিয়ে দর্শকদের প্রত্যাশা অনেকটাই বেড়েছে। এবার সিরিয়ালে এন্ট্রি নিলেন নতুন নায়ক।

ঘূর্ণি-তে নতুন এন্ট্রি
ঘূর্ণি-তে নতুন এন্ট্রি

ধারাবাহিকে দত্ত বনিক বাড়ির মেজ নাতি অর্থাৎ দীপায়ন দত্ত বণিকের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা অরুনাভ দে- কে। এই চরিত্রটি নেশায় রাজনীতি করে আর পেশায় যুবনেতা। ধারাবাহিকে নিজের এন্ট্রির কথা সোশ্যাল মিডিয়ায় লেখেন অভিনেতা নিজেই।

আরও পড়ুন: '২৫ বছর পর অবশেষে আমার কথা ভাবল...', উইন্ডোজ প্রোডাকশনে সুযোগ পেয়ে আপ্লুত রাইমা

প্রসঙ্গত, ধারাবাহিকের প্রমো দেখে বোঝা গিয়েছে এই সিরিয়ালের গল্প এমন একজন ক্রিকেটারকে নিয়ে তৈরি হয়েছে যে নিজের কেরিয়ারে লাগা দাগ তুলতে তৎপর হয়ে উঠবে, পাশে পাবে নিজের স্বামীকে। কিন্তু এই যুদ্ধ যে এতটা সহজ হবে না সেটা বলাই বাহুল্য।

ধারাবাহিকে আরও অভিনয় করছেন মল্লিকা মজুমদার, শোভন বন্দ্যোপাধ্যায়, বিশ্বজিৎ চক্রবর্তী সহ আরও অনেকে। এবার ধারাবাহিকে এন্ট্রি হল নতুন নায়কের। আগামী দিনে টিআরপি তালিকায় এই ধারাবাহিকটি কতটা নিজের জায়গা ধরে রাখতে পারে সেটাই এখন দেখার।

আরও পড়ুন: হিন্দি সিরিজের দুনিয়ায় পদার্পণ রিজওয়ানের, বিপরীতে রয়েছেন কোন অভিনেত্রী?

অন্যদিকে অরুনাভ সর্বশেষ অভিনয় করেছেন জি বাংলার ‘তুই আমার হিরো’ ধারাবাহিকে। মহাগৌরীর চরিত্রটির বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। এই ধারাবাহিকে সুজয় রক্ষিত নামের এক সাব-ইন্সপেক্টর এর চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল অরুনাভকে।

ছোট পর্দা ছাড়াও অরুনাভ ওয়েব সিরিজের একজন পরিচিত মুখ। গত বছরেই ‘বিষহরি’ এবং ‘নিশির ডাক’ এই দুই ওয়েব সিরিজের অভিনয় করেছেন তিনি। এছাড়াও ফুলকি ধারাবাহিকও অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে।