‘পুজোয় বগলের জন্য স্পেশাল ঢেউ-খেলানো উইগ অর্ডার করেছে’, চুল না থাকা নিয়ে ট্রোলিং, গো-ভাইদের সপাট জবাব ঋত্বিকের!

Ritwick Chakraborty: প্রেমিকাকে বগলের চুল উপহার দেওয়ার নিদান দিলেন ঋত্বিক। ট্রোলারদের ধুয়ে দিলেন অভিনেতা। 

Published on: Oct 14, 2026, 18:01:18 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

সোশাল মিডিয়ায় তারকাদের ট্রোল করা যেন এক শ্রেণীর নেটিজেনদের অভ্যাসে পরিণত হয়েছে। বিশেষ করে বয়স, চেহারা বা মাথার চুল নিয়ে কটু মন্তব্য করতে অনেকেই পিছপা হন না। তবে এবার ট্রোলারদের একদম নিজস্ব চাঁচাছোলা ও কড়া ভাষায় পাল্টা জবাব দিয়ে সোশাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী।

‘পুজোয় বগলের জন্য স্পেশাল ঢেউ-খেলানো উইগ অর্ডার করেছে’, চুল না থাকা নিয়ে ট্রোলিং, গো-ভাইদের সপাট জবাব ঋত্বিকের!
‘পুজোয় বগলের জন্য স্পেশাল ঢেউ-খেলানো উইগ অর্ডার করেছে’, চুল না থাকা নিয়ে ট্রোলিং, গো-ভাইদের সপাট জবাব ঋত্বিকের!

সোশাল মিডিয়ায় কমেন্ট বক্সে কড়া জবাব:

সম্প্রতি ঋত্বিকের মাথার চুল না থাকা নিয়ে একের পর এক নেটিজেন কটাক্ষ করতে শুরু করেন। কিন্তু চুপ না থেকে তাঁদের একের পর এক সপাটে জবাব দিয়েছেন অভিনেতা।

এক ইউজার লেখেন, ‘টাকলা চুল গুনে জানাস, স্যালুন নিয়ে যাব, শ্যাম্পু করাবো’। ঋত্বিক লেখেন, ‘তোর এই খুচরো ইনকামে অনেক স্বপ্ন দেখে ফেলছিস!! তোর মতো গেঁড়ি গুগলির আবদার অমিত শাহ শুনবেন কেন?’

জয়দেব রায় নামের অপর এক ইউজার প্রশ্ন করেন, ‘দাদা আপনার বুকে পাটা আছে, কিন্তু মাথায় চুল নেই কেন?’ ঋত্বিক খোঁচা দিয়ে লেখেন, ‘তোমার তো চুল আছে। চুল এত ভালোবাসো! চুল ভাজা দিয়ে ভাত খাও, ভুরু-র চুল দিয়ে বিনুনি করে ঠাকুর দেখতে যাও, বগলের চুল প্রেমিকাকে জন্মদিনে গিফট করো, ওটাই করতে থাকো... আমার যা আছে তাই দিয়ে চালিয়ে নিচ্ছি’।

রাম ভূঁইয়া নামের এক ইউজার লেখেন, ‘না টাকলাকে ভয় পায়’। অভিনেতা পালটা প্রশ্ন ছুঁড়ে লেখেন, ‘ও অমিত শাহকে ভয় পায়?’

সৌরভ নামের একজন বাজে মন্তব্য করে লেখেন, ‘আপনার মাথায় চুল সরি (হিন্দিতে বাল) এল’। ঋত্বিক ক্ষোভ উগরে দিয়ে লেখেন, ‘না রে, যা ছিল তাই আছে। তাতেও তোর মতো আবাল ও তোর বালবাবারা প্যান্ট ভিজিয়ে ফেলছে... জন খাটার বেশি আর কিছু পারিস না’।

‘এই চার গো-ভাইয়ের জন্য বিশেষ উইগ অর্ডার’

ট্রোলারদের স্ক্রিনশট শেয়ার করে অভিনেতা বিদ্রূপের সুরেই স্পষ্ট জানিয়ে দেন যে, এই ধরনের ট্রোলারদের জবাব দিতে তাঁর একেবারেই দ্বিধা নেই। তিনি লেখেন- 'এই চার গো-ভাই এবার পুজোয় বগলের জন্য স্পেশাল ঢেউ-খেলানো উইগ অর্ডার করেছে, ডেলিভারি পেয়ে গেলেই ওদের পুজো সর্টেট'। ট্রোলিং বন্ধ করার জন্য ঋত্বিকের এই সাহসী ও চাঁচাছোলা অবতার দেখে নেটপাড়ার একাংশ যেমন হাসির রোল তুলেছে, তেমনই অনেকে অভিনেতার এই ‘অন-দ্য-ফেস’ জবাবকে সমর্থন জানিয়েছেন।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More