রহস্য ও সম্পর্কের এক মনস্তাত্ত্বিক গল্পে সুব্রত-গৌরব-প্রিয়াঙ্কা! প্রকাশ্যে 'অন্তরাল'-এর ফার্স্ট লুক
বাংলা চলচ্চিত্রে এক নতুন রহস্য-মনস্তাত্ত্বিক অভিজ্ঞতা নিয়ে আসতে চলেছে ‘অন্তরাল’। কলেজ জীবনের উচ্ছ্বাস, বন্ধুত্ব, প্রেম এবং তার আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার সত্যকে কেন্দ্র করেই গড়ে উঠেছে ছবির কাহিনি।
গৌরব রায়চৌধুরী, প্রিয়াঙ্কা ভট্টাচার্য, এবং অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়রা এবার এক সঙ্গে ধিরা দিতে চলেছেন ছবিতে! ছবির নাম ‘অন্তরাল’। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির ফার্স্ট লুক।
রহস্য ও সম্পর্কের এক মনস্তাত্ত্বিক গল্প 'অন্তরাল'-এ সুব্রত-গৌরব-প্রিয়াঙ্কা!
বাংলা চলচ্চিত্রে এক নতুন রহস্য-মনস্তাত্ত্বিক অভিজ্ঞতা নিয়ে আসতে চলেছে ‘অন্তরাল’। কলেজ জীবনের উচ্ছ্বাস, বন্ধুত্ব, প্রেম এবং তার আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার সত্যকে কেন্দ্র করেই গড়ে উঠেছে ছবির কাহিনি।
একটি কলেজ ফেস্টের রাতে হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায় ‘জিনিয়া’। কোনও সূত্র ছাড়াই তার অন্তর্ধান ঘিরে তৈরি হয় রহস্য। মাসের পর মাস কেটে যায়, তদন্তও ধীরে ধীরে থেমে যায়। কিন্তু আর্যন, যে সেই রাতেই জিনিয়াকে নিজের মনের কথা বলতে চেয়েছিল সে থেমে থাকতে পারে না। সত্যের খোঁজে তার একরোখা অনুসন্ধান ধীরে ধীরে সামনে নিয়ে আসে বন্ধুত্বের ভাঙন, সম্পর্কের জটিলতা এবং পরিচিত মুখের আড়ালে লুকিয়ে থাকা ভয়ংকর গোপন সত্য।
ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সুব্রত দত্ত, তাঁকে এক পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে। এছাড়াও রয়েছেন গৌরব রায়চৌধুরী, প্রিয়াঙ্কা ভট্টাচার্য, এবং অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়। নতুন মুখ হিসেবে এই ছবিতে আত্মপ্রকাশ করছেন রিয়ান ঘোষ, দেবপর্না চক্রবর্তী, মৌমিতা নিয়োগী এবং পায়েল দাস। ছবিটি পরিচালনা করেছেন সৌভিক দে। গল্প ও চিত্রনাট্য লিখেছেন অভিষেক ভট্টাচার্য।
‘অন্তরাল’-এর আবহসঙ্গীত ও সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন দেব সেন। ছবির গানে কণ্ঠ দিয়েছেন নচিকেতা চক্রবর্তী, শিলাজিৎ, সুপ্রতীপ ভট্টাচার্য এবং অত্রি মুখোপাধ্যায়, যা ছবির আবেগ ও রহস্যকে আরও গভীর করে তুলবে।
পরিচালক সৌভিক দে ছবি প্রসঙ্গে বলেন, ‘অন্তরাল শুধুমাত্র একটি নিখোঁজের গল্প নয়। এটা মানুষের মনের ভেতরে জমে থাকা নীরবতা, অপরাধবোধ এবং সম্পর্কের অদৃশ্য দূরত্ব নিয়ে তৈরি এক আবেগঘন থ্রিলার। আমরা চেয়েছি বাস্তবতার খুব কাছাকাছি থেকে এমন একটি গল্প বলতে, যা দর্শকদের শেষ মুহূর্ত পর্যন্ত ভাবিয়ে তুলবে।' সিনেস্ট মোশন পিকচারস প্রযোজিত ‘অন্তরাল’ খুব শীঘ্রই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে।
Home/Entertainment/রহস্য ও সম্পর্কের এক মনস্তাত্ত্বিক গল্পে সুব্রত-গৌরব-প্রিয়াঙ্কা! প্রকাশ্যে 'অন্তরাল'-এর ফার্স্ট লুক