Gourab Tapadar Baby: বিয়ের পরও প্রাক্তনকে শারীরিক সম্পর্কের প্রস্তাব! মেয়ের বাবা হলেন প্রেতকথা-র গৌরব
ব্যক্তিগত জীবনে ঝড়। প্রেতকথা-খ্যাত গৌরব তপাদারের ব্যক্তিগত জীবন নিয়ে চলছে কাঁটাছেড়া। তারই মাঝে মেয়ের বাবা হলেন এই জনপ্রিয় ইনফ্লুয়েন্সার।
আপাতত ‘প্রেতকথা’-খ্যাত গৌরব তপাদারকে নিয়ে ট্রোলের বন্য়া সোশ্যাল মিডিয়ায়। এতদিন নিজের সাফ-সুতরো ইমেজের কারণে পরিচিত থাকলেও, তাঁর চরিত্র নিয়ে চলছে অনলাইনে কাঁটাছেড়া। বিতর্কের ঝুলি খুলেছে গৌরবের প্রাক্তন প্রেমিকা। তবে এসবের মাঝেই ব্যক্তিগত জীবনে এল খুশির খবর। বাবা হলেন গৌরব তপাদার। ফুটফুটে একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা।

ANSH DANCE GURU নামের একটি ইনস্টাগ্রাম পেজ থেকে প্রিয়াঙ্কা ও গৌরবের কোলে মেয়ে আসার খবর ভাগ করে নেওয়া হয়। সেখানে লেখা আছে, ‘মেয়ে হয়েছে! গৌরব ও প্রিয়াঙ্কাকে শুভেচ্ছা’। ভালো আছে মা ও সন্তান দুজনেই।
কদিন আগেই ফেসবুক লাইভে এসেছিলেন গৌরব ও প্রিয়াঙ্কা তপাদার। চলতি বিতর্কের মাঝেই সকলের কাছে অনুরোধ রেখেছিলেন, স্ত্রীর প্রেগন্যান্সির শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছেন। তাই ট্রোলারদের কাছে অনুরোধ করেছিলেন পরিস্থিতির কথা মাথায় রেখে একটু অন্তত মানবিক হওয়ার। কারণ চলমান বিতর্ক শারীরিক ও মানসিকভাবে আরও বিপর্যস্ত করে তুলেছিল প্রিয়াঙ্কাকে।
দাবি ঘটনার সূত্রপাত হয় প্রিয়াঙ্কারই এক ফেসবুক পোস্ট থেকে। সেখানে বরের প্রাক্তনকে খোঁচা দেন তিনি। আর তারপরই অন্তরা ফাঁস করে দেন তাঁর ও গৌরবের চ্যাট। যা আবার প্রিয়াঙ্কা ও গৌরবের রেজিস্ট্রির পরের। যেখানে লেখা, ‘প্রিয়াঙ্কাকে বলেছি তুই আমার প্রথম বৌ।’
এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় উঠেছে পোস্ট, পাল্টা পোস্টের ঝড়। গৌরব একটি ফেসবুক পোস্টে লেখেন, সেদিন নেশা করে ফেলে এমন কাণ্ড করে ফেলেছিলেন তিনি। এমনকী, তাঁর পোস্টে ইঙ্গিত মিলেছিল যে স্ত্রী প্রিয়াঙ্কা প্রথমে গোটা ব্যাপারটা নিয়ে রেগে গেলেও, পরে তাঁকে ক্ষমা করে দিয়েছেন। কিন্তু সোশ্যাল মিডিয়ার আলোচনার নতুন টপিক হয়ে দাঁড়ায় এটি। এমনকী, বহু ইনফ্লুয়েন্সার নেমে পড়েন ঘোলা জলে মাছ ধরতে, অর্থাৎ গৌরব-প্রিয়াঙ্কা-অন্তরাকে নিয়ে ভিডিয়ো বানিয়ে চলমান বিতর্কে আরও বেশি ভিউ পেতে।ফলে আরও জটিল হয় পরিস্থিতি।
একসময় অন্তরা দে-র সঙ্গে ভিডিয়ো পোস্ট করতেন গৌরব। সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয় ছিল অন্তরা ও গৌরবের প্রেম। তারপর ভাঙে সে সম্পর্ক। এরপর গৌরবের জীবনে আসেন নৃত্যশিল্পী প্রিয়াঙ্কা। দুজনে বিয়েটাও সেরে ফেলেন ২০২৫ সালের জানুয়ারি মাসে। বিয়ের ১ বছর পার করে পরিবারে এল নতুন সদস্য। এখন দেখার গৌরবের মেয়ে হওয়ার খবর আসার পর, ট্রোলে ভাঁটা পড়ে না কি!
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


