‘ভাবমূর্তি নষ্টের চেষ্টা…’, কোমল রানির সঙ্গে সম্পর্ক গুঞ্জন, সুনীতা বলেছেন, ‘পশু ভালবাসো, মানুষ প্রতারক’, জবাব গোবিন্দার
গণেশ চতুর্থীর সময় লালবাগচা রাজার দর্শনে স্ত্রী সুনীতা আহুজার বদলে তাঁর ‘রূপা’ ছবির সহ-অভিনেত্রী কমল রানি স্বর্ণকরের সঙ্গে দেখা গিয়েছিল গোবিন্দাকে। এবার সেই নিয়ে মুখ খুললেন অভিনেতা। জানালেন, তাঁকে বদনাম করার চেষ্টা চলছে।
লালবাগচা রাজা প্যান্ডেলে 'রূপা' ছবির সহ-অভিনেত্রী কোমল রানি স্বর্ণকারের সঙ্গে দেখা গিয়েছিল গোবিন্দাকে। এমনকী সেই সময় রানির সিঁথি ভরা ছিল সিঁদুরে। যা দেখে রীতিমতো চোখ কপালে ওঠে নেটপাড়ার। এমনিতেই গোবিন্দার ব্যক্তিগত জীবনে ভাঙনের ইঙ্গিত মিলছে বছরখানেক ধরে। আর লালবাগচা রাজায় যেদিন কোমল রানিকে নিয়ে পৌঁছন গোবিন্দা, সেদিনই অভিনেতা যাওয়ার কয়েকঘণ্টা আগে দর্শন করতে গিয়েছিলেন সুনীতা। ফলে আরও জোরালো হয় ট্রোল।

কোমল রানি-র সঙ্গে প্রেমচর্চায় মুখ খুললেন গোবিন্দা
তবে গোটা ব্যাপরাট নিয়ে চর্চা বাড়তেই মুখ খুললেন গোবিন্দা। সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, কোমল রানির সঙ্গে তাঁর লালবাগচা রাজার দর্শনে যাওয়ার বিষয়টি নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তা নিয়ে তিনি অবাক নন। অভিনেতার কথায়, এটি একটি ‘পরিকল্পিত পদক্ষেপ’। তাঁর দাবি, তাঁকে পরিবার থেকে দূরে সরিয়ে দিয়ে তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে। তবে তিনি এসবের দিকে মন না দিয়ে নিজের কাজেই মনোযোগ দিয়েছেন।
কেন লালবাগচা রাজায় কোমল রানি-র সঙ্গে গিয়েছিলেন গোবিন্দা
অভিনেতা আরও ব্যাখ্যা করেছেন কেন তিনি কোমলের সঙ্গে লালবাগচা রাজা প্যান্ডেলে গিয়েছিলেন। গোবিন্দার কথায়, এর আগেও তিনি করিশ্মা কাপুরের সঙ্গে মন্দিরে গিয়েছিলেন এবং সেটি তাঁর জন্য সৌভাগ্য বয়ে এনেছিল। তাঁর একাধিক ছবি তখন ভালো ব্যবসা করেছিল। রাবিনা ট্যান্ডনের সঙ্গেও মন্দিরে যাওয়ার কথা উল্লেখ করে অভিনেতা জানান, দীর্ঘদিন পর আবার নতুন করে কাজ শুরু করছেন বলেই তিনি সহ-অভিনেত্রীকে নিয়ে প্রার্থনা করতে গিয়েছিলেন। এবং জোর দিয়ে বলেছেন যে তাঁদের সম্পর্ক একেবারেই পেশাগত।
প্রসঙ্গত, গোবিন্দা এবং কোমল রানি একসঙ্গে লালবাগচা রাজা পরিদর্শনের পর, সুনীতাকে বিমানবন্দরে দেখা যায়। যেখানে তিনি পাপারাজ্জিদের সঙ্গে কথা বলেন। তাঁকে বলতে শোনা যায়, ‘পশুদের ভালোবাসুন, মানুষকে নয়। মানুষ প্রতারক।’
গোবিন্দা ও সুনীতার দাম্পত্য
গোবিন্দা ও সুনীতার দাম্পত্য নিয়ে বেশ কিছুদিন ধরেই নানা জল্পনা চলছে। চলতি বছরের অগস্টে সুনীতা তাঁর বিবাহবিচ্ছেদের আবেদন প্রত্যাহার করেন। জানা যায়, ২০২৪ সালের ডিসেম্বরেই সেই আবেদন করা হয়েছিল। পরবর্তীতে সুনীতা দাবি করেছিলেন, গোবিন্দা নাকি কোমল রানিকে বিয়ে করার পরিকল্পনা করছেন। যদিও গোবিন্দার ম্যানেজার সেই দাবি সরাসরি খারিজ করে জানান, দ্বিতীয় বিয়ের কোনও প্রশ্নই নেই।
অন্যদিকে গোবিন্দাও বারবার জানিয়েছেন, কোমল রানি তাঁর আসন্ন কামব্যাক ছবি ‘রূপা’র সহ-অভিনেত্রী। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন গোবিন্দা এবং এই প্রজেক্টের প্রযোজনার দায়িত্বও তাঁর হাতে। ফলে তাঁদের একসঙ্গে দেখা যাওয়ার বিষয়টি পেশাগত সম্পর্কেরই অংশ।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


