'সব যেন দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়...', পরকীয়া বিতর্কের মাঝেই যা বললেন গোবিন্দা
কেরিয়ারের একেবারে শুরুর দিকেই সুনীতা আহুজাকে বিয়ে করেছিলেন গোবিন্দা। প্রথম দিকে বেশ কয়েক বছর এই বিয়ের কথা কেউ জানত না। মায়ের নির্দেশে বিয়ে করেছিলেন ঠিকই কিন্তু বিয়ের পর গোবিন্দার একাধিক পরকীয়ার কথা সামনে উঠে আসে।
কেরিয়ারের একেবারে শুরুর দিকেই সুনীতা আহুজাকে বিয়ে করেছিলেন গোবিন্দা। প্রথম দিকে বেশ কয়েক বছর এই বিয়ের কথা কেউ জানত না। মায়ের নির্দেশে বিয়ে করেছিলেন ঠিকই কিন্তু বিয়ের পর গোবিন্দার একাধিক পরকীয়ার কথা সামনে উঠে আসে। গোবিন্দার এই বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা বারবার সোশ্যাল মিডিয়ায় বলতে শোনা যায় গোবিন্দার স্ত্রী সুনীতাকে।
পরকীয়া বিতর্কের মাঝেই গোবিন্দা
প্রথমে ব্যাপারটা ধীরগতিতে চললেও ধীরে ধীরে আইনি জটিলতায় জড়িয়ে পড়েন এই তারকা জুটি। প্রাথমিকভাবে গোবিন্দার বিরুদ্ধে ডিভোর্সের মামলা করলেও কিছুদিন আগে সেই মামলা প্রত্যাহার করে নেন সুনীতা। পরে তিনি জানান যে গোবিন্দা দ্বিতীয়বার বিয়ের কথা চিন্তা-ভাবনা করছিলেন তাই তিনি ডিভোর্সের মামলা প্রত্যাহার করে নিয়েছেন। যদিও এ কথা নস্যাৎ করে দিয়েছিলেন গোবিন্দার ম্যানেজার।
কিন্তু যখন গোবিন্দার সহ অভিনেত্রী কোমল রানী স্বর্ণকারের সঙ্গে গোবিন্দার সম্পর্কের কথা বলেন সুনীতা, তখন ক্যামেরার সামনেই স্ত্রীকে সংযত হওয়ার উপদেশ দেন গোবিন্দা। এবার শনিবার মুম্বইয়ের একটি অনুষ্ঠানে গোবিন্দার মুখে শোনা গেল রহস্যময় একটি উক্তি, যার ফলে গোবিন্দার ব্যক্তিগত জীবন নিয়ে আবার চর্চা শুরু হল।
জন্মাষ্টমী উপলক্ষে যুবশক্তি দহি হান্ডি-র একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গোবিন্দা বলেন, ‘আকাশের ঠিকানায় সব লেখা আছে। ভগবান সব দেখছেন। প্রার্থনা করি যাতে দিনের আলোর মতো সবকিছু পরিষ্কার হয়ে যায়। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। পাশে থাকতে হবে। গোবিন্দা যেন এগিয়ে যেতে পারে এটাই কামনা করুন।’
প্রসঙ্গত, বহু বছর পর আবার সিনেমায় কামব্যাক করতে চলেছেন গোবিন্দা। ‘রুপা’ এবং ‘দুনিয়াদারি’ এই দুটি সিনেমার মাধ্যমে আবার গোবিন্দার সেই পুরনো রূপ দেখতে পাবেন দর্শকরা। ইতিমধ্যেই নিজেকে নতুনভাবে সকলের সামনে মেলে ধরার জন্য প্রস্তুত অভিনেতা।
গোবিন্দা ও সুনীতা ১৯৮৭ সালের ১১ মার্চ বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং তাঁদের টিনা ও যশবর্ধন নামে দুটি সন্তান রয়েছে । চলচ্চিত্রে নিজের কর্মজীবন প্রতিষ্ঠা করার জন্য এই দম্পতি প্রথম চার বছর তাঁদের বিয়ে গোপন রেখেছিলেন।
Home/Entertainment/'সব যেন দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়...', পরকীয়া বিতর্কের মাঝেই যা বললেন গোবিন্দা