কোমল রানির পেটে-কাঁধে হাত! চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দার ঘনিষ্ঠ ছবি আচমকা সামনে আসতেই শোরগোল
গোবিন্দা ও অভিনেত্রী কোমল রানির সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে। স্বামী গোবিন্দের বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলেছেন স্ত্রী সুনীতা আহুজাও। এরই মধ্যে গোবিন্দের সঙ্গে একগুচ্ছ ঘনিষ্ঠ ছবি পোস্ট করলেন কোমল। আর তাতেই নতুন করে শুরু হয়েছে চর্চা।
বেশ কিছুদিন ধরেই বলিউড অভিনেতা গোবিন্দা এবং অভিনেত্রী কোমল রানির কথিত প্রেমের গুঞ্জন সোশ্যাল মিডিয়ায় শিরোনামে রয়েছে। গোবিন্দার স্ত্রী সুনীতা আহুজাও ইতিপূর্বে তাঁর স্বামীর বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ এনেছেন। যদিও গোবিন্দা এবং কোমল—দু'জনেই দাবি করেছেন যে তাঁরা একসঙ্গে একটি সিনেমায় কাজ করছেন বলেই তাঁদের একসঙ্গে দেখা যাচ্ছে। এবার কোমল রানি তাঁর ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি শেয়ার করেছেন, যা দেখার পর তাঁদের প্রেমের গুঞ্জন আবারও নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে।

গোবিন্দার সঙ্গে একগুচ্ছ ছবি পোস্ট কোমলের
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গোবিন্দার সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করেছেন কোমল রানি। ছবিতে গোবিন্দাকে দেখা গিয়েছে স্যুট-প্যান্টে। অন্যদিকে কোমলের পরনে হালকা বেগুনি রঙের শাড়ি। প্রথম ছবিতে কোমলের কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন গোবিন্দা। দ্বিতীয় ছবিতে কোমলের পেটে হাত রেখে হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন অভিনেতা। তৃতীয় ছবিতে গোবিন্দার বাহুডোরে দেখা গিয়েছে কোমলকে। শেষ ছবিতে একে অপরের হাত ধরে দাঁড়িয়ে রয়েছেন তাঁরা।
ছবি দেখে নেটপাড়ার কটাক্ষ, 'আপনার সাহসকে কুর্নিশ!'
যদিও ছবিগুলির ক্যাপশনেই কোমল স্পষ্ট করে দিয়েছেন, এগুলি তাঁর আসন্ন ছবি 'রূপা'-র দৃশ্য। কিন্তু তাতেও নেটিজেনদের কৌতূহল কমেনি। বরং নানা ধরনের মন্তব্যে ভরে উঠেছে পোস্টের কমেন্ট বক্স। কেউ তাঁদের জুটিকে সুন্দর বলেছেন, কেউ আবার ছবিগুলিকে প্রি-ওয়েডিং ফটোশ্যুটের সঙ্গে তুলনা করেছেন। একজন লিখেছেন, 'সুনীতা ম্যাম বোধহয় এবার চলে আসবেন।' অন্য এক নেটিজেনের মন্তব্য, ছবির প্রচারের নামে আসল বার্তাই দিয়ে দিলেন! আবার কেউ গোবিন্দাকে উদ্দেশ্য করে লিখেছেন, 'ভাই, আপনার সাহসকে কুর্নিশ। জনতার কটাক্ষেও ভয় পান না!' পাশাপাশি অনেকেই প্রশ্ন তুলেছেন, এতদিন ধরে তৈরি হওয়া ছবিটি আদৌ কবে মুক্তি পাবে?
গোবিন্দার প্রত্যাবর্তনে খুশি ভক্তরা
এই পোস্টে কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী নেতিবাচক মন্তব্য করলেও, বেশ কিছু মন্তব্য গোবিন্দার পক্ষেও দেখা গেছে। একজন লিখেছেন— ‘গোবিন্দার কামব্যাক হলে খুব ভালো লাগবে।’ অন্য একজন লিখেছেন— ‘ভারতীয় দর্শকরা গোবিন্দাকে পর্দায় দেখতে চান। এই সিনেমাটি ভালো ব্যবসা করবে।’
গোবিন্দা ও সুনীতার সম্পর্কে ফাটল
উল্লেখ্য, গোবিন্দা এবং তাঁর স্ত্রী সুনীতা আহুজার মধ্যে বেশ কিছুদিন ধরেই মনমালিন্যের খবর শোনা যাচ্ছে। সুনীতা আহুজাও বিভিন্ন সময়ে নানা প্ল্যাটফর্মে গোবিন্দাকে নিশানা করে কথা বলেছেন। শুধু গোবিন্দাই নন, সুনীতার নিশানায় ছিলেন কোমল রানিও।
যখন গোবিন্দার সঙ্গে বাপ্পার দর্শনে গিয়েছিলেন কোমল রানি
গোবিন্দা এবং কোমল রানির সম্পর্ক নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছিল তখন, যখন কোমল অভিনেতার সঙ্গে মুম্বাইয়ের 'লালবাগচা রাজা'-র দর্শন করতে গিয়েছিলেন। সেই সময় সোশ্যাল মিডিয়ায় যে ছবি ও ভিডিও ভাইরাল হয়েছিল, তাতে কোমল রানির সিঁথিতে সিঁদুর দেখা গিয়েছিল। এ কারণে কোমল রানিকে ব্যাপক ট্রোলিংয়ের শিকারও হতে হয়। তবে পরবর্তীতে সেই ছবি ও ভিডিওর বিষয়ে সাফাই দিয়ে কোমল জানিয়েছিলেন যে, তিনি যখন বাপ্পার চরণে আশীর্বাদ নিতে মাথা নত করেছিলেন, তখনই তাঁর কপালে ও সিঁথিতে সিঁদুর লেগে গিয়েছিল।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


