Guess Who: কিউটের ডিব্বা, পুরনো ছবি দেখে চিনলেন বলি-নায়িকাকে? এখন তিনি এক সুন্দরী কন্যার মা
Guess The Bollywood Actress: প্রিয় তারকার ছোটবেলা কেমন ছিল, কোথায় পড়াশোনা করেছেন, দেখতে কেমন ছিলেন—এসব জানতে আগ্রহের শেষ নেই। আজ যাঁর ছোটবেলার ছবি নিয়ে এত আলোচনা, তিনি বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী। দেখুন তো চিনতে পারেন কি না!
Guess The Bollywood Actress: বলিউড তারকাদের ছোটবেলার ছবি দেখলে ভক্তদের কৌতূহল যেন আরও বেড়ে যায়। প্রিয় তারকার শৈশব কেমন ছিল, দেখতে কেমন লাগত—এসব জানতে আগ্রহের শেষ নেই। আজ এমনই এক বলিউড সুন্দরীর পুরনো ছবি ভাইরাল, যিনি এখন এক সুন্দরী কন্যাসন্তানের মা। চিনতে পারছেন তাঁকে?
এই খুদেকে চিনতে পারলেন?
আরও একটি ইঙ্গিত দেওয়া যাক—ফিল্মি পরিবারে জন্ম না হলেও, বিয়ে করেছেন বলিউডের অন্যতম বিখ্যাত পরিবারে। স্বামী ও পরিবারের পাশাপাশি মেয়ের সঙ্গেও তাঁকে প্রায়ই বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায়। এখনও বুঝতে পারছেন না?
তিনি আর কেউ নন, প্রাক্তন বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন। অভিনয়, সৌন্দর্য এবং ব্যক্তিত্ব—সব মিলিয়ে আজও তিনি কোটি ভক্তের হৃদয়ের রানী। বর্তমানে তিনি কন্যা আরাধ্যা বচ্চনে মা এবং পরিবার ও কেরিয়ার দুটোই দক্ষতার সঙ্গে সামলে চলেছেন।
প্রাক্তন মিস ওয়ার্ল্ড রাই সুন্দরী পেরিয়ে গিয়েছেন ৫০-এর কোঠা। তবে, তাঁকে দেখে তা বোঝা দায়! এখনো তাঁর রূপে মোহিত গোটা বিশ্বে। আসলে ঐশ্বর্য লেন্সবন্দি হওয়া মানেই রাতের ঘুম উড়ে যাওয়া হাজার হাজার পুরুষের!
পরিচালক সঞ্জয় লীলা বনশালী-র ‘হাম দিল দে চুকে সনম’ ছবির মাধ্যমে দর্শকদের মন জয় করেন ঐশ্বর্য। এরপর ‘তাল’, ‘দেবদাস’-এর মতো একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন। আন্তর্জাতিক স্তরেও কাজ করেছেন এবং বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন।
ঐশ্বর্য রাই ২০০৭ সালের ২০ এপ্রিল বলিউড অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের বিয়ে ছিল বলিউডের অন্যতম আলোচিত একটি অনুষ্ঠান। ২০২৪ সালের এপ্রিল মাসে তাঁরা তাঁদের বিয়ের ১৭ বছর পূর্ণ করেছেন এবং বর্তমানে তাঁদের দাম্পত্য জীবনের ১৮ বছর চলছে। আরাধ্যা ২০১১ সালের ১৬ নভেম্বর জন্মগ্রহণ করে। আপাতত বিশ্বসুন্দরীর জীবনের অন্যতম বড় অগ্রাধিকার মেয়ে আরাধ্যা। নানা অনুষ্ঠানে, বিদেশ সফরে—প্রায় সব জায়গাতেই মেয়েকে সঙ্গে নিয়ে দেখা যায় তাঁকে। আরাধ্য়ার খুদে বয়স থেকেই।
মা বৃন্দা রাইয়ের সঙ্গে ঐশ্বর্য।
ঐশ্বর্য রাই বচ্চনের শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা হল পোন্নিয়ান সেলভান: পার্ট ২। যা ২০২৩ সালে মুক্তি পেয়েছিল। মণি রত্নম পরিচালিত এই ঐতিহাসিক ড্রামাটিতে তিনি 'নন্দিনী' চরিত্রে অভিনয় করেছিলেন। এর আগে তিনি ২০২২ সালের পার্ট ১-এও একই চরিত্রে অভিনয় করেন।
এক সাক্ষাৎকারে ঐশ্বর্যসম্পর্কে অভিষেক বলেছিলেন, ‘আমি সিনেমা করতে বাইরে যাই, কিন্তু আরাধ্যাকে বড় করার সব কঠিন দায়িত্ব ঐশ্বর্যাই একা সামলায়। মা হিসেবে ও অসাধারণ।’
হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে।
সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত।
সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
Home/Entertainment/Guess Who: কিউটের ডিব্বা, পুরনো ছবি দেখে চিনলেন বলি-নায়িকাকে? এখন তিনি এক সুন্দরী কন্যার মা