Guess Who: যেন সেই মায়াবী মুখ! উত্তম কুমারের রূপে এই অভিনেতাকে চিনলেন? জি বাংলার হিট সিরিয়ালের নায়ক!

‘যে মুখটা দেখে বাঙালি প্রেমে পড়তে শিখেছে, আজ সেই মুখের ছায়া বইলাম নিজের মুখে', চিনতে পারছেন নায়ককে?

Published on: Sep 9, 2026, 20:58:30 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সেই মায়াবী হাসি, চোখে ডার্ক সানগ্লাস, ফরমাল শার্ট-টাই আর হাতে ব্লেজার। প্রথম পলকে দেখলে মনে হবে যেন একলহমায় সাদা-কালো সেলুলয়েডের সেই সোনালী যুগে ফিরে যাওয়া! এ তো অবিকল উত্তম কুমার। কিন্তু একটু ভালো করে খেয়াল করলেই চিনতে পারবেন— ইনি বাংলা ছোট পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেতা।

সেই মায়াবী মুখ!উত্তম কুমারের রূপে এই হিরোকে চিনলেন? জি বাংলার হিট সিরিয়ালের নায়ক
সেই মায়াবী মুখ!উত্তম কুমারের রূপে এই হিরোকে চিনলেন? জি বাংলার হিট সিরিয়ালের নায়ক

মৃণাল সেনের বায়োপিক, সৃজিত মুখোপাধ্য়ায় পরিচালিত ‘পদাতিক’ ছবিতে মহানায়ক উত্তম কুমারের বিশেষ এক ছোট্ট লুকে দেখা গিয়েছিল ‘ত্রিনয়নী’ খ্যাত এই তারকাকে। বর্তমানে ছবিটি ওটিটি প্ল্যাটফর্ম ‘জি ফাইভ’ (Zee5)-এ স্ট্রিমিং হচ্ছে। সেই সুবাদেই নিজের ভ্যানিটি ভ্যান থেকে তোলা এই রেয়ার বিহাইন্ড-দ্য-সিন্স (BTS) লুকটি সামাজিক মাধ্যমে অনুরাগী ও অনুগামীদের উদ্দেশ্যে শেয়ার করে নিলেন গৌরব। মহানায়কের জন্মশতরবর্ষ উদযাপনে মেতে বাঙালি। তার মাঝেই গৌরবের এই পোস্ট মন ছুঁয়েছে সকলের।

‘কিছু সম্মানের দাম হয় না’ — আবেগঘন গৌরব:

মহানায়কের শতবর্ষে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে গৌরব সোশ্যাল মিডিয়ায় ছবিটির সঙ্গে একটি হৃদয়স্পর্শী বার্তা লেখেন। তিনি জানান, এই আইকনিক চরিত্রে অভিনয় করার জন্য তিনি কোনো আর্থিক পারিশ্রমিক বা মূল্য নেননি, বরং নিজের প্রিয় নায়কের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা থেকেই এই ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন।

গৌরব লেখেন, ‘যে মুখটা দেখে বাঙালি প্রেমে পড়তে শিখেছে, আজ সেই মুখের ছায়া বইলাম নিজের মুখে। মূল্য নয়, আবেগ নিয়েছিলাম ~ কারণ কিছু সম্মানের দাম হয় না। শতবর্ষে শ্রদ্ধা।’

অন্য আরেকটি বিশেষ পোস্ট এবং সিনেমার একটি দৃশ্যের ক্লিপ শেয়ার করে অভিনেতা আরও যোগ করেন, 'সিনেমা শেষ হয়ে যায়, তিনি হন না ~ এটাই ওনার আসল স্ক্রিপ্ট। জন্মশতবর্ষে শ্রদ্ধা ও ভালোবাসা।'

পোস্টে তিনি নিজের ভয় ও আবেগের কথা স্বীকার করে লেখেন যে আগে কোনোদিনও এই দৃশ্যটি নিজে দেখার সাহস করতে পারেননি। এটি নিছকই এক খুশির স্মৃতি এবং কোনো মূল্য না নিয়ে প্রিয় নায়ককে দেওয়া তাঁর এক বিনম্র সম্মান।

গৌরবের এই পোস্টটি প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় প্রশংসা কুড়াচ্ছে। 'ত্রিনয়নী', 'পিলু'র মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করা গৌরবের এই মহানায়ক-সুলভ অবতার দেখে মুগ্ধ অনুগামীরা। বেশ কিছুদিন ছোটপর্দা থেকে দূরে গৌরব। তাঁর কামব্য়াকের অপেক্ষায় ভক্তকূল।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More