নীল বিকিনিতে ফুকেতের নোনা-জলে উত্তাপ বাড়ালেন জলসার নায়িকা! গোপনে করেন বিয়ে, কে বলুন তো?

সমুদ্রের নোনা বালি মেখে সাগর পারে হট পোজ টেলি নায়িকার। পুজো কাটালেন ফুকেতে। চিনতে পারছেন? 

Published on: Oct 25, 2026, 12:00:19 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

নীল সমুদ্র, গা ভেড়ানো ঢেউ আর সৈকতের বালি—এমন পরিবেশে ছুটি কাটাতে কে না ভালোবাসে! তবে এবার থাইল্যান্ডের ফুকেত সৈকত (Phuket Beach) থেকে নিজের অতি-গ্ল্যামারাস ও বোল্ড অবতারের ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় তাপমাত্রা পারদ বাড়িয়ে দিলেন ছোট পর্দার এক জনপ্রিয় অভিনেত্রী। সমুদ্রের ফেনিল জলে ও বালি গায়ে মেখে তাঁর এই উষ্ণ পোজ দেখে একঝলকে হয়তো তাঁকে চেনা দায়, কিন্তু ছবিগুলো সমাজমাধ্যমে পোস্ট হতেই মুহূর্তের মধ্যে তা নেটপাড়ায় তুমুল ভাইরাল হয়ে পড়েছে।

ফুকেতের নোনা-জলে উত্তাপ বাড়ালেন জলসার নায়িকা! গোপনে করেন বিয়ে, কে বলুন তো?
ফুকেতের নোনা-জলে উত্তাপ বাড়ালেন জলসার নায়িকা! গোপনে করেন বিয়ে, কে বলুন তো?

চিনে নিন এই সুন্দরিকে:

ছবিতে সমুদ্রের জলে ও সৈকতে শুয়ে নজরকাড়া অবতারে দেখা যাওয়া এই অভিনেত্রী আর কেউ নন, স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘মেয়েবেলা’ খ্যাত অভিনেত্রী স্বীকৃতি মজুমদার (Swikriti Majumder)।

ছুটি কাটানোর কিছু মুহূর্তে নীল পোশাক ও সাহসী লুকে ধরা দিয়েছেন তিনি। ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন— ‘স্বর্গের মাঝে কোথাউ’।

ফুকেতের বিচে উত্তাপ ছড়ালেন অভিনেত্রী:

নীল রঙের সুইমঅ্যাটায়ারে সৈকতের বালিতে শুয়ে কিংবা সমুদ্রের ঢেউয়ের মাঝে জলকেলির মেজাজে ধরা দিয়েছেন স্বীকৃতি। টলিপাড়ার এই জনপ্রিয় নায়িকার এমন সিজলিং লুকে মুগ্ধ অনুরাগী মহল। সোশ্যাল মিডিয়ায় ছবিগুলো আসতেই কমেন্ট বক্সে ভক্তরা ভালোবাসার বৃষ্টি ছড়িয়ে দিয়েছেন। কেউ লিখেছেন, ‘পুরো ফায়ার!’ আবার কারও মতে, ‘জলপরী যেন নেমে এসেছে বিচে!’

নিজের ব্য়ক্তিগত জীবনকে সর্বদা আড়ালে রাখতেই পছন্দ করেন স্বীকৃতি। এমনকী সিরিয়ালের শ্য়ুটিং চলাকালীন গোপনে বিয়ে করেছিলেন নায়িকা। কিন্তু কাকপক্ষীকেও সে কথা টের পেতে দেননি। নিজের দাম্পত্য জীবন নিয়ে কখনও টুঁ শব্দটি খরচ করেননি তিনি।

বর্তমানে ছোট পর্দার গণ্ডি পেরিয়ে নিজের ছুটির দিনগুলো নিজের মতো করে উপভোগ করছেন স্বীকৃতি মজুমদার, আর তাঁর এই ফুকেত ডায়েরিজের নতুন অবতার নেটপাড়ায় এখন চর্চার শীর্ষে।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More