Hansika Motwani: ভেঙেছে বিয়ে, এবার কাস্টিং কাউচ নিয়ে আলটপকা মন্তব্য় হনসিকার, ক্ষুব্ধ নেটপাড়া
‘প্রতিভা থাকলে এ সবের দরকার হয় না’, কাস্টিং কাউচ নিয়ে অসংবেদনশীল মন্তব্য হনসিকার। রোষের মুখে নায়িকা।
গ্ল্যামার দুনিয়ার আড়ালে কাস্টিং কাউচের কালো অধ্যায় নতুন কিছু নয়। বহু নামী-দামী অভিনেত্রী এই নিয়ে সরব হয়েছেন। কিন্তু হংসিকা মোটওয়ানি যেন হাঁটললেন উল্টো পথে। সম্প্রতি এক সাক্ষাৎকারে কাস্টিং কাউচ নিয়ে তিনি এমন এক কথা বললেন, যা শুনে চটে লাল নীতিপুলিশ থেকে সাধারণ দর্শক।

হংসিকার বিতর্কিত দাবি
সাক্ষাৎকারে কাস্টিং কাউচ প্রসঙ্গে কথা বলতে গিয়ে হংসিকা জানান, তাঁর কেরিয়ারে তিনি কোনোদিন এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হননি। তিনি আরও যোগ করেন যে, ‘আমার মনে হয় কেউ যদি নিজের কাজে দক্ষ হয় এবং প্রতিভা থাকে, তবে তাঁকে এই পথে হাঁটতে হয় না।’ এই কথাটিই যেন আগুনের মতো ছড়িয়ে পড়ে। নেটিজেনদের দাবি, হংসিকা ঘুরিয়ে বলতে চাইলেন যারা কাস্টিং কাউচের শিকার হয়েছেন, তাঁদের হয়তো প্রতিভার অভাব ছিল।
ইউজারদের পালটা আক্রমণ
সোশ্যাল মিডিয়ায় হংসিকার এই মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। এক ইউজার লিখেছেন, ‘হংসিকা কি বলতে চাইছেন যারা হেনস্থার শিকার হয়েছেন তাঁরা অযোগ্য? এটা অত্যন্ত অসংবেদনশীল মন্তব্য।’ অন্য এক ইউজারের বক্তব্য, ‘স্টার কিড বা ছোটবেলা থেকে ইন্ডাস্ট্রিতে থাকা লোকেদের জন্য লড়াইটা আলাদা। বাইরের লড়াইটা উনি বুঝতে পারছেন না।’ অনেকে আবার মনে করিয়ে দিয়েছেন যে, বহু প্রতিভাবান শিল্পী কেবল এই অশুভ চক্রের জন্য হারিয়ে গিয়েছেন।
পুরনো বিতর্ক বনাম আজকের হংসিকা
শিশুশিল্পী হিসেবে ‘শাকা লাকা বুম বুম’ বা ‘কোই মিল গ্যায়া’-তে অভিনয়ের পর হংসিকা যখন দক্ষিণী ছবিতে নায়িকা হিসেবে ফেরেন, তখন তাঁর শারীরিক পরিবর্তন নিয়ে অনেক গুঞ্জন উঠেছিল। তবে কাস্টিং কাউচ নিয়ে তাঁর এই সাম্প্রতিক অবস্থান তাঁকে এক নতুন বিতর্কের মুখে দাঁড় করিয়ে দিল। যদিও অভিনেত্রী এরপর আর কোনো সাফাই দেননি।
হালে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চায় হনসিকা। মাত্র চার বছরেই বিবাহ বিচ্ছেদের পথে হেঁটেছেন নায়িকা। ব্যবসায়ী সোহেল কাঠুরিয়ার সঙ্গে টিকলো সাধের সংসার। হনসিকার প্রথম বিয়ে হলেও, এটা ছিল সোহেলের দ্বিতীয় বিয়ে। তাঁর প্রথম স্ত্রী হনসিকার বান্ধবী। এমনকী সেই বিয়েতেও হাজির ছিলেন অভিনেত্রী। বান্ধবীর প্রাক্তন বরকে বিয়ে করা নিয়ে কম ট্রোলড হননি হনসিকা। সেই বিয়েও টিকলো না। যদিও নায়িকা জানিয়েছেন ডিভোর্স নিয়ে তাঁর কোনও আফসোস নেই।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


