Kanchan Birthday Menu: মটন থেকে পাবদা-চিংড়ি, জন্মদিনে কাঞ্চনের পাত কোন কোন খাবারে সাজালেন শ্রীময়ী

Kanchan Mullick-Sreemoyee Chattoraj: জন্মদিনে বরের পাত সাজিয়ে দিলেন নানান রকম জিভে জল আনা খাবারে। মটন থেকে পাবদা, চাটনি, মিষ্টি পায়েস, কী নেই মেনুতে। দেখুন-

Published on: May 7, 2026, 17:03:14 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Kanchan Mullick-Sreemoyee Chattoraj: ৬ মে বুধবার ছিল কাঞ্চন মল্লিকের ৫৬ বছরের জন্মদিন। আর বরের এই বিশেষ দিন উদযাপনের ছবি-ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন তাঁর বউ শ্রীময়ী চট্টোরাজ। সোশ্য়াল মিডিয়ায় বরের প্রতি ভালোবাসা দর্শনের কোনো সুযোগই ছাড়েন না অভিনেত্রী। যেমন বরকে শুভেচ্ছা জানাতে নিজেদের একগুচ্ছ ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘শুভ জন্মদিন সেই মানুষটিকে, যাকে আমি সবচেয়ে মহৎ, দয়ালু আর নিঃস্বার্থ বলে জানি। আমার জীবনের ভরসা হয়ে থাকার জন্য ধন্যবাদ। তুমি আমার শক্তি, আমার ভালোবাসা, আর আমার চিরকালের সঙ্গী। ভালোবাসি তোমায়।’

কাঞ্চন-শ্রীময়ী।
কাঞ্চন-শ্রীময়ী।

এবার এল বরের জন্মদিন উদযাপনের ভিডিয়োও। দেখা গেল হলুদ রঙের কুর্তা এদিন বার্থ ডে বয়ের গায়ে। জামাইকে ধান দূর্বা দিয়ে আশীর্বাদ করলেন শ্রীময়ীর মা। বরকে আদর করে চুমুও খেলেন শ্রীময়ী। সামনে সাজানো থরে থরে খাবার।

জন্মদিনের মেনুতে ছিল ভাত, মুগের ডাল, মাছের মাথা সহ ৭ রকম ভাজা, পাবদা মাছের ঝাল, চিংড়ির মালাইকারি, পাঠার মাংস, চাটনি, পায়েস, মিষ্টি। কাঞ্চন জানালেন, সমস্ত আয়োজন করেছেন শ্রীময়ী ও তাঁর মা। সাহায্য করেছেন তাঁদের বাড়ির দুই পরিচারিকাও। দেখুন সেই ভিডিয়ো-

বাংলার রাজনৈতিক পট বদলে কাঞ্চন মল্লিক উঠে এসেছেন আলোচনায়। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সামাজিক মাধ্যমে শুধু বাংলার দায়িত্বে আসা সিপিএমকে শুভেচ্ছাই জানাননি, সঙ্গে তৃণমূল দলেরও করেছেন কড়া সমালোচনা। সামনে এনেছেন ঘাসফুল দলের ভিতরের গোষ্ঠীদ্বন্দের কথা। যা দেখে অনেকেরই মনে প্রশ্ন, ভবিষ্যতে কি বদলাবেন দল? সে নিয়ে অবশ্য কিছুই জানাননি কাঞ্চন। বরং, তাঁর কথায় স্পষ্ট হয়েছিল, আপাতত বেশি মনযোগ থাকবে অভিনয়েই।

বেশ কষ্ট করেছেন কাঞ্চন জীবনের একটা পর্যায়ে। পারিবারিক অর্থকষ্ট দেখে এসেছেন সেই ছেলেবেলা থেকেই। সংসারের হাল ধরতে বেশ অল্প বয়সেই রোজগার করা শুরু। একদ শুরুতে সেলসম্যান এবং বিউটি পার্লারে মতো বিভিন্ন ছোট কাজ করে জীবিকা উপার্জন করতেন। মূলত কমেডি চরিত্রে অভিনয়ের জন্যই বেশি জনপ্রিয় কাঞ্চন। একটা সময় চুটিয়ে যাত্রাও করেছেন। সম্প্রতি তাঁকে বলিউড সিনেমা ‘ভুল ভুলাইয়া ৩’-এ দেখা গিয়েছে। সঙ্গে পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় নিকষ ছায়া সিরিজে এক তান্ত্রিকের চরিত্রে অভিনয় করেন। বলা চলে, কাঞ্চনকে দেখে রীতিমতো ভয় লাগতে বাধ্য। বেশ জনপ্রিয় হয় এই হইচইতে মুক্তিপ্রাপ্ত এই সিরিজের ২টি সিজন।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More