Shreya Ghoshal Husband: ছোটবেলার প্রেম! ১৪০৬ কোটির কোম্পানির মাথা শ্রেয়ার বর শিলাদিত্য়, কে বেশি বড়লোক?
তাঁর স্ত্রী শ্রেয়া ঘোষাল ভারতীয় সংগীতের একচ্ছত্র অধিপতি। চেনেন গায়িকার স্বামীকে? আলাপ করুন শিলাদিত্য মুখোপাধ্য়ায়ের সঙ্গে যিনি মাল্টিন্যাশন্যাল কোম্পানির উচ্চপদস্থ কর্মী। তাঁদের এই জুটিকে বলিউডের অন্যতম ‘পাওয়ার কাপল’ বলা হয়।
শ্রেয়া ঘোষাল যখন তাঁর সুরের জাদুতে বিশ্ব মাতাচ্ছেন, তাঁর নেপথ্যে থেকে ছায়ার মতো ভরসা দিয়ে যাচ্ছেন স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায়। বৃহস্পতিবার শ্রেয়া ঘোষালের ৪২ তম জন্মদিন। বর্তমান সময়ের সুর সম্রাজ্ঞীর স্বামী শিলাদিত্য প্রযুক্তি এবং ব্যবসায়িক দুনিয়ায় এক অতি প্রভাবশালী ব্যক্তিত্ব। জানলে অবাক হবেন, ছোটবেলার খেলার সাথী শ্রেয়া-শিলাদিত্য়। ভালোবেসে পরস্পরের হাত ধরেছেন দুজনে।

প্রাইমারি স্কুলে একসঙ্গে পড়েছেন। খেলাধূলা করেছেন। খেলার সাথী থেকে জীবনসঙ্গী, অনেকটা পথ পেরিয়েছেন তাঁরা। শিলাদিত্যর আসল পরিচয় জানেন?বর্তমানে তিনি জনপ্রিয় কলার আইডি অ্যাপ ‘ট্রু-কলার’ (Truecaller)-এর এন্টারপ্রাইজ শাখা ‘ট্রু-কলার ফর বিজনেস’-এর গ্লোবাল হেড হিসেবে কর্মরত।
শিলাদিত্যর কেরিয়ার ও সাফল্য:
শিলাদিত্য একজন দক্ষ প্রযুক্তিবিদ এবং স্ট্র্যাটেজিস্ট। তাঁর দীর্ঘ কেরিয়ারে তিনি একাধিক বড় সংস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ২০২২ সালের এপ্রিল মাস থেকে তিনি এই সুইডিশ সংস্থার গ্লোবাল হেড (বিজনেস) হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৩ সালে এই সংস্থার মোট আয় ছিল প্রায় ১৪০৬ কোটি টাকা (১৭৪০.৪ মিলিয়ন SEK), যার বড় একটি অংশ আসে ভারত থেকে।
ট্রু-কলারে যোগ দেওয়ার আগে তিনি ক্যালিফোর্নিয়া ভিত্তিক এই সংস্থায় সেলস ডিরেক্টর এবং পরবর্তীতে ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করেছেন। শিলাদিত্য নিজেই দু’টি স্টার্টআপের প্রতিষ্ঠাতা ছিলেন— ‘হিপকাস্ক’ (Hipcask) এবং ‘পয়েন্টশেলফ’ (Pointshelf)।
শিক্ষাগত যোগ্যতা:
শিলাদিত্য মুম্বই বিশ্ববিদ্যালয় থেকে ইলেক্ট্রনিক্সে বিই (BE in Electronics) ডিগ্রি অর্জন করেছেন। সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্ট, অটোমেশন সিস্টেম ইন্টিগ্রেশন এবং মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে তাঁর অগাধ পাণ্ডিত্য রয়েছে।
প্রেম থেকে পরিণয়:
প্রায় ১০ বছর চুটিয়ে প্রেম করার পর ২০১৫ সালে একটি ঘরোয়া বাঙালি রীতিতে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২১ সালে তাঁদের কোল আলো করে আসে পুত্রসন্তান দেবযান। গ্ল্যামার দুনিয়ার চাকচিক্য থেকে দূরে থেকে এই দম্পতি এক শান্ত এবং মার্জিত জীবন কাটাতে পছন্দ করেন।
নেট ওর্থ (Net Worth):
বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, শিলাদিত্য মুখোপাধ্যায়ের ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ প্রায় ১৮০ থেকে ১৮৫ কোটি টাকা। যদিও কিছু মহলের দাবি, তাঁর ব্যবসায়িক সাফল্য এবং অবস্থানের কারণে এই অঙ্ক আরও বেশি হতে পারে।
আড়াই দশক ধরে ভারতীয় সঙ্গীত জগতের পরিচিত নাম শ্রেয়া। দুই দশকেরও বেশি সময় ধরে শ্রেয়া তাঁর সুরের জাদুতে বুঁদ করে রেখেছেন শ্রোতাদের। তাঁর এই পরিশ্রমের ফল ফুটে উঠেছে তাঁর জীবনযাত্রায়। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, শ্রেয়া ঘোষালের মোট সম্পত্তির পরিমাণ ২০০ কোটি টাকারও বেশি। প্রতি বছর তিনি প্রায় ১০ থেকে ১২ কোটি টাকা উপার্জন করেন।
শোনা যায়, বর্তমানে প্রতিটি গানের জন্য শ্রেয়া প্রায় ২৫ লক্ষ টাকা পারিশ্রমিক নেন। সংগীত বাজারে তাঁর এই আকাশছোঁয়া চাহিদা এবং জনপ্রিয়তা তাঁকে ভারতের সবথেকে দামি গায়িকাদের তালিকায় শীর্ষে রেখেছে।
ব্যক্তিগত জীবন ও বিলাসিতা:
মুম্বইয়ে শিলাদিত্য ও দেবযানের সঙ্গে শ্রেয়া একটি বিলাসবহুল ফ্ল্যাটে থাকেন। উপার্জনের একটা বড় অংশ তিনি সমাজসেবা এবং ভালো কাজেও ব্যয় করেন। অন্যদিকে, শিলাদিত্যর প্রায় ১৮৫ কোটি টাকার সম্পত্তির হিসেব ধরলে এই দম্পতির মিলিত সম্পদের পরিমাণ প্রায় ৪০০ কোটি ছুঁইছুঁই।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper











