Guess Who: ডাগর চোখ,মাথাভর্তি চুল! খেলার মাঠ থেকে টেলিভিশন—এই খুদে বাঙালির গর্ব, কে বলুন তো

তিনি সবার ‘দাদা’, তবে তাঁর নিজের দাদার জন্মদিনে ছেলেবেলার আদুরে ছবি পোস্ট করলেন তারকা। চিনতে পারছেন দাদা-ভাইয়ের এই জুটিকে?

Published on: Jun 11, 2026, 12:05:07 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই তারকাদের ছোটবেলার ছবি ভাইরাল হয়। পুরোনো সেই ফ্রেমের আড়ালে লুকিয়ে থাকা চেনা মুখগুলোকে খুঁজে বার করার এক আলাদা আনন্দ রয়েছে। সম্প্রতি তেমনই এক অত্যন্ত পুরোনো পারিবারিক ছবি নেটপাড়ায় তুমুল সাড়া ফেলেছে। সোফায় বসে রয়েছেন বাবা-মা, আর তাঁদের কোল ঘেঁষে বসে দুই মিষ্টি খুদে ভাই। বড় ভাইটির চোখে শান্ত চাউনি, আর ছোট ভাইটির চোখে একরাশ দুষ্টুমি।

ডাগর চোখ,মাথাভর্তি চুল! খেলার মাঠ থেকে টেলিভিশন—এই খুদে বাঙালির গর্ব, কে বলুন তো
ডাগর চোখ,মাথাভর্তি চুল! খেলার মাঠ থেকে টেলিভিশন—এই খুদে বাঙালির গর্ব, কে বলুন তো

একটু ভালো করে লক্ষ্য করলেই কিন্তু চিনে ফেলা সম্ভব। ছবির এই ছোট ভাইটি আর কেউ নন, স্বয়ং ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক, ‘প্রিন্স অফ ক্যালকাটা’ সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। আর তাঁর পাশে বসা শান্ত ছেলেটি হলেন তাঁর দাদা তথা প্রাক্তন সিএবি (CAB) সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় (Snehasish Ganguly)।

৬০তম জন্মদিনে ‘দাদাভাই’কে সৌরভের বিশেষ শুভেচ্ছা

আজ, ১১ই জুন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের ৬০তম জন্মদিন। দাদার এই বিশেষ দিনে শৈশবের এই অমূল্য ফ্রেমটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে আবেগঘন শুভেচ্ছা জানিয়েছেন স্বয়ং মহারাজ।

পুরোনো স্মৃতির ঝাঁপি উপুড় করে ছবির ক্যাপশনে সৌরভ লিখেছেন: ‘একটি পুরোনো ফ্রেম, কিন্তু স্মৃতিগুলো চিরকাল অমলিন থেকে যায়। শুভ জন্মদিন, দাদা ভাই! তোমাকে ৬০তম জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা!’

ক্রিকেট থেকে জীবন— দাদার অবদান অনস্বীকার্য

বেহালার গঙ্গোপাধ্যায় পরিবারের এই দুই ভাইয়ের বন্ধন ক্রিকেট মহলে সুপরিচিত। সৌরভের ক্রিকেট কেরিয়ারের শুরুর দিনগুলোতে স্নেহাশিসের অবদান ছিল অনস্বীকার্য। নিজে একজন দক্ষ প্রথম সারির ক্রিকেটার হওয়া সত্ত্বেও, অনুজ সৌরভের প্রতিভাকে বিকশিত করতে তিনি সবসময় ছায়ার মতো পাশে থেকেছেন। সৌরভও বহু সাক্ষাৎকারে অকপটে স্বীকার করেছেন যে, দাদা না থাকলে হয়তো তাঁর ‘মহরাজ’ হয়ে ওঠা হতো না। কারণ দাদার হাতে ব্যাট দেখেই ক্রিকেটের ব্যাট হাতে তুল নিয়েছিলেন সৌরভ।

আজ সেই দাদা জীবনের আরও একটি বড় মাইলফলক— ৬০ বছর স্পর্শ করলেন। লর্ডসের মাঠে জামা ওড়ানো সৌরভের ঘরের ছেলের মতো এই ‘দাদাভাই’ সম্বোধন নেটিজেনদের মন ছুঁয়ে গিয়েছে। ছবিটিতে গঙ্গোপাধ্যায় দম্পতি চণ্ডীদাস গঙ্গোপাধ্যায় ও নিরুপা গঙ্গোপাধ্যায়ের উপস্থিতিও ভক্তদের নস্টালজিক করে তুলেছে। কমেন্ট বক্স ভরে উঠেছে অনুরাগীদের শুভেচ্ছাবার্তায়।

গত কয়েক বছরে নিজের ব্যক্তিগত জীবনের জন্য আলোচনায় থেকেছেন স্নেহাশিস। মোমের সঙ্গে দীর্ঘ দাম্পত্য়ে ইতি টেনে দ্বিতীয় বিয়ে করেন ষাটের দোরগোড়ায়। তাঁর নতুন স্ত্রী অর্পিতা। আগের পক্ষের এক কন্যা সন্তান রয়েছে স্নেহাশিসের।

ওদিকে ক্রিকেট মাঠের পাশাপাশি বর্তমানে টেলিভিশনের পর্দায় ছক্কা হাঁকাচ্ছেন সৌরভ। খুব শীঘ্রই স্টার জলসার পর্দায় বিগ বস বাংলার তিন নম্বর সিজনের সঞ্চালনা করতে দেখা যাবে তাঁকে।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More