Hardik Pandya: তিরুপতিতে চুল দান হার্দিকের, ন্যাড়া মাথায় ক্রিকেটার,পাশে প্রেমিকা মাহিকা! বিয়ে সামনেই?
তিরুপতি বালাজি মন্দিরে গিয়ে চুল দান করলেন হার্দিক। নিজের সোনালি চুল কামিয়ে ন্যাড়ামাথায় হার্দিককে দেখে হতবাক সকলে। কোন মানসিক পূরণের জন্য এমনটা করলেন তারকা?
ভারতীয় তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ফের আলোচনার কেন্দ্রে। সম্প্রতি অন্ধ্রপ্রদেশের বিখ্যাত তিরুপতি তিরুমালা ভেঙ্কটেশ্বর মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন তিনি। ধর্মীয় প্রথা মেনে নিজের মাথার চুল বিসর্জন দিয়ে সম্পূর্ণ ন্যাড়া মাথায় (Bald Look) পুজো দিয়ে ভক্তদের চমকে দিয়েছেন এই তারকা ক্রিকেটার। শুধু নতুন রূপই নয়, পুজো দেওয়ার সময় হার্দিকের পাশে দেখা গেছে প্রেমিকা মাহিকা শর্মাকেও।

তিরুমালা মন্দিরে পুজো ও প্রথা পালন
তিরুপতি মন্দিরে ঈশ্বরভক্তি ও মানসিক পূরণের জন্য চুল বিসর্জন (Tonsure) দেওয়ার প্রাচীন ঐতিহ্য রয়েছে। হার্দিকও সেই ধর্মীয় রীতি মেনেই মাথা ন্যাড়া করেছেন। যদিও কোন মানসিক পূরণের জন্য মাথা কামালেন হার্দিক তা স্পষ্ট নয়।
প্রথা মেনে পুজো দেওয়ার পর হার্দিকের নতুন লুকের ছবি ও ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়ে যায়। ভক্তরা ওঁর এই ভক্তিময় রূপের প্রশংসা করেছেন।
পাশে ছিলেন প্রেমিকা মাহিকা
তিরুপতি মন্দিরে পুজো দেওয়ার সময় হার্দিকের সাথে উপস্থিত ছিলেন ওঁর প্রেমিকা মাহিকা। দুজনেই অত্যন্ত সাধারণ ও ঐতিহ্যবাহী পোশাকে মন্দিরে প্রার্থনা জানান।
নাতাশা স্ট্যানকোভিচের সাথে বিচ্ছেদের পর থেকে মাহিকা শর্মার সঙ্গে হার্দিকের সম্পর্কের কথা কারুর অজানা নয়, প্রেম লুকিয়ে রাখেননি। একসঙ্গে ধর্মীয় স্থানে যাওয়া এবং পুজো দেওয়ার এই দৃশ্য সেই গুঞ্জনে নতুন মাত্রা যোগ করেছে। তবে কি শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দুজনে? হার্দিক ও নাতাশার পুত্র অগস্ত্যর সঙ্গেও দারুণ বন্ডিং মাহিকার। আইপিএল ম্যাচ চলাকালীন হার্দিক-পুত্রকে মাঠে প্রায়ই দেখা যায় বাবার প্রেমিকার সঙ্গে। মাতৃস্নেহে যেভাবে অগস্ত্যকে আগলে রাখেন মাহিকা, তা প্রশংসনীয়।
ক্রিকেটার বিরাট কোহলি বিয়ের পর ধর্ম-কর্মে মন দিয়েছেন। স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে হামেশাই প্রেমানন্দ মহারাজজির দরবারে হাজির হন বিরাট। কিংবা কীর্তন শুনতে পৌঁছান। বিরাটের পথে হেঁটে এবার কি ধর্মীয় পথে হাঁটতে চলেছেন হার্দিকও, সেই প্রশ্নও অনেক ভক্তর মনে।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


