ভারতীয় ক্রিকেটের হার্দিক পান্ডিয়া বর্তমানে খেলার পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবনের কারণেও চর্চায় রয়েছেন। এবার তাঁর প্রেমিকা মাহিকা শর্মা হাঁটলেন ল্যাকমে ফ্যাশন উইকের মঞ্চে। আর তা করেই হলেই ট্রোল!
ভারতীয় ক্রিকেটের হার্দিক পান্ডিয়া বর্তমানে খেলার পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবনের কারণেও চর্চায় রয়েছেন। এক সময় তাঁর বিচ্ছেদ নিয়ে নানা বিতর্ক দানা বেঁধেছিল। তারপর জানা যায় ফের প্রেমে পড়েছেন হার্দিক। এরপর তাঁর প্রেমিকার সঙ্গে নানা জায়গায় নজর কাড়েন তিনি। তবে এবার তাঁর প্রেমিকা মাহিকা শর্মা হাঁটলেন ল্যাকমে ফ্যাশন উইকের মঞ্চে। আর তা করেই হলেই ট্রোল!
নমস্তে ডট ইনের শেয়ার করা একটি ভিডিয়োয় দেখা যায় ল্যাকমি ফ্যানশন ইউকের মঞ্চে র্যাম্পে হাঁটছেন মাহিকা। সাদা পোশাকে র্যাম্পে হাঁটেন তিনি।
কিন্তু তাঁর এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই নেটিজেনরা ব্যাপক ভাবে ট্রোল করেছেন তাঁকে। একজন লেখেন, ‘ছিঃ, দেখে মাথা খারাপ হয়ে গেল।’ আর একজন লেখেন, 'থার্ড ক্লাস'।
প্রসঙ্গত, মাহিকা পেশায় একজন মডেল। অনেক বড় বড় ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন তিনি। বয়সে হার্দিকের চেয়ে সাত বছরের ছোট। কয়েকমাস প্রেমের খবর প্রকাশ্যে না আনলেও, সম্প্রতিই সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে প্রেমে সিলমোহর দেন। তারপর থেকে দু'জনকে অনেক সময়ই একসঙ্গ দেখা যায়। এমনকী, টি২০ বিশ্বকাপ জয়ের পরও মাহিকার সঙ্গেই উদযাপন করতে দেখা গিয়েছিল হার্দিককে। প্রেমিকাকে প্রকাশ্যে জড়িয়ে ধরেন চুমুও খেয়েছিলেন তিনি।
উল্লেখ্য হার্দিক এবং তাঁর প্রথম স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচ একে অপরের প্রেমে পড়েন ২০১৯ সাল নাগাদ। এরপর ২০২০ সালের জানুয়ারিতে হয় বাগদান। কোভিড-১৯ লকডাউনের মধ্যে তারা তড়িঘড়ি আইনি বিয়ে করেন। সেই বছরেরই ৩০ জুলাই তাঁদের ছেলে অগস্ত্য পান্ডিয়ার জন্ম হয়।
এরপর সন্তান জন্মানোর প্রায় ৩ বছরের মাথায় তাঁরা ভারতীয় এবং সার্বিয়ান রীতিনীতি অনুসারে পুনরায় বিয়ে করেন। তবে সামাজিক বিয়ের ১ বছর কাটতে না কাটতেই দেখা যায় যে নাতাশা তার ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে পান্ডিয়া পদবি সরিয়ে ফেলেছেন। যা থেকে মূলত বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে। ২০২৪ সালের অগস্ট মাসে তাঁদের বিবাহবিচ্ছেদের কথা প্রকাশ্যে আসে।