Atif Aslam-Arijit Singh: ‘কখনও ওর সাথে দেখা হয়নি, এই মুহূর্তে ভারতের সেরা গায়ক', অরিজিৎকে নিয়ে অকপট আতিফ

কেরিয়ারে শুনেছেন অজস্র কটাক্ষ, কোনওদিন পালটা জবাব দেননি। আতিফ আসলাম সীমান্তের কাঁটাতার পেরিয়ে ভারতীয় শ্রোতা-দর্শকদের মনে রাজ করেছেন। ১০ বছর ধরে ভারতে নিষিদ্ধ শিল্পী, তবু তাঁর জনপ্রিয়তায় ভাঁটা পড়েনি একবিন্দু। 

Published on: Sep 6, 2026, 11:00:21 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

দক্ষিণ এশিয়ার সঙ্গীত জগতে কার জনপ্রিয়তা বেশি আতিফ আসলাম না অরিজিৎ সিং? এই প্রশ্নের উত্তর বেশ কঠিন। এলওসি-র দুই পারের সঙ্গীত আকাশের সবচেয়ে উজ্জ্বল দুই নক্ষত্রের নাম — অরিজিৎ সিং এবং আতিফ আসলাম। প্রায়শই দুই শিল্পীর ভক্তদের মধ্যে কে সেরা, তা নিয়ে তুলনা চলে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অরিজিৎ সিংয়ের সঙ্গে এই তুলনা এবং তাঁর গান নিয়ে মুখ খুললেন পাকিস্তানি গায়ক আতিফ আসলাম।

‘কখনও ওর সাথে দেখা হয়নি, এই মুহূর্তে ভারতের সেরা গায়ক', অরিজিৎকে নিয়ে অকপট আতিফ
‘কখনও ওর সাথে দেখা হয়নি, এই মুহূর্তে ভারতের সেরা গায়ক', অরিজিৎকে নিয়ে অকপট আতিফ

অরিজিতের গায়কি ও ব্যক্তিত্বের প্রশংসা:

অরিজিতের সঙ্গে তুলনার কথা উঠতেই এক বাংলাদেশি সংবাদমাধ্যমকে আতিফ অত্যন্ত আন্তরিকতার সঙ্গে বলেন, ‘উনি দুর্দান্ত! ভীষণ মিষ্টি একটা মানুষ। আমার মনে হয় এই মুহূর্তে ভারতে তাঁর মতো গায়ক মতো কেউ নেই... আমার তাঁর সঙ্গে কখনও দেখা হয়নি, তবে শুনেছি সে অত্যন্ত একজন নরম মনের মানুষ, এককথায় খুব ভালো ছেলে।’ আতিফ জানান, অরিজিৎ কখনও তাঁর বিরুদ্ধে কিছু বলেননি এবং তাঁর মিউজিকের প্রতি সবসময় যথেষ্ট শ্রদ্ধাশীল থেকেছেন।

আতিফ ও অরিজিৎ-এর বয়সের ফারাক মাত্র ৫ বছরের। যদিও কেরিয়ারের নিরিখে আতিফ জিয়াগঞ্জের ভূমিপুত্রের চেয়ে অনেকটাই সিনিয়র। ২০০৫ সালে ওহ লমহে গেয়ে গোটা ভারত মাতিয়েছিলেন পাক তারকা। সেইসময় ফেম গুরুকুলে অংশ নেন অরিজিৎ। এরপর লম্বা সময় মুম্বইয়ে স্ট্রাগল করেছেন তিনি। ২০১৪ সালে আশিকি ২-এর তুম হি হো অরিজিৎ-এর কেরিয়ারের চাকা ঘুরিয়ে দেয়।

একই গান দুজনের কণ্ঠে ও আতিফের খোলামেলা বক্তব্য:

সঞ্চালক যখন প্রশ্ন করেন, বলিউড ছবিতে একই গান তাঁরা দুজনে গেয়েছেন, সে ক্ষেত্রে কার ভার্সনটি বেশি ভালো লাগে বা সেরা? এ প্রসঙ্গে ভারত-পাকিস্তানের সম্পর্কের রাজনৈতিক পরিস্থিতির বিষয়টি মনে করিয়ে দিয়ে আতিফ বলেন: ‘আমি বেশ কিছু গান করেছি যেগুলো সে-ও গেয়েছে। এটা স্রেফ এই কারণেই ঘটেছিল কারণ ভারতে আমাদের পারফর্ম করার অনুমতি ছিল না। আর এই কারণেই এমনটা ঘটেছিল, তবে আমি ভীষণ আনন্দিত যে অরিজিৎ ওই গানগুলো গেয়েছিল, কারণ তাঁর গলায় গানগুলো দুর্দান্ত শুনিয়েছিল।’

আতিফ স্পষ্টভাবে জানান, ভারতে পাকিস্তানি শিল্পীদের পারফর্ম করায় নিষেধাজ্ঞা থাকার কারণেই তাঁর গাওয়া একাধিক গান পরবর্তীতে অরিজিৎকে দিয়ে গাওয়ানো হয়েছিল। তবে এতে তিনি এতটুকু ক্ষুব্ধ নন, বরং অরিজিৎ সেই গানগুলো অত্যন্ত দুর্দান্তভাবে গেয়েছেন বলে সানন্দে প্রশংসা করেন আতিফ।

দুই দেশের সীমান্ত পারের এই শিল্পীসুলভ ভালোবাসা ও সম্মান প্রদর্শন আবারও প্রমাণ করল যে, শিল্পের কোনো সীমান্ত হয় না।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More