Jeetu-Nabanita: ‘এতটা শান্ত জীতুকে দেখিনি…’, বিগ বসের ঘরে ব্যক্তিত্ব লুকোচ্ছেন নায়ক! আর কী বললেন প্রাক্তন বউ নবনীতা?

ক্যামেরার আড়ালে জীতু শান্ত নন, বরং সারাক্ষণ মজা-ঠাট্টায় মেতে থাকা মানুষ বলে দাবি করেন নায়কের প্রাক্তন ‘বাচ্চা বউ’ নবনীতা। 

Published on: Oct 6, 2026, 09:15:36 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

বর্তমানে টেলিভিশনের পর্দায় ঝড় তুলেছে ‘বিগ বস বাংলা’ (Bigg Boss Bangla)। শোয়ের প্রতিযোগীদের মধ্যে শুরু থেকেই নিজের মার্জিত ব্যক্তিত্ব ও বুদ্ধিমত্তা দিয়ে নজর কাড়ছেন অভিনেতা জীতু কামাল (Jeetu Kamal)। তবে বিগ বসের ঘরে প্রাক্তনের এই শান্ত ও সংযত অবতার দেখে যেন বিশ্বাসই করতে পারছেন না তাঁর প্রাক্তন স্ত্রী ও অভিনেত্রী নবনীতা দাস (Nabanita Das)।

‘এতটা শান্ত জীতুকে দেখিনি…’, মুখোশের আড়ালে নায়ক! আর কী বললেন প্রাক্তন বউ?
‘এতটা শান্ত জীতুকে দেখিনি…’, মুখোশের আড়ালে নায়ক! আর কী বললেন প্রাক্তন বউ?

সম্প্রতি একটি সাক্ষাৎকারে জীতুর বিগ বস যাত্রার পারফরম্যান্স এবং ঘরের ভেতর তাঁর কৌশল নিয়ে মুখ খুললেন নবনীতা।

‘যাওয়ার আগে সামান্য কথা হয়েছিল’

বিগ বসের ঘরে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রাক্তনের সাথে কোনও বিস্তারিত আলোচনা না হলেও, প্রবেশের ঠিক আগে খুব সামান্যই কথোপকথন হয়েছিল বলে জানান নবনীতা। তিনি বলেন, ‘বিগ বসে ঢোকার আগে আমাকে ও একবার বলেছিল যে যাচ্ছে। ব্যস, ওইটুকু নিয়েই লাস্ট কথা হয়েছিল। আর ও যখন ঘরের ভেতর ঢুকল, কানাকুষো শুনে সেখানেই আমি প্রথম জানতে পারি। আগে থেকে বিশদে কিছু জানতাম না।’

‘এত শান্ত শান্ত রূপ কখনো দেখিনি’

ক্যামেরার সামনে জীতুকে দেখা যাওয়ার পর তাঁর শান্ত ভাবমূর্তি নিয়ে কৌতুক প্রকাশ করেন নবনীতা। তিনি স্মৃতি প্রকাশ করে জানান, ‘ওকে বেশ শান্ত শান্ত লাগছে, অন্তত এতটা শান্ত খুব একটা ওকে কখনো দেখিনি! ক্যামেরার পেছনে ও অত্যন্ত মজার মানুষ, সবসময় কারও না কারও পেছনে লেগে থাকে, মজা করে। ও এতটা শান্ত স্বভাবের মানুষ নয়। যাঁরা ওর সাথে দীর্ঘদিন কাজ করেছেন, তাঁরাও এই বিষয়টা ভালো করেই জানেন।’

জীতুর স্ট্র্যাটেজি ও মাস্টারপ্ল্যান

তবে বিগ বসের ঘরে প্রাক্তনের এই শান্ত থাকাটা যে একটি সুদূরপ্রসারী স্ট্র্যাটেজির অংশ, তাও স্পষ্ট উপলব্ধি করতে পারছেন নবনীতা। অভিনেত্রীর সংযোজন, ‘হয়তো আস্তে আস্তে ওর নিজের রূপ আর খেলাটা সামনে আসবে। প্রথম দিনেই যদি সমস্ত পাতা বা স্ট্র্যাটেজি খুলে দেয়, তবে দীর্ঘ প্রতিযোগিতায় চলা মুশকিল। আমার মনে হয় ও নিজের সেরা চালগুলো আর স্ট্র্যাটেজিগুলো আগামী দিনের জন্যই সাজিয়ে রেখেছে’।

বিয়ে ভাঙলেও জীতু-নবনীতার বন্ধুত্বের বাঁধন কিন্তু আজও মজবুত। তাই তো প্রাক্তন বর মুশকিলে পড়লে রাত ২টোর সময়ও ফেসবুক লাইভে যোগ দিতে পৌঁছে যান নবনীতা। জীবনের চড়াই-উতরাই পেরিয়ে আজও বন্ধু দুজনে।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More