‘আমার বগলের গন্ধ….’,গওহরের আন্ডারআর্ম শুঁকতে ভালোবাসেন জায়েদ, বরের কীর্তি ফাঁস নায়িকার

গওহর-জায়েদের বেডরুম সিক্রেট ফাঁস হল নেহা-অঙ্গদের শো-তে। বউয়ের বগলের গন্ধ নাকি ভীষণ প্রিয় জায়েদের। আর কী বললেন গওহর?

Published on: Aug 21, 2026, 10:30:42 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

রিয়েল লাইফ কাপলদের নানা অদ্ভুত পছন্দ বা ব্যক্তিগত স্বভাব প্রায়শই চমকে দেয় সাধারণ মানুষকে। এবার সেরকমই এক চমকপ্রদ বেডরুম সিক্রেট প্রকাশ্যে আনলেন বলিউড ও টেলিভিশন তারকা গওহর খান (Gauahar Khan) এবং তাঁর স্বামী জায়েদ দরবার (Zaid Darbar)। নেহা ধূপিয়া ও অঙ্গদ বেদীর টক শো ‘ডাবল ডেট’-এ অতিথি হিসেবে উপস্থিত হয়ে জাইদের একটি অদ্ভুত অভ্যাসের কথা ফাঁস করেন গওহর।

‘ও আমার বগলের গন্ধ….’,গওহরের আন্ডারআর্ম শুঁকতে ভালোবাসেন জায়েদ, বরের কীর্তি ফাঁস
‘ও আমার বগলের গন্ধ….’,গওহরের আন্ডারআর্ম শুঁকতে ভালোবাসেন জায়েদ, বরের কীর্তি ফাঁস

জাইদের অদ্ভুত অভ্যাস ও মজাদার মুহূর্ত

শো-তে সঞ্চালক নেহা ধূপিয়া জাইদের একটি বিশেষ স্বভাবের কথা জানতে চাইলে অবাক হন গওহর। তিনি হেসে প্রশ্ন তোলেন, ‘তুমি এসব খবর কোথা থেকে পাচ্ছ? তোমরা কি আমাদের শোবার ঘরে ঢুকে পড়েছ নাকি?’

নিজের এই অভ্যাস নিয়ে বলতে গিয়ে জায়েদ জানান, গওহরের ত্বক একদম শিশুদের মতো নরম এবং মসৃণ। বরের অভ্যাসের কথা বলতে গিয়ে বিগ বস খ্যাত গওহর খান বলেন, তাঁর আন্ডারআর্ম বা বগল সবসময় নাকি ভীষণ তাজা গন্ধ ছড়ায়। গওহর হাসতে হাসতে বলেন, 'ও এটা স্পর্শ করে আর গন্ধ শোঁকে। এমনকি নিজের বোনকেও গিয়ে বলে— ‘দেখ কী সুন্দর গন্ধ ছাড়ছে!’

গওহরের এই স্বীকারোক্তি শুনে শো-তে হাসির রোল তোলেন অঙ্গদ বেদী ও নেহা ধূপিয়া।

গওহর ও জাইদের প্রেমের গল্প

২০২০ সালের করোনা লকডাউনের সময়ে ইনস্টাগ্রামের মাধ্যমে জাইড ও গওহরের প্রেম জীবনের সূচনা। বয়সে জাইড গওহরের চেয়ে ৬ বছরের ছোট হওয়ায় শুরুতে কিছুটা দ্বিধা থাকলেও, চটজলদি বিয়ে সেরে ফেলেন দু’জন।

বিয়ে ও পরিবার: ২০২০ সালের ২৫শে ডিসেম্বর জমকালো নিকোহ অনুষ্ঠানের মাধ্যমে এই যুগল বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২৩ সালের মে মাসে তাঁদের প্রথম সন্তান 'জেহান' এবং সম্প্রতি ২০২৫ সালের ১লা সেপ্টেম্বর তাঁদের দ্বিতীয় সন্তান 'ফারওয়ান'-এর জন্ম হয়।

পেশাগত ব্যস্ততা: সামনেই গওহরকে দেখা যাবে জি-ফাইভ (ZEE5)-এর 'ইকরূপ' (Ikroop) ছবিতে। অন্যদিকে জাইডকে সম্প্রতি দেখা গেছে 'অ্যালায়েন্স' (Alliance) নামক রিয়্যালিটি শো-তে।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More