Niranjan-Jeetu: ‘আমার পুরুষাঙ্গে হাত দিয়েছে জীতু…’, দাবি নিরঞ্জনের, ‘মিথ্যে বলছো’- পালটা নায়ক
সোনার বিস্কুট সংগ্রহ করতে গিয়ে নিরঞ্জনের ‘গোপনাঙ্গ’-এ হাত জীতুর? সরগরম বিগ বস বাংলা।
'বিগ বস বাংলা'-র অন্দরে ঝগড়া আর অশান্তির পারদ এখন একদম তুঙ্গে! সম্প্রতি প্রকাশ্যে এসেছে ঘরের নতুন টাস্কের প্রোমো, আর তাতেই রীতিমতো তুলকালাম কাণ্ড। রাজবীর, দুর্নিবার, জিতু, সোনামণি, সোহিনী থেকে তনুশ্রী— বিগ বসের দেওয়া ‘সোনার বিস্কুট’ রসদ সংগ্রহের খেলায় প্রায় সব প্রতিযোগীই জড়িয়ে পড়েন একের পর এক তর্কযুদ্ধে।

তবে সমস্ত গণ্ডগোলকে ছাপিয়ে টক অব দ্য টাউন হয়ে উঠেছে অভিনেতা জিতু এবং নিরঞ্জন-এর মধ্যকারের চরম ধস্তাধস্তির দৃশ্য!
সংবেদনশীল অঙ্গে স্পর্শের অভিযোগ!
প্রোমোতে দেখা যাচ্ছে, ওই বিস্কুটের দখল নেওয়ার সময় জীতু ও নিরঞ্জনের মধ্যে তুমুল কাড়াকাড়ি শুরু হয়। আর সেই ধস্তাধস্তির মুহূর্তেই হঠাৎ রেগে আগুন হয়ে চিৎকার করে ওঠেন নিরঞ্জন। তাঁর মারাত্মক অভিযোগ— লড়াইয়ের মাঝে জিতুর হাত নাকি তাঁর 'প্রাইভেট পার্ট' (যৌনাঙ্গে) স্পর্শ করেছেন।
জীতু সাফ জানিয়ে দেন, এমন কোনও ঘটনা ইচ্ছাকৃতভাবে ঘটেনি এবং তিনি অভিযোগটি পুরোপুরি অস্বীকার করেন। পালটা বলেন, ‘তুমি মিথ্য়ে বলছো, তোমার প্রাইভেট পার্টে আমি টাচ করিনি’। ঘটনাটি কি নেহাতই টাস্কের সময়ের ভুল নাকি ইচ্ছেকৃত কোনো স্পর্শ, তা নিয়ে ঘরজুড়ে এখন শোরগোল!
নেটপাড়ায় মিম আর ট্রোলের বন্যা, টার্গেট সায়ক চক্রবর্তী!
জীতু ও নিরঞ্জনের এই ঘটনার প্রোমো সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গেছে ট্রোল আর মেমের বন্যা! কারুর মতে, অহেতুক ঝামেলা বাঁধানোর চেষ্টা করছেন। আবার কারুর মতে, জীতুকে কোণঠাসা করতে মিথ্যে বলছেন নিরঞ্জন।
অন্যদিকে ঝামেলা লাগে সোনামণি এবং রাজবীরেরও। রাজবীর তাঁকে ‘ব্যাড টাচ’ (খারাপভাবে স্পর্শ) করেছেন এমন অভিযোগ করেন সোনামণি। তাঁর অভিযোগ অস্বীকার করে রুখে দাঁড়ান রাজবীর। ক্ষেপে লাল হয়ে যান রাজবীরের বিশেষ বন্ধু নন্দিনীও।
এদিন ঠিক কী কী, তা পুরো পর্ব সম্প্রচারিত হলেই জানা যাবে। তবে আপাতত এই 'হট' প্রোমো ঘিরে নেটপাড়ার উত্তাপ কিন্তু একশ ডিগ্রি পার! এর আগে ক্যাপ্টেন্সি টাস্কে আহত হয়ে সৃজলা হাসপাতালে পৌঁছে যান, তিনদিন পেরিয়ে গেলেও এখনও বিগ বসের ঘরে ফেলেননি নায়িকা। এর মাঝেও টাস্ক হাতে পেতেই ফের ঝামেলায় জড়ালেন প্রতিযোগিরা।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


