জুটেছে ‘ভিলেন-সাইকো-নারীবিদ্বেষী’ কটাক্ষ, বিগ বসের মঞ্চে প্রথম হিরো জীতুর পাশে শিরিন, কী বললেন আদরের নৌকার রাজি?

জীতু কমলকে নিয়ে বিতর্কের শেষ নেই। সৌরভকে রিক্সা থেকে ধাক্কা মেরে ফাইনালে গিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন নায়ক। অনেকের চোখে হিরো থেকে সোজা ভিলেন তিনি! কিন্তু তাঁর চিরদিনই তুমি যে আমার নায়িকা কিন্তু দাঁড়ালেন পাশে। 

Published on: Nov 23, 2026, 20:31:05 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

স্টার জলসায় আসছে নতুন ধারাবাহিক ‘আদরের নৌকা’, আর সেই মেগার প্রচারেই জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস বাংলা’ (Bigg Boss Bangla)-র মঞ্চে হাজির হয়েছিলেন ধারাবাহিকের নায়ক-নায়িকা শিরিন পাল এবং অর্কপ্রভ। সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় (দাদা)-এর সামনে দাঁড়িয়ে ঘরের প্রতিযোগীদের সঙ্গে কথা বলার সময়ই উঠে আসে এক বিশেষ নস্টালজিয়া। ঘরের ভেতরে থাকা প্রতিযোগী জীতু কমল-কে দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন শিরিন এবং প্রকাশ্যেই জানান যে, জীতুই ছিলেন তাঁর টেলিভিশন কেরিয়ারের প্রথম নায়ক!

জুটেছে ‘ভিলেন-সাইকো-নারীবিদ্বেষী’ কটাক্ষ, বিগ বসের মঞ্চে প্রথম হিরো জীতুর পাশে শিরিন, কী বললেন আদরের নৌকার রাজি?
জুটেছে ‘ভিলেন-সাইকো-নারীবিদ্বেষী’ কটাক্ষ, বিগ বসের মঞ্চে প্রথম হিরো জীতুর পাশে শিরিন, কী বললেন আদরের নৌকার রাজি?

প্রাক্তন নায়ক জীতু কমলকে নিয়ে কী বললেন শিরিন পাল?

সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় যখন শিরিন ও অর্কপ্রভকে প্রশ্ন করেন যে, বিগ বসের ঘরের সদস্যদের মধ্যে কারোর সঙ্গে তাঁদের আগে থেকে পরিচয় আছে কি না— তখনই হাত তুলে জীতু কমলকে ‘হ্যালো জীতু দা’ বলে সম্বোধন করেন শিরিন।

জীতুর সঙ্গে কাজের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে শিরিন বলেন, ‘আমার প্রথম কাজ টেলিভিশনে জীতু দার সঙ্গে। হি ওয়াজ মাই ফার্স্ট হিরো (ও ছিল আমার প্রথম হিরো)। ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স, হি ওয়াজ আ লাভলি সিনিয়র টু মি (খুবই চমৎকার অভিজ্ঞতা ছিল, সিনিয়র হিসেবে ও ভীষণই ভালো ছিল)।’

উল্লেখ্য, জীতু কমল ও শিরিন পাল জুটির জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ দর্শকদের কাছে দারুণ প্রশংসিত হয়েছিল। সেই পুরনো সহকর্মীকে বিগ বসের ঘরে দেখে বেশ খুশি হন শিরিন। দিতিপ্রিয়া রায় জীতুর সঙ্গে অভিনয় করবেন না বলে মেগা থেকে সরে দাঁড়ানোর পর নতুন অপর্ণা হিসাবে সুযোগ পেয়েছিলেন ঝারগ্রামের মেয়ে শিরিন। সেটাই ছিল তাঁর টেলিভিশন ডেবিউ।

শিরিনের প্রশংসা শুনে জীতুকে কী বিশেষ বার্তা দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়?

শিরিনের মুখে জীতুর এই প্রশংসা শুনে দারুণ খুশি হন সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়। জীতুকে অভিনন্দন জানিয়ে দাদা বলেন, ‘লাভলি সিনিয়র, অ্যান্ড ওয়েল ডান জীতু। নাইস। দ্য অ্যাকোলেডস স্টিল কিপ কামিং (প্রশংসা এখনও আসতেই থাকছে)।’

এরপরই জীতুর উদ্দেশে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ইঙ্গিতবাহী বার্তা দেন সৌরভ গঙ্গোপাধ্যায়। জীতুকে উদ্দেশ্য করে দাদা বলেন, ‘তাই জীবন অন্ধকার নয়, জীবন আলোয় ভরা।’ জীতু অস্বস্তিতে পড়ে বলেন, ‘ওদের সামনে নাই বা বললে’।

আসলে শিরিন-অর্কপ্রভ আসার খানিক আগেই জীতু নিজের জীবনের অন্ধকারময় দিক, একাকীত্ব নিয়ে কিছু কথা ভাগ করে নেন দাদার সঙ্গে। সেই প্রসঙ্গেই এই মন্তব্য সৌরভের। এখানেই শেষ নয়, শিরিন মঞ্চে দাঁড়িয়ে জীতুকে জানান, তাঁকে ভালোবাসে এমন মানুষের সংখ্যা অগুণতি। তাঁরা বাস্তবেই জীতুর সাথে থাকতে চায়। দাদা এই কথা শুনে অন্য গন্ধ খুঁজলেও শিরিন সাফ করেন, তিনি জীতুর বর্ধিত পরিবার অর্থাৎ তাঁর ফ্যানেদের কথা বলছিলেন।

‘আদরের নৌকা’-র প্রচার ও নতুন জুটির রসায়ন:

নিজের প্রথম নায়ক জীতু কমলের সঙ্গে পুরনো স্মৃতি ঝালিয়ে নেওয়ার পাশাপাশি, নতুন নায়ক অর্কপ্রভ-এর সঙ্গে আগামী ধারাবাহিক ‘আদরের নৌকা’-র গল্প ও চরিত্র নিয়েও দাদার সঙ্গে আড্ডায় মাতেন শিরিন পাল। সব মিলিয়ে পুরনো জুটির নস্টালজিয়া এবং নতুন জুটির প্রচারে জমে উঠেছিল বিগ বস বাংলার এই বিশেষ পর্বটি।

ABOUT THE AUTHOR

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।