Rajesh Sharma: 'ভুল তথ্য ছড়ানো হচ্ছে...', রাজেশ শর্মার শারীরিক অবস্থা নিয়ে যা বললেন আপ্তসহায়ক
Rajesh Sharma: বলিউড থেকে টলিউড, এখন সকলেই রাজেশ শর্মার শারীরিক অবস্থা নিয়ে ভীষণ চিন্তিত। গত তিনদিন আগে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। জানা গিয়েছে, বিষাক্ত মাকড়সার কামড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তিনি।
Rajesh Sharma: বলিউড থেকে টলিউড, এখন সকলেই রাজেশ শর্মার শারীরিক অবস্থা নিয়ে ভীষণ চিন্তিত। গত তিনদিন আগে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। জানা গিয়েছে, বিষাক্ত মাকড়সার কামড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তিনি। সারা শরীরে সংক্রমণ ছড়িয়ে গিয়েছে। কিন্তু এবার অভিনেতার আপ্তসহায়ক যা বললেন তা কিন্তু এক্কেবারে আলাদা।
রাজেশের আপ্তসহায়ক শুভাশিস পান্ডা আনন্দবাজার ডট কমকে জানিয়েছেন, পোকার কামড়ে অসুস্থ হননি রাজেশ শর্মা। এখন তিনি অনেকটাই ভাল আছেন। সমস্ত ভুল তথ্য ছড়ানো হচ্ছে। হায়দরাবাদে শুটিং করার সময় কিছুই ঘটেনি।
শুভাশিস পান্ডা বলেন, ‘আমরা বৃহস্পতিবার কলকাতায় ফিরেছি। রবিবার হঠাৎ করেই দাদার পায়ে সংক্রমণ হয়। হাই সুগার থেকেই এই সমস্যা হয়েছে। সুগার থাকলে এমনিতেই সংক্রমণ তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে শরীরে। আসলে পা চুলকোতে গিয়েই এই সংক্রমনের সূত্রপাত হয়েছিল। যা হয়েছে ত্বকে হয়েছে, শরীরের ভেতর কিছু হয়নি। সম্পূর্ণ ভুল তথ্য ছড়ানো হচ্ছে। এতে মানুষ আরও চিন্তিত হয়ে পড়ছেন।’
রাজশের আপ্ত সহায়কের কথায়, তিনি সবসময় অভিনেতার সঙ্গে থাকেন। এমন কোনও ঘটনা ঘটলে তিনি জানতেন। কিন্তু যেটা বলা হচ্ছে তেমন কিছুই ঘটেনি। রাজেশ আগের থেকে অনেক ভালো আছেন। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবেন।
প্রসঙ্গত, বুধবার সমাজমাধ্যমে সুদীপা একটি পোস্ট করেন যার মাধ্যমে জানা যায়, প্রভাসের আগামী ছবির শুটিং চলাকালীন হায়দরাবাদে রামোজি ফিল্ম সিটিতে একটি বিষাক্ত পোকার আক্রমণে সারা শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ে। প্রথমে পায়ের গোড়ালি থেকে তারপর পায়ের হাঁটু পর্যন্ত সংক্রমণ ছড়িয়ে পড়ে। কলকাতায় নিয়ে এসে বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় অভিনেতাকে। সংক্রমণ যাতে ফুসফুস অবধি না ছড়িয়ে যায় তার জন্য চেষ্টা করছেন চিকিৎসকরা। কিন্তু এবার এই সমস্ত খবর ভুয়ো বলে দাবি করলেন রাজেশের আপ্ত সহায়ক।
Home/Entertainment/Rajesh Sharma: 'ভুল তথ্য ছড়ানো হচ্ছে...', রাজেশ শর্মার শারীরিক অবস্থা নিয়ে যা বললেন আপ্তসহায়ক