Sourav-Suvosmita: ‘গত দেড় মাসে ওর কপাল খুলেছে আর আমার পুড়েছে’, হবু বউকে নিয়ে এ কী বললেন সৌরভ!

‘আমার খুব হিংসে হচ্ছে…’, কেন হবু বউয়ের উপর এত্ত হিংসে সৌরভের? নিজেই খোলসা করলেন নায়ক।

Published on: Jul 31, 2026, 20:23:30 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সিরিয়ালের সেট থেকে শুরু হওয়া প্রেম এখন সোজা গড়াতে চলেছে বিয়ের মণ্ডপে। 'লক্ষ্মী ঝাঁপি' ধারাবাহিকের নায়ক-নায়িকা অর্থাৎ সৌরভ চক্রবর্তী ও শুভস্মিতা মুখোপাধ্যায়ের আশীর্বাদ পর্ব ইতিমধ্যেই মিটেছে, এখন শুধুই চার হাত এক হওয়ার অপেক্ষা। কিন্তু সানাই বাজার আগেই হবু স্ত্রীকে নিয়ে প্রকাশ্যেই হিংসেয় জ্বলছেন অভিনেতা সৌরভ! আনন্দ আর অনুযোগের মিষ্টি ককটেল মিশিয়ে নিজেই ফাঁস করলেন এক মজার আফসোস।

‘গত দেড় মাসে ওর কপাল খুলেছে আর আমার পুড়েছে’, হবু বউকে নিয়ে এ কথা বললেন সৌরভ?
‘গত দেড় মাসে ওর কপাল খুলেছে আর আমার পুড়েছে’, হবু বউকে নিয়ে এ কথা বললেন সৌরভ?

'কপাল পুড়েছে' সৌরভের, শুভস্মিতা 'গায়ে হাওয়া লাগিয়ে' ব্যস্ত!

সম্প্রতি বিপুল সাফল্যের সাথে এক বছর পূর্ণ করেছে স্টার জলসার মেগা ধারাবাহিক 'লক্ষ্মী ঝাঁপি'। আর সেই উদযাপনের বিশেষ মঞ্চেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সৌরভ প্রকাশ করলেন ওঁর মনের মিষ্টি ক্ষোভ। নায়কের দাবি, গত দেড় মাসে ওঁর নিজের কপাল একেবারে পুড়ে ছারখার, আর অন্যদিকে নসিব খুলে গিয়েছে হবু বউ শুভস্মিতার!

পর্দার 'দীপ' ওরফে সৌরভের এই আফসোসের আসল কারণটা অবশ্য কাজের সময়সূচি। গল্পের ট্র্যাক অনুসারে আপতত প্রতিদিন সাতসকালে সেটে পৌঁছানোর কড়া কলটাইম পাচ্ছেন পর্দার দীপ। সারাদিন হাড়ভাঙা খাটুনির পর সবার শেষে শট দিয়ে গভীর রাতে বাড়ি ফিরতে হচ্ছে ওনাকে।

শুভস্মিতার আয়েশি মেজাজ: অন্যদিকে হবু কনে শুভস্মিতা নাকি বেশ আরাম করে দেরিতে সেটে আসছেন, গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন আর দিব্যি সময় কাটাচ্ছেন!

মিষ্টি হিংসা আর পর্দার বাইরের জমাট কেমিস্ট্রি

সংবাদমাধ্যমকে সৌরভ হাসতে হাসতে বলেন, গত দেড় মাসে শুভস্মিতার কপাল খুললেও ওঁর নিজের কপাল পুড়েছে। হবু স্ত্রীকে এভাবে আরামে ঘুরতে দেখে ওঁর চরম হিংসে হচ্ছে বলেও রসিকতা করে জানান অভিনেতা।

বাস্তব জীবনের এই মিষ্টি খুনসুটি আর প্রেমের নালিশ দারুণ উপভোগ করছেন নেটপাড়া ও ওনাদের অনুরাগীরা। হবু বর-কনের এই খুনসুটিই স্পষ্ট করে দিচ্ছে, পর্দার রসায়ন বাস্তবেও কতটা জমে ক্ষীর! এখন স্রেফ দেখার, শুভস্মিতার এই আয়েশি মেজাজ আর সৌরভের মিষ্টি নালিশের মাঝে কবে শেষমেশ ছাদনাতলায় বসেন এই তারকা জুটি।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More