Solanki Roy: ‘রাবণ জেন্টালম্য়ান’, বললেন ‘বামপন্থী’ শোলাঙ্কি! জুটল ‘পোগোতিশিল মাকুভাম’ তকমা
Solanki Roy: ‘রাবণের মতো পুরুষ আমার ভালোলাগে, উনি ম্যান অফ প্রিন্সিপাল’, বিতর্কিত মন্তব্য শোলাঙ্কির। আর কী বললেন?
টলিউডের জনপ্রিয় ও স্পষ্টবক্তা অভিনেত্রী শোলাঙ্কি রায় (Solanki Roy) বরাবরই নিজের নিজস্ব চিন্তাভাবনা ও ছকভাঙা মতামতের জন্য পরিচিত। সম্প্রতি একটি পডকাস্টের ট্রেলারে রামায়ণের খলনায়ক 'রাবণ'-কে নিয়ে তাঁর করা এক বিস্ফোরক মন্তব্যের জেরে চর্চার কেন্দ্রে উঠে এসেছেন ইচ্ছেনদী খ্যাত অভিনেত্রী।

সাধারণ সমাজে যেখানে রামকে 'মর্যাদা পুরুষোত্তম' এবং রাবণকে খলনায়ক হিসেবে দেখা হয়, সেখানে শোলাঙ্কির পছন্দের পুরুষ কিন্তু খোদ লঙ্কেশ রাবণই! এর জেরে সোশ্যাল মিডিয়ায় তীব্র রোষের মুখে ‘বামপন্থী’ নায়িকা।
'রাবণ একজন জেন্টলম্যান!'
পডকাস্টের সেই আড্ডায় সঞ্চালক সায়ন ঘোষ যখন শোলাঙ্কিকে তাঁর রাবণ-প্রীতি নিয়ে প্রশ্ন করেন, তখন খুব সহজ ও সাবলীলভাবে নিজের মত ব্যাখ্যা করেন অভিনেত্রী। শোলাঙ্কির কথায়, ‘আমার মনে হয় হি ইজ ভেরি জেন্টলম্যান! কারণ হি নেভার টাচড সীতা। তো আমার ভালো লাগে ওইরকম পুরুষ, ওরকম ম্যান অব প্রিন্সিপাল!’ অর্থাৎ, সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে যাওয়ার পরও রাবণ কখনও সীতার অনিচ্ছায় তাঁকে স্পর্শ করেননি বা তাঁর সম্মানে আঘাত হানেননি। রাবণের এই নীতিবোধ এবং ব্যক্তিত্বের কারণেই তিনি রাবণকে একজন 'ভদ্রলোক' ও নীতিবান পুরুষ বলে মনে করেন।
শূর্পণখার নাক কাটা নিয়েও বিস্ফোরক পর্যবেক্ষণ:
কথোপকথনে যখন রামায়ণের 'শূর্পণখার নাক কাটা'র প্রসঙ্গ আসে, তখন বিষয়টি রূপক অর্থে (Metaphorical) ব্যাখ্যা করে শোলাঙ্কি প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘নাক কাটাটা তোমার মনে হয় না ওটা মেটাফোরিক্যাল? একটা মেয়ের নাক কাটা যায় কখন? হোয়েন শি ইজ ভায়োলেটেড! আমার মনে হয় শি ওয়াজ ভায়োলেটেড।’ শোলাঙ্কির মতে, রামায়ণে রূপক হিসেবে যা বর্ণনা করা হয়েছে, তার গভীরে একজন নারীর সম্মানহানি বা নিপীড়নের (Violation) ইঙ্গিত লুকিয়ে রয়েছে। শোলাঙ্কির এই সাহসী ও ছকভাঙা মন্তব্য সামনে আসতেই নেটিজেনদের মধ্যে নতুন করে বিতর্ক ও আলোচনার ঝড় উঠেছে!
আলোচনার যে টিজার সামনে এসেছে, সেখানে শোলাঙ্কি নিজেকে ‘বামপন্থী’ বলে ঘোষণা করেছেন। তাঁর সাফ কথা, ‘আমি চিরকাল বামপন্থী’। নিজের ব্য়ক্তিগত জীবন নিয়ে অহেতুক চর্চায় খানিক বিরক্ত শোলাঙ্কি। হালে সোহম মজুমদারের সঙ্গে ব্রেকআপ নিয়ে চর্চায় রয়েছেন নায়িকা।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


