Hina Khan: ‘অন্য কাউকে বিয়ে করে নাও…’, ক্যানসার আক্রান্ত হিনা কেন ১৫ মিনিটেই তড়িঘড়ি বিয়ে করেন প্রেমিককে?
'কাউকে বিয়ে করে নাও, নয়তো আমাকেই করো!’ প্রেমিক রকি জসওয়ালকে আল্টিমেটাম দিয়েছিলেন হিনা। স্তন ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী শোনালেন কেন ১৫ মিনিটে তড়িঘড়ি বিয়ে?
স্তন ক্যানসারের মতো কঠিন রোগের বিরুদ্ধে লড়াই করছেন জনপ্রিয় টেলিভিশন ও বলিউড অভিনেত্রী হিনা খান। চিকিৎসার সেই শারীরিক ও মানসিক যন্ত্রণাদায়ক দিনগুলোর মধ্যেই গত ২০২৫ সালের ৪ জুন দীর্ঘদিনের সঙ্গী রকি জয়সওয়াল-এর সাথে নিজের মুম্বইয়ের বাড়ির ছাদেই বিয়েটা সেরে ফেলেছিলেন তিনি। সম্প্রতি সানিয়া মির্জার নতুন চ্যাট শো-তে এসে নিজের এই তড়িঘড়ি বিয়ে নিয়ে বিস্ফোরক ও আবেগঘন খোলসা করলেন অভিনেত্রী।

‘১৫ মিনিটেরও কম সময়ে হুট করে সিদ্ধান্ত!’
সানিয়া মির্জা যখন শো-তে হিনাকে তাঁর বিয়ের দিনের ছবি দেখান, তখন এক গাল হেসে পুরোনো স্মৃতিতে ভেসে যান হিনা। হিনা জানান, তাঁদের বিয়ের কোনো পূর্বপরিকল্পনা ছিল না। তিনি বলেন, ‘এটা একদম হুট করে নেওয়া একটা সিদ্ধান্ত ছিল। আমাদের কোনো প্ল্যানিং ছিল না, এমনকী আমরা বিয়ের জন্য প্রস্তুতও ছিলাম না। যদিও আমরা দীর্ঘ ১৩-১৪ বছর ধরে একে অপরের সাথে সম্পর্কে ছিলাম।’
নিজের শারীরিক পরিস্থিতির কথা স্মরণ করে হিনা রকিকে দেওয়া তাঁর আলটিমেটামের কথা ফাঁস করেন। তিনি রকিকে বলেছিলেন, ‘আমার যা শারীরিক অবস্থা, আমি জানি না কাল কী হবে। তাই তুমি হয় সামনের দিকে এগিয়ে যাও এবং যাকে ইচ্ছা বিয়ে করে নাও, না হয় আমাকেই বিয়ে করো!’
সানিয়া মির্জা অবাক হয়ে প্রশ্ন করেন, ‘তোমরা কি সত্যিই ১৫ মিনিটে বিয়ে করে ফেললে?’ হিনা হেসে উত্তর দেন, ‘সত্যি বলতে, তার চেয়েও কম সময়ে!’ হিনা জানান, জীবনের অনিশ্চয়তা থেকেই এই চটজলদি সিদ্ধান্ত, আর রকিও এক কথায় রাজি হয়ে গিয়েছিলেন।
‘ইয়ে রিশতা কেয়া কহেলাতা হ্যায়’-এর সেট থেকে ছাদ-বিয়ে:
হিনা ও রকির প্রেমের সূচনা ‘ইয়ে রিশতা কেয়া কহেলাতা হ্যায়’ সিরিয়ালের সেট থেকে, যেখানে হিনা ছিলেন মুখ্য অভিনেত্রী (অক্ষরা) এবং রকি ছিলেন প্রযোজনা দলের সদস্য। ২০১৭ সালে প্রকাশ্যে নিজেদের প্রেমের কথা স্বীকার করেন এই তারকা জুটি। বিশেষ করে হিনার ক্যানসার নির্ণয়ের পর থেকে রকি তাঁর পাশে অবিচল ঢাল হয়ে দাঁড়িয়ে থেকেছেন।
বিয়ের পর সোশ্যাল মিডিয়ায় আইনি ও ঘরোয়া বিবাহের ছবি শেয়ার করে হিনা লিখেছিলেন, ‘দুটো আলাদা জগৎ থেকে আমরা ভালোবাসার এক নতুন মহাবিশ্ব তৈরি করেছি। আজ ভালোবাসায় ও আইনিভাবে আমাদের এই বন্ধন চিরদিনের জন্য এক হয়ে গেল।’
কঠিন ব্যাধির সাথে লড়াইয়ের মাঝেও এমন অকপট ও মিষ্টি প্রেমের গল্প অনুরাগী ও নেটিজেনদের হৃদয় ছুঁয়ে গেছে।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


