Hiran Chatterjee: পরকীয়া,অবৈধ ২য় বিয়ে বিতর্ক অতীত! শ্যামপুর জেতালো বিজেপির হিরণকে, গর্বিত ২য় স্ত্রী রিতিকা

Hiran Chatterjee: ব্যক্তিগত জীবনের টানাপোড়েন, পরকীয়ার অভিযোগ থেকে শুরু করে দ্বিতীয় বিয়ে নিয়ে আইনি জটিলতা— নির্বাচনের আগে বিরোধীদের একের পর এক তিরে বিদ্ধ হয়েছিলেন তিনি। কিন্তু মানুষের রায় যে সমস্ত ব্যক্তিগত ‘কেচ্ছা’র ঊর্ধ্বে, তা আরও একবার প্রমাণ করলেন অভিনেতা-রাজনীতিবিদ হিরণ চট্টোপাধ্যায়। 

May 5, 2026, 13:53:07 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ব্যক্তিগত জীবনের ঝড়ঝাপটা যে ভোটব্যাঙ্কে ফাটল ধরাতে পারে না, তা মঙ্গলবার প্রমাণ করে দিলেন শ্যামপুরের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। প্রচারের ময়দানে বারবার তাঁর দ্বিতীয় বিয়ে এবং পরকীয়া নিয়ে কাদা ছোড়াছুড়ি করেছে শাসকদল। প্রকাশ্য সভামঞ্চে সোহমকে পাশে নিয়ে হিরণকে ট্রোল করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। খেলা শেষে দেখা গেল, সোহম পরাজিত। কিন্তু ডেরায় ঢুকে ঘাসফুল উপড়ে এবার জয়ী হলেন হিরণ। আর জয়ের সার্টিফিকেট হাতে নিয়ে যখন তিনি বিজয়োল্লাসে মাতলেন, তখন তাঁর ছায়াসঙ্গী হিসেবে দেখা গেল দ্বিতীয় স্ত্রী রিতিকাকে।

পরকীয়া,অবৈধ ২য় বিয়ে বিতর্ক অতীত! শ্যামপুর জেতালো বিজেপির হিরণকে, গর্বিত ২য় স্ত্রী রিতিকা
পরকীয়া,অবৈধ ২য় বিয়ে বিতর্ক অতীত! শ্যামপুর জেতালো বিজেপির হিরণকে, গর্বিত ২য় স্ত্রী রিতিকা

ব্যক্তিগত কেচ্ছা বনাম মানুষের রায়:

নির্বাচনের কয়েক মাস আগেই হিরণের ব্যক্তিগত জীবন নিয়ে উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। তাঁর প্রথম স্ত্রীর সঙ্গে বিবাদ, পরকীয়ার গুঞ্জন এবং রিতিকার সঙ্গে দ্বিতীয় বিয়েকে ‘বেআইনি’ তকমা দিয়ে জনসভায় সরব হয়েছিলেন তৃণমূল নেতৃত্ব। কিন্তু শ্যামপুরের ভোটাররা যে নেতার ব্যক্তিগত ড্রয়িংরুমের চেয়ে তাঁর কাজের প্রতিশ্রুতিতেই বেশি ভরসা রেখেছেন, তা ফলাফলেই স্পষ্ট। ২২ হাজারেরও বেশি ভোটে তৃণমূলের নাদেবাসি জানাকে পরাজিত করে শ্যামপুরের নয়া বিধায়ক হিরো হিরণ।

বিজয় মঞ্চে রিতিকা:

এদিন জয়ের ব্যবধান স্পষ্ট হতেই গেরুয়া আবিরে মেতে ওঠেন হিরণ। জয়ের মিছিলে তাঁর ঠিক পাশেই হাসিমুখে দেখা যায় রিতিকাকে। সমালোচকদের উদ্দেশ্যে একপ্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েই হিরণ যেন বুঝিয়ে দিলেন, তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত কেবল তাঁরই।

শ্যামপুরে পরিবর্তনের হাওয়া:

তৃণমূলের দুর্ভেদ্য দুর্গ হিসেবে পরিচিত শ্যামপুরে হিরণের এই জয় রাজনৈতিক মহলের কাছে বড় চমক। গতবার খড়গপুর থেকে জয়ী হয়েছিলেন হিরণ। ঘাটালে দেবের বিরুদ্ধে লোকসভা ভোটে হারলেও বিধানসভা নির্বাচনে বিজেপি আস্থা রাখে হিরণে। আরজি কর ইস্যু থেকে শুরু করে এলাকার অনুন্নয়নকে হাতিয়ার করে যে লড়াই তিনি লড়েছিলেন, আজ তা সফল। জয়ের পর হিরণ জানান, এবার তাঁর একমাত্র লক্ষ্য শ্যামপুরের উন্নয়ন এবং মানুষের পাশে থাকা।

বিরোধীদের নীরবতা:

যে বিরোধীরা হিরণের ‘চরিত্র’ নিয়ে প্রশ্ন তুলেছিলেন, ফল প্রকাশের পর তাঁরা কার্যত স্পিকটি লট। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ব্যক্তিগত জীবনের আক্রমণ যে শেষমেশ বুমেরাং হতে পারে, হিরণের এই জয় তার জলজ্যান্ত উদাহরণ।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More