ফের বিয়ে করেছেন হিরণ! সিঁথি রাঙিয়ে দুর্গা মা-কে বরণ প্রথম বউ অনিন্দিতার, কার নামে সিঁদুর পরলেন?
তিনি হিরণ চট্টোপাধ্য়ায়ের প্রাক্তন। ইতিমধ্যেই দ্বিতীয় বিয়ে করে ফেলেছেন বিজেপি বিধায়ক। তবে কার নামের সিঁদুরে সিঁথি রাঙিয়ে মা দুর্গাকে বরণ করলেন অনিন্দিতা?
বাঙালির মনে আজ বিষাদের সুর। এবার যে দুর্গা মায়ের বিদায় নেওয়ার পালা। তবে মাকে বিদায় জানানোর আগে তাঁকে পান পাতা-সিঁদুর-মিষ্টিতে যে বরণ করে নিতে হবে। লাল পাড়ের সাদা শাড়ি, সিঁথি ভরা সিঁদুর, গয়নায় দেখা মিলল অনিন্দিতা চট্টোপাধ্য়ায়ের। তিনি হিরণ চট্টোপাধ্য়ায়ের প্রাক্তন। ইতিমধ্যেই দ্বিতীয় বিয়ে করে ফেলেছেন বিজেপি বিধায়ক। স্বাভাবিকভাবেই অনিন্দিতার বরণের ছবি-ভিডিয়ো সামনে আসতেই প্রশ্ন উঠছে, কার নামের সিঁদুরে সিঁথি রাঙালেন তিনি? যার উত্তর নিজেই দিয়েছেন অনিন্দিতা। জানালেন তাঁর কাছে লাল শক্তির রূপ। আর তাঁকে দেখতে ভালো লাগে বলেই সিঁদুর পরেছেন।

বরণ সেরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় অনিন্দিতা বলেন, ‘বিজয়ার সিঁদুর খেলা হচ্ছে আমাদের প্রত্যেক মেয়ের কাছে একে-অপরকে শক্তি প্রদান করার দিন। এই লাল সিঁদুর মাখিয়ে আমরা আসলে বলে উঠি, আমি তোমার পাশে আছি। এভাবে শক্তি হয়েই বিপদে আপদে পাশে থাকব। আমি লালকে সেভাবেই দেখি। লাল শক্তির প্রতীক, ত্যাগের প্রতীক, ভালোবাসার প্রতীক। আমি কারও নামে সিঁদুর পরি না। আমাকে দেখতে ভালো লাগে বলে পরি। সবটাই নিজের জন্য, মেয়ের জন্য।’ ’
চলতি বছরের জানুয়ারি মাসে আচমকাই যেন বোমা ফাটান অভিনেতা-বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। একেবারে হিন্দু রীতি মেনে, শিবনগরী কাশীতে গিয়ে শুরু করেন নতুন জীবন। দ্বিতীয়বার সাত পাকে বাঁধা পড়েছেন হিরণ ঋতিকা গিরি-র সঙ্গে। মডেলিংয়ের সঙ্গে যুক্ত ঋতিকা। ২০১৯ এবং ২০২২ সালে দুটি সুন্দরী প্রতিযোগিতাতে অংশগ্রহণ করেছিলেন। যোগব্য়ায়ামে জাতীয় স্তরে গোল্ড মেডেলও পেয়েছিলেন। বেশ কিছু মিউজিক ভিডিয়োতে কাজ করেছে।
এদিকে, এরপরই দাবি উঠতে থাকে হিরণ চট্টোপাধ্যায় প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়কে আইনি বিবাহবিচ্ছেদ না দিয়েই মডেল ঋতিকা গিরিকে বেনারসের ঘাটে দ্বিতীয় বিয়ে করেছেন। এই ঘটনার পর প্রথম স্ত্রী অনিন্দিতা হিরণের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হন এবং বিয়েটিকে অবৈধ ও প্রতারণামূলক বলে অভিযোগ করেন।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


