আবার ষড়যন্ত্রের ফাঁদে তৃণা! হইচই টিভির নতুন সংযোজনে হবে কোন রহস্যের সমাধান?

গভীর জলের মাছ সিরিজে চার বন্ধুর এক বন্ধুর চরিত্রে অভিনয় করতে দেখা দিয়েছিল তৃণা সাহাকে। বর্তমানে তিনি অভিনয় করছেন স্টার জলসার পরশুরাম ধারাবাহিকে। এর মধ্যেই এবার নতুন খবর দিল হইচই। হইচই টিভির আগামী সংযোজনের মুখ্য ভূমিকায় অভিনয় করতে চলেছেন তৃণা সাহা।

Published on: Oct 2, 2026, 10:00:25 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

‘গভীর জলের মাছ’ সিরিজে চার বন্ধুর এক বন্ধুর চরিত্রে অভিনয় করতে দেখা দিয়েছিল তৃণা সাহাকে। বর্তমানে তিনি অভিনয় করছেন স্টার জলসার ‘পরশুরাম’ ধারাবাহিকে। এর মধ্যেই এবার নতুন খবর দিল হইচই। হইচই টিভির আগামী সংযোজনের মুখ্য ভূমিকায় অভিনয় করতে চলেছেন তৃণা সাহা।

আবার ষড়যন্ত্রের ফাঁদে তৃণা!
আবার ষড়যন্ত্রের ফাঁদে তৃণা!

কিছু মাস আগে হইচই একটি নতুন পরিবেশনা নিয়ে এসেছিল দর্শকদের জন্য। টিভির পর্দায় যেমন ধারাবাহিকভাবে একটি গল্প দেখানো হয় ঠিক তেমনভাবেই টিভি সিরিজ নিয়ে আনা হয় হইচইতে। এই টিভি সিরিজের প্রথম সংযোজন ছিল ‘শাখা প্রশাখা’, যার দ্বিতীয় পর্ব মুক্তি পেয়েছে সম্প্রতি।

আরও পড়ুন: সোহিনী-আলেকজান্দ্রার সঙ্গে রিইউনিয়ন সায়কের, বিগ বস নিয়ে কী কথা হলো তিনজনের?

এছাড়াও সৌমিতৃষা কুন্ডু অভিনীত ‘আতঙ্ক' বেশ জনপ্রিয় হয়েছে দর্শকদের মধ্যে। এই সিরিজের দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করে রয়েছেন সকলে। এসবের মধ্যেই এবার হইচই ঘোষণা করল তৃতীয় ধারাবাহিক সিরিজের নাম। তৃণা সাহা অভিনীত এই সিরিজের নাম হতে চলেছে ‘শলাকা রহস্য’।

ইতিমধ্যেই এই সিরিজের প্রথম পোস্টার প্রকাশ্যে এসেছে। পোস্টারে গৃহবধূ সাজে বসে থাকতে দেখা গিয়েছে তৃণাকে। তার হাতে পদ্মফুল এবং ছুঁচ সুতো। চোখে মুখে রয়েছে অজানা আতঙ্ক। অভিনেত্রীর পেছনে রয়েছে দুর্গা প্রতিমা, বোঝাই যাচ্ছে একটি রাজবাড়ির বধু চরিত্রে অভিনয় করবেন তিনি।

আরও পড়ুন: 'এখনও রাতে ঘুমোতে পারি না', কোন ভয় তাড়া করে মিমিকে?

ক্যাপশনেও সিরিজের গল্পের কিছুটা আভাস দেওয়া রয়েছে। ক্যাপশনে লেখা, ‘একটা নতুন বউ। একটা অচেনা বাড়ি। আর একের পর এক মৃত্যু। এই বাড়ির রহস্যের শেষ কোথায়? আর কেই বা বাঁচাবে তাকে?' এইটুকু থেকেই স্পষ্ট হয়ে যায় যে এটি রহস্য রোমাঞ্চ সিরিজ হতে চলেছে এটি।

অদিতি রায় পরিচালিত এই সিরিজে তৃণা সাহা যে আবারও একটি দুর্দান্ত অভিনয় সকলকে উপহার দিতে চলেছেন সেটা এখন থেকেই আন্দাজ করতে পারছেন দর্শকরা।