ঘড়ি থেকে মেনু কার্ড, সবেতেই দশে দশ! কি ধামাকা আনতে চলেছে হইচই?
বছরের শুরুতেই ১২টি নতুন ধামাকা এনেছিল হইচই। তখনই ঘোষণা করে দেওয়া হয়েছিল ১২ মাসে ১২টি নতুন ছবি বা সিরিজ দেখতে পাবেন দর্শকরা। হইচই সেই কথা রেখেছে, প্রতিমাসে নতুন সিরিজ বা সিনেমা মুক্তি পায় হইচই-এর পর্দায়। এবার আবার নতুন একটি রহস্যময় পোস্ট নিয়ে এল হইচই।

কি ধামাকা আনতে চলেছে হইচই?
প্রথম ছবিতে দেখা যাচ্ছে শ্যামবাজার থেকে এক্সপ্ল্যানেড যাওয়ার ভাড়া ১০ টাকা। পরের ছবিতে ক্যালেন্ডারে ১০ তারিখের উপর লাল কালির দাগ দেওয়া। এর পরের ছবিতে উঠে এসেছে ১০ শতাংশ বৃষ্টির সম্ভাবনার কথা। পরের ছবিতে একটা নতুন শুরুর আভাস ১০ নম্বর চ্যাপ্টারের হাত ধরে।
পঞ্চম ছবিতে ১০ জনের মেসেজ জমা হয়ে রয়েছে ফোনে, ষষ্ঠ ছবিতে ঘড়িতে ১০টা বেজে ১০। সপ্তম ছবিতে দেখা যাচ্ছে একটি মেনু কার্ড, যার সমস্ত আইটেমের দামই ১০ টাকা। অর্ডার করে বসে পড়তে হবে ১০ নম্বর টেবিলে। এরপরেই দেখতে পাওয়া যাচ্ছে ১০ নম্বর জার্সি এবং ১০ নম্বর জুতোর ছবি।
ছবি ক্যাপশনে দিয়ে হইচইয়ের তরফ থেকে লেখা, ‘দশে দশ। সঙ্গে থাকুন।’ ব্যস এইটুকুই আভাস দেওয়া হয়েছে ডিজিটাল প্লাটফর্মের তরফ থেকে। কিন্তু এই ছবি দেখে বোঝার উপায় নেই যে কোন ধামাকা নিয়ে আসতে চলেছে হইচই? ১০ দিনে ১০টি নতুন সিনেমা বা সিরিজ নাকি এমন কিছু যা সব সময় থাকে দশে দশ? সবটাই জানা যাবে যাবে হইচই করবে পরের পোস্ট। ততদিনের জন্য আপাতত দর্শকদের করতে হবে অপেক্ষা।
Home/Entertainment/ঘড়ি থেকে মেনু কার্ড, সবেতেই দশে দশ! কি ধামাকা আনতে চলেছে হইচই?