Honey Bafna: শুভ বিবাহের পর এবার সাহানার হাত ধরে ফিরছেন হানি বাফনা? কী জানালেন নায়ক?
Honey Bafna: সুতেজ জুটির রেশ এখনও তাজা। এরমাঝেই ছোটপর্দায় ফিরছেন হানি বাফনা? কেরল থেকে জবাব দিলেন অভিনেতা।
Honey Bafna New Mega Serial: গত ফেব্রুয়ারিতেই শেষ হয়েছে ‘শুভ বিবাহ’। সোনামণি সাহার সঙ্গে হানির রসায়ন বেশ পছন্দ করেছিলেন দর্শকেরা। ধারাবাহিক শেষ হওয়ার পর থেকেই হানিকে আবার পর্দায় দেখার জন্য সোশ্যাল মিডিয়ায় দাবি জানাচ্ছিলেন অনুরাগীরা। এবার তাঁদের সেই ইচ্ছে পূরণ হতে চলেছে। তবে এবার হানির তুরুপের তাস হতে চলেছেন সাহানা দত্ত। টেলিপাড়ার জোরচর্চা, সাহানা দত্তের লেখনিতে ফিরবেন হানি।

কী বলছেন হানি?
টেলিপাড়ার এই অবাঙালি অভিনেতা বাংলা টেলিভিশনের হার্টথ্রব। বর্তমানে কাজের ব্যস্ততা নেই। পরিবারের সঙ্গে কেরলে ছুটি কাটাচ্ছেন হানি বাফনা। কোচি ফোর্ট থেকে শুরু করে কেরলের সমুদ্র সৈকতে— চুটিয়ে ঘুরছেন তিনি। সেখান থেকেই নিজের কামব্যাক জল্পনা নিয়ে মুখ খুলেছেন। আনন্দবাজার অনলাইনের সঙ্গে কথা বলার সময় অভিনেতা জানান, অনেক প্রযোজনা সংস্থার সঙ্গেই তাঁর কথা হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেননি। তবে ঘনিষ্ঠ মহলের দাবি, সাহানা দত্তের আসন্ন ধারাবাহিকের মুখ্য চরিত্রের জন্য হানিকেই ভাবা হয়েছে। কেরল থেকে ফিরে কলকাতায় আসার পরই হবে আনুষ্ঠানিক ঘোষণা। চর্চা, এই মেগায় হানির বিপরীতে থাকবে নতুন মুখ।
বিশ্রাম সেরে নতুন শুরু
হানি জানিয়েছেন, ‘শুভ বিবাহ’-র শেষ দিকে কাজের প্রচণ্ড চাপ ছিল। তাই এখন মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন তিনি। সিকিম, মন্দারমণি আর ওড়িশা ঘুরেছেন বন্ধুদের সঙ্গে। এবার সপরিবারে কেরলে বিশ্রামে রয়েছেন তিনি। বিরতি কাটিয়ে একদম তরতাজা হয়েই নতুন কাজে নামতে চান এই জনপ্রিয় নায়ক। সাহানার চিত্রনাট্যের গভীরতা আর হানির অভিনয় দক্ষতা— এই দুইয়ের মিশেলে ছোটপর্দায় যে নতুন ম্যাজিক হতে চলেছে, তা নিয়ে আশাবাদী টলিপাড়া।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


