Sweta-Rubel: শ্বেতা-রুবেলের প্রেমে অহনার স্বামীর হাত! ‘দিদি নম্বর ১’-এর মঞ্চে ফাঁস গোপন গল্প

৯ বছরের প্রেমিকের থেকে ধোঁকা খেয়েছিলেন শ্বেতা। এরপর রুবেলের হাত ধরেন। বিয়ে করে সুখে সংসার করছেন এই জুটি। তাঁদের প্রেমের এই কিসসা জানেন?

Published on: May 28, 2026, 11:30:26 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ছোটপর্দার অন্যতম ‘পাওয়ার কাপল’ তাঁরা। ‘যমুনা ঢাকি’র সেট থেকে শুরু হয়েছিল শ্বেতা ভট্টাচার্য আর রুবেল দাসের সেই মিষ্টি প্রেমের গল্প। কিন্তু জানেন কি, রুবেলের মনজুড়ে যে আজ শুধুই শ্বেতা, তার পেছনে হাত রয়েছে অভিনেত্রী অহনা দত্তর আসল জীবনের স্বামীর? হ্যাঁ, ঠিকই শুনেছেন। নেপথ্যের সেই অনুঘটক আর কেউ নন, টলিপাড়ার নামী রূপটান শিল্পী (মেকআপ আর্টিস্ট) দীপঙ্কর রায়!

শ্বেতা-রুবেলের প্রেমে অহনার স্বামীর হাত! ‘দিদি নম্বর ১’-এর মঞ্চে ফাঁস গোপন গল্প
শ্বেতা-রুবেলের প্রেমে অহনার স্বামীর হাত! ‘দিদি নম্বর ১’-এর মঞ্চে ফাঁস গোপন গল্প

দীপঙ্করের তুলির টানেই কুপোকাত রুবেল!

আপাতত ‘দিদি নম্বর ১’-এর মঞ্চ মাতাচ্ছেন শ্বেতা এবং রুবেল জুটি। সম্প্রতি সেই মঞ্চেই নিজের বউকে নিয়ে প্রতিযোগী হিসেবে হাজির হয়েছিলেন দীপঙ্কর। আর সেখানেই ফাঁস হলো শ্বেতা-রুবেলের প্রেমকাহিনির এক অজানা অধ্যায়।

মঞ্চে দাঁড়িয়ে রুবেল যখন স্মৃতির সরণি বেয়ে বলছিলেন, ‘আমি যখন শ্বেতাকে প্রথম দেখেই প্রেমে পড়েছিলাম…’, ঠিক তখনই রুবেলের মুখের কথা কেড়ে নেন দীপঙ্কর। চওড়া হেসে তিনি বুক ঠুকে বলেন, ‘তার কারণ আমি! আমি একদম প্রথম দিন থেকে এই প্রেমের সাক্ষী।’ আসলে ‘যমুনা ঢাকি’র সেটে দীপঙ্করের হাতের জাদুকরি রূপটানেই প্রতিদিন অপরূপা হয়ে উঠতেন শ্বেতা। আর মেকআপ রুম থেকে বেরিয়ে আসা সেই মায়াবী ‘যমুনা’র রূপ দেখেই প্রথম দেখায় মন হারিয়েছিলেন রুবেল। ফলে এই প্রেমের পেছনে দীপঙ্করের অবদান যে ১০০ শতাংশ, তা একবাক্যে মেনে নিলেন রুবেল।

যদিও শ্বেতাকে দীর্ঘদিন ধরেই চিনতেন রুবেল। একসঙ্গে নাচের স্কুলে ক্লাস করেছেন তাঁরা। সেইসময় অন্য সম্পর্কে ছিলেন শ্বেতা। ৯ বছরের সেই সম্পর্ক ভাঙার পর শ্বেতার হাত ধরেন রুবেল।

হাজির ‘চিরদিনই তুমি যে আমার’-এর শিরিনও

পর্দায় খলনায়িকা হিসেবে অহনা দত্ত যতই শ্বেতা-রুবেলের ক্ষতি করার চেষ্টা করুন না কেন, বাস্তবে অহনার স্বামী দীপঙ্করই কিন্তু এই জুটির প্রেমের আসল ‘কিউপিড’। আপতত তারে ধরি ধরি মনে করি ধারাবাহিকে কুন্তলিনীর চরিত্রে দেখা যাচ্ছে অহনাকে। দীপঙ্করের সঙ্গে তাঁর প্রেমের গল্প কম বিতর্কিত নয়। সেই ঝলকও ফাঁস হবে দিদি নম্বর ১-এর মঞ্চে।

‘দিদি নম্বর ১’-এর এই বিশেষ পর্বে চমক রয়েছে আরও। এই একই এপিসোডে নিজের বাস্তব জীবনের বিশেষ মানুষ, অর্থাৎ প্রেমিক জিৎ সুন্দরকে নিয়ে হাজির হতে চলেছেন ছোটপর্দার আরেক চেনা মুখ শিরিন। ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের সেই ‘অপর্ণা’ ওরফে শিরিনকে এবার দেখা যাবে একেবারে অন্য মেজাজে। একদিকে শ্বেতা-রুবেলের নস্টালজিয়া, অন্যদিকে দীপঙ্করের সিক্রেট ফাঁস আর শিরিনের প্রেম— সব মিলিয়ে দিদির মঞ্চে এবার রোম্যান্সের ডাবল ধামাকা!

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More