Shah Rukh Khan: ঘড়িতে রাত আড়াইটে, মৃত পোষ্যের কবর খুঁড়েছিলেন শাহরুখ! রেগে আগুন কিং খান, কী ঘটেছিল?
Shah Rukh Khan: পর্দার সুপারস্টার শাহরুখ খান। বাস্তবজীবনে পুরোদস্তুর ফ্যামিলিম্যান। পোষ্যের প্রতিও অগাধ টান নায়কের। জানেন একবার প্রিয় পোষ্যের মৃত্যুর পর কী কাণ্ড ঘটিয়েছিলেন কিং খান?
বলিউড বাদশা শাহরুখ খান ও তাঁর বেগম গৌরী খান নিজেদের ব্যক্তিগত জীবনকে ক্যামেরার আড়ালে রাখতেই ভালোবাসেন। কিন্তু গ্ল্যামার দুনিয়ার ‘কিং খান’ যে পর্দার বাইরেও কতটা আবেগপ্রবণ এবং বড় মনের মানুষ, তার এক জলজ্যান্ত প্রমাণ মিলল সমাজমাধ্যমে। সম্প্রতি নেটপাড়ায় ভাইরাল হয়েছে গৌরী খানের মামার একটি পুরনো সাক্ষাৎকার। যেখানে তিনি খোলসা করেছেন, নিজের এক পোষ্য কুকুরের মৃত্যুর পর কীভাবে ভেঙে পড়েছিলেন শাহরুখ এবং গভীর রাতে বাড়ির কর্মচারীদের ওপর ঠিক কতটা রেগে গিয়েছিলেন অভিনেতা!

গৌরীর মামার উপহার এবং শাহরুখের টান:
‘টকি টেলস’ (Talky Tails)-কে দেওয়া ওই সাক্ষাৎকারে গৌরীর মামা জানান, তিনি গৌরীকে একটি চিনা পেকিনিজ (Chinese Pekingese) প্রজাতির কুকুরছানা উপহার দিয়েছিলেন। সময়ের সাথে সাথে সেই ছোট্ট পোষ্যটির প্রেমে পড়ে যান শাহরুখ। মন্নতের বাকি সদস্যদের চেয়েও কিং খানের সাথেই তার আত্মিক টান তৈরি হয়েছিল সবচেয়ে বেশি।
‘আমার কুকুরকে এভাবে ফেলে দেওয়ার সাহস কী করে হলো!’
ঘটনাটি ঘটেছিল বেশ কয়েক বছর আগে। শাহরুখ তখন এক ছবির শ্যুটিংয়ের জন্য বাড়ির বাইরে ছিলেন এবং ফিরতে বেশ রাত হয়। দুর্ভাগ্যবশত, সেই রাতেই পোষ্য কুকুরটি মারা যায়। শাহরুখের অনুপস্থিতিতে বাড়ির কর্মচারীরা কিং খানকে না জানিয়েই মৃতদেহটি একটি কাপড়ে জড়িয়ে সমুদ্রসৈকতের বালির নিচে কবর দিয়ে আসেন।
গৌরীর মামা স্মৃতি চারণ করে বলেন,'শাহরুখ যখন গভীর রাতে শ্যুটিং সেরে বাড়ি ফেরেন এবং পোষ্যের মৃত্যুর খবর পান, ওঁর মন ভেঙে যায়। কর্মচারীরা ওঁর অজান্তেই তাকে সৈকতে পুঁতে এসেছে শুনে উনি রেগে আগুন হয়ে যান। রাত আড়াইটের সময় উনি সব কর্মচারীদের ঘুম থেকে তোলেন এবং ঠিক কোন জায়গায় কবর দেওয়া হয়েছে তা দেখাতে বলেন। শাহরুখ নিজে সেখানে গিয়ে মাটি খুঁড়ে পোষ্যের মৃতদেহটি বের করে আনেন।'
চোখের জল মুছতে মুছতে ক্ষুব্ধ শাহরুখ সেদিন কর্মচারীদের বলেছিলেন, ‘তোমাদের সাহস কী করে হলো আমার কুকুরকে এভাবে ফেলে আসার? ও বেঁচে থাকুক বা মারা যাক, ও আমাদের সাথেই থাকবে।’ এরপর মৃতদেহটি মন্নতের বাগানে সসম্মানে সমাধিস্থ করেন বাদশা এবং সেখানে একটি স্মৃতিসৌধ তৈরি করেন।
২৬-এর ডিসেম্বরে আসছে ‘কিং’:
পারিবারিক এই আবেগঘন স্মৃতির পাশাপাশি শাহরুখ ভক্তদের জন্য রয়েছে বড় খবর। চলতি বছরের ২৪শে ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত মেগা অ্যাকশন ছবি ‘কিং’ (King)। এই ছবিতে শাহরুখের সাথে প্রথমবার স্ক্রিন শেয়ার করতে চলেছেন তাঁর কন্যা সুহানা খান। এছাড়াও ছবিতে থাকছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর ও রানি মুখোপাধ্যায়ের মতো তারকারা। সম্প্রতি কেপটাউনে শাহরুখ ও দীপিকার শ্যুটিংয়ের বেশ কিছু ছবি ভাইরাল হওয়ায় ছবিটিকে ঘিরে দর্শকদের উন্মাদনা এখন তুঙ্গে।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


