কীভাবে বিহারের বাসিন্দা দিলীপ হলেন ফারহার রাঁধুনি? প্রতি মাসে কত বেতন পান তিনি

ফারাহ খানের রাঁধুনি দিলীপ কত টাকা মাইনে পান? গ্রামে তিন তলা বাড়ি বানাচ্ছেন। চড়েন একটি বিএমডব্লিউ গাড়িতে। 

Published on: Apr 30, 2026, 10:25:14 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ফারহা খানের ইউটিউব চ্যানেলে যে ব্যক্তি সবচেয়ে বেশি নজর কাড়েন, তাঁর নাম দিলীপ। বিহারের দ্বারভাঙ্গা জেলার একটি ছোট্ট গ্রামে মাঠে কাজ করতেন দিলীপ এবং আজ তার নাম বলিউডের সবচেয়ে জনপ্রিয় রাঁধুনিদের মধ্যে গণনা করা হয়। আসুন দিলীপ কীভাবে দ্বারভাঙ্গা থেকে ফারহা খানের বাড়িতে পৌঁছেছিলেন, তা জেনে নেওয়া যাক।

প্রতি মাসে কত টাকা বেতন পান ফারহা খানের রাঁধুনি দিলীপ।
প্রতি মাসে কত টাকা বেতন পান ফারহা খানের রাঁধুনি দিলীপ।

দিলীপের পুরো নাম কী?

দিলীপের পুরো নাম দিলীপ মুখিয়া। তিনি দ্বারভাঙ্গার নিকটবর্তী একটি ছোট্ট গ্রাম থেকে এসেছেন। ২০০৩ সালে তিনি সবিতা নামে একটি মেয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তাঁদের তিন ছেলে রয়েছে।

মুম্বই কীভাবে এলেন?

প্রায় ১২ বছর আগে, দিলীপ কাজের সন্ধানে মুম্বই এসেছিলেন। শুরুতে তিনি বিভিন্ন বাড়িতে রাঁধুনি হিসেবে কাজ করতেন। আস্তে আস্তে ভাগ্য মোড় নেয় এবং তিনি পৌঁছে যান ফারহা খানের বাড়িতে। আর গত ১০ বছর ধরে ফারহার সঙ্গেই কাজ করছেন এবং এখন তিনি কেবল ফারহার রান্নাঘরের নয়, বাড়িরও একটি অংশ হয়ে উঠেছেন। ফারহা খান দিলীপকে শুধু চাকরি দেননি, তাঁকে নিজের পরিবারের অংশ করে নিয়েছেন। দিয়েছেন নতুন পরিচয়। দিলীপ ফারহার সঙ্গে তারকাদের বাড়িতে যান, শ্যুটিংয়ে অংশ নেন। তাঁর সহজ-সরল ব্যবহার একটা বড় অংশের মনে জায়গা করে নিয়েছেন।

আসলে বছর খানেক আগে ফারাহ খান একটি ইউটিউব চ্যানেল শুরু করেন। প্রথমে তিনি নিজেই বিভিন্ন রান্না করে দেখাতেন।এরপর ধীরে ধীরে তিনি সেলিব্রিটিদের বাড়িতে গিয়ে ভিডিয়ো বানানো শুরু করেন। তারকাদের বাড়ি ঘুরিয়ে দেখান, তাঁদের রেসিপি ভাগ করে নেন। আর অবশ্যই এতে তাঁর সঙ্গী দিলীপ।

দীলিপের রোজগার কত?

ইকোনমিক টাইমসের মতে, দিলীপের মাসিক আয় এখন ১ লক্ষ টাকার বেশি। ফারহা তাঁর ভ্লগে রসিকতা করে বলেছিলেন যে, দিলীপ ১ লক্ষ টাকার অভিনয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন কারণ এখন তাঁর জন্য ১ লক্ষ টাকা কম। তিনি নাকি একটি বিএমডব্লিউ গাড়িরও মালিক। দিলীপ তাঁর গ্রামে একটি তিনতলা, ৬ কামরার বাড়ি তৈরি করছেন। যার কাজ এখনো শেষ হয়নি। বাড়িতে একটি সুইমিং পুলও বানাবেন। এই বাড়িতে দিলীপের স্ত্রী ও সন্তানরা বসবাস করেন।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More